ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

"নেতৃত্ব নয়, সেবক হয়ে ব্যবসায়ীদের পাশে থাকতে চান হাজী মোঃ মিল্টন রহমান"

বিশেষ প্রতিনিধি ২০ ফেব্রু ২০২৬ ০৫:০৯ পি.এম

"ব্যবসায়ীদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ: বেগমবাজার-মৌলভীবাজার বণিক সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি হাজী মোঃ মিল্টন রহমানের অঙ্গীকার"

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা বেগমবাজার-মৌলভীবাজার বণিক সমিতির   উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ২০২৬ নির্বাচনে ভোটারদের বিপুল সমর্থনে ১ নম্বর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক হাজী মোঃ মিল্টন রহমান। 

নির্বাচনে 'নসরুল-মাসুদ-রাজেশ' পরিষদের নিরঙ্কুশ জয়ের পর এক বিশেষ সাক্ষাৎকারে তিনি ব্যবসায়ীদের স্বার্থরক্ষা এবং পুরান ঢাকার আধুনিকায়নে তাঁর কর্মপরিকল্পনা তুলে ধরেন।

সাক্ষাৎকারে হাজী মোঃ মিল্টন রহমান দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, "আমরা অনেকদিন পর একজন পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমাদের অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ জানাই।" একইসাথে তিনি ঢাকা-৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "হামিদ ভাইয়ের সাথে সরকারের সুসম্পর্ক রয়েছে, যা পুরান ঢাকার উন্নয়নে বড় ভূমিকা রাখবে। আমরা ব্যবসায়ীরা তাঁর সাথে হাতে হাত রেখে কাজ করতে চাই।"

এলাকার সৌন্দর্যায়ন নিয়ে তিনি বলেন, "পুরান ঢাকার চকবাজার এলাকায় আমাদের সুন্দর একটি মডেল মসজিদ (সেন্ট্রাল মসজিদ) রয়েছে এবং ঐতিহাসিক জেলখানাকে কেন্দ্র করে বিনোদনের জন্য যে চমৎকার পার্ক নির্মাণ করা হয়েছে, তা প্রশংসার দাবিদার।" তিনি এই ঐতিহাসিক স্থাপনাগুলোর রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্য ধরে রাখার ওপর জোর দেন।

পুরান ঢাকার প্রধান সমস্যা যানজট নিয়ে উদ্বেগ প্রকাশ করে নবনির্বাচিত এই সহ-সভাপতি বলেন, "ছোটবেলায় দেখেছি চকবাজার মোড়ে দুটি ট্রাফিক সিগন্যাল ছিল, তখন জনসংখ্যা ও গাড়ি কম ছিল। অথচ এখন বিপুল জনসংখ্যা ও যান চলাচলের এই যুগে ট্রাফিক সিগন্যাল নেই। আমরা সরকারের কাছে আবেদন জানাই যেন দ্রুত ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা পুনরায় চালু করে এলাকাটি বসবাসের উপযোগী ও যানজটমুক্ত করা হয়।"

হাজী মোঃ মিল্টন রহমান গুরুত্বের সাথে উল্লেখ করেন যে, পুরান ঢাকা থেকে সরকার বিপুল পরিমাণ রেমিট্যান্স, ট্যাক্স এবং ভ্যাট পায়। তিনি বলেন, "আমরা কর দেই, বিনিময়ে আমরা সুন্দর ব্যবসায়িক পরিবেশ চাই। যদি আমাদের ব্যবসা করার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হয়, তবে ব্যবসায়ীরা ভবিষ্যতে সরকারকে আরও বেশি কর দিতে উৎসাহিত হবেন।"

দীর্ঘ ২০ বছর পর একনায়কতন্ত্র ভেঙে বেগমবাজার মৌলভীবাজার সমিতিতে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসায় তিনি আনন্দ প্রকাশ করেন। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, "নির্বাচনের আগে যেভাবে স্টিকার লাগিয়ে আপনাদের দ্বারে দ্বারে গিয়েছি, আগামী তিন বছর একইভাবে আপনাদের যে কোনো প্রয়োজনে আমাকে ও আমার পূর্ণ প্যানেলকে পাশে পাবেন। আমরা মেয়াদের একদিনও বেশি চেয়ারে বসে থাকব না, নির্ধারিত সময় শেষে পুনরায় নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব ছেড়ে দেব।"

পরিশেষে, হাজী মোঃ মিল্টন রহমান ব্যবসায়ী এবং এলাকাবাসীর দোয়া ও পূর্ণ সহযোগিতা কামনা করে সুন্দর ও আধুনিক পুরান ঢাকা গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন

আরও খবর

news image

মায়ের দোয়া আর ভোটারদের ভালোবাসায় বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন রাজেশ

news image

"নেতৃত্ব নয়, সেবক হয়ে ব্যবসায়ীদের পাশে থাকতে চান হাজী মোঃ মিল্টন রহমান"

news image

বোচাগঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের সঙ্গে মতবিনিময় সভা

news image

বিএনপি নেতা আইয়ুব আলী হত্যার পাঁচ বছর: বিচারের আশায় পরিবার

news image

রমজান উপলক্ষ্যে কর্ম সময়ের পরিবর্তন

news image

রংপুরে ভেকুর মালিককে ৫০ হাজার  জরিমানা করেন ভ্রাম্যমান আদালত

news image

"ব্যবসায়ীদের দীর্ঘদিনের সংকট দূর হবে নতুন নেতৃত্বে: নজরুল ইসলাম"

news image

ব্যবসায়ীদের কল্যাণে কাজ করতে চাই, যানজটমুক্ত পুরান ঢাকা আমাদের লক্ষ্য: হাজী মোহাম্মদ মিল্টন রহমান

news image

ময়মনসিংহ মালবাহি সেনাট্রাক ও বাসের মুঁখোমুঁখি সংঘর্ষ,নিহত ২

news image

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনকে ফুলেল শুভেচ্ছা জানালো জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়ন(সিবিএ)

news image

লাকসামের সুমনের জাতীয় কারাতে কোচেস সার্টিফিকেট অর্জন

news image

বরুড়ায় নব নির্বাচিত সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন মন্ত্রীত্ব পাওয়ায় শুভেচ্ছা বিনিময়

news image

শোক সংবাদ

news image

জেনারেল আতাউল গনি ওসমানীকে ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না: শেখ রফিকুল ইসলাম বাবলু

news image

লালমনিরহাটে জমাজমি নিয়ে মারামারি একই পরিবারের ৫ জন আহত- থানায় অভিযোগ

news image

নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ কে কোরিয়ান স্বর্ণপদক সম্মাননা প্রদান

news image

শেখ কবির আর নেই

news image

লাইসুর রহমানের খুটির জোর কোথায় জানতে চায় পৌরবাসী

news image

লাইসুর রহমানের খুটির জোর কোথায় জানতে চায় পৌরবাসী

news image

দিনাজপুর আদালতে দায়ের কৃত মামলার আসামি পলাতক

news image

বীরগঞ্জে কিশোরী কন্যাকে নিয়মিত ধর্ষণ, বাবা গ্রেপ্তার

news image

লালমনিরহাটে ভোটের মাঠ নিরাপদ রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া

news image

জিআই তারের নেট তৈরি করে ঘুরে দাঁড়ালেন ভালুকার মামুন

news image

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন নিষিদ্ধকরণ সাংবাদিকতার উপর সরাসরি আক্রমণ - আইজেএফ

news image

লাকসামে নির্বাচনী সহিংসতা প্রতিরোধে পিএফজির ব্যতিক্রমী সাংস্কৃতিক প্রচারণা

news image

কারাবন্দি অবস্থায় সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

news image

বিরামপুরে জঙ্গলে পড়ে থাকা মরদেহ উদ্ধার

news image

বোচাগঞ্জে সচেতন নারী সমাজের ঝাড়ু মিছিল

news image

ময়মনসিংহে ভুয়া ডিবি পুলিশ চক্রের ৫ সদস্য গ্রেফতার

news image

আন্তর্জাতিক প্লাস্টিক ও প্যাকেজিং মেলায় ডাইনামিক পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অভাবনীয় সাফল্য