ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ফিচার

৮০০ টাকা পূঁজি থেকে দুই প্রতিষ্ঠানের কর্ণধার কেন্দুয়ার কামালের জীবন কথা

মাঈন উদ্দিন সরকার রয়েল, কেন্দুয়া(‎নেত্রকোনা ) প্রতিনিধি: ২০ আগষ্ট ২০২৬ ০২:২৩ পি.এম

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার আমতলা রোয়াইলবাড়ী ইউনিয়নের বঙ্গবাজার সংলগ্ন চাপুরি গ্রামে গড়ে উঠেছে দুইটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। ফকির অটো রাইস মিল ও সাইফা অটো রাইস মিল নামে প্রতিষ্ঠিত দুই প্রতিষ্ঠানের  প্রতিষ্ঠাতা হলেন জীবন সংগ্রামে জয়ী   সফল উদ্যোক্তা  শহীদুল ইসলাম কামাল ফকির।  তিনি চাপুড়ি গ্রামের :হাজী মোঃ আবুল কাশেম ফকির ও  মোছা: আমেনা খাতুনের ৪ ছেলে ও ৪ মেয়ের মধ্যে  দ্বিতীয় সন্তান।  তিনি  ১৯৭৭ সালের ২ সেপ্টেম্বর জন্ম গ্রহণ করেন। কেন্দুয়া উপজেলার মধ্যে সফল উদ্যোক্তা হিসেবে কঠিন পরিশ্রমের মাধ্য কামাল বর্তমানে আত্ম নির্ভরশীল স্বাবলম্বী একজন মানুষ।
‎শৈশব কৈশোর পেরিয়ে মেধাবী ছাত্র হিসেবে মাধ্যমিকে পড়াশোনা কালীন সময়ে সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে মাত্র ৪ মণ ধান পূুঁজি হিসেবে নিয়ে ব্যবসা শুরু করেন।  ফলে তার আর পড়াশোনা করা হয়নি।  ৪ মণ ধান বাজারে বিক্রি করে ৮০০ টাকা পান। সেই টাকা মূলধান হিসেবে নিয়ে সংসারের হাল ধরতে স্বল্প পূঁজিতেই   প্রত্যন্ত এলাকার বিভিন্ন গ্রামে গিয়ে  কৃষকের বাড়ি থেকে   ধান কিনে তা বিভিন্ন বাজারে বিক্রি করা শুরু করেন । ধান কিনে তা কখনো চাইকেল বা রিকশা যোগে  রায় বাজার আঠারোবাড়ি বাজারে বিক্রি করতেন।এভাবেই তিনি শুরু করেন তাঁর কর্মজীবন ও সংসারের গুরু দায়িত্ব।  এভাবে দীর্ঘদিন কঠিন পরিশ্রম করে করতে করতে এক সময় তার  মাথায় চিন্তা কাজ করে ধান থেকে চাল উৎপাদন করে বিক্রি করলে আরও বেশি লাভবান হতে পারবেন।
‎
‎পরবর্তী  নিজস্ব পরিকল্পনা অনুযায়ী অধিক লাভের প্রত্যাশায়  ১৯৯৬ সালে দশ মন ধানের ধারণ ক্ষমতা সম্পন্ন চাতাল তৈরি করে চাল উৎপাদন করে বাজারজাত শুরু করেন।  এতে তিনি লাভবান হন। সেই উৎসাহে   চাতাল তৈরি করে (সেলু মেশিনের ইঞ্জিন ) ডিজেল চালিত ইঞ্জিন দ্বারা   উৎপাদিত চালের পরিমান  বৃদ্ধি করতে সময়ের পরিক্রমায় দশমণ থেকে ৫০মণ,৫০ মণ থেকে ২০০মণ , ২০০ মণ থেকে ৫০০ মণ ধানের ধারণ ক্ষমতা সম্পন্ন চাতাল তৈরি করে ধান থেকে চাল  উৎপাদন করে বাজারজাত করে তিনি পরিশ্রমী মানুষ ও সৎ ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিতি লাভ করেন।  ২০০৫ সালে নান্দাইল উপজেলার রসূলপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে তিনি  বিবাহ করেন।এছাড়াও তিনি সে সময় গরুর খামার ও চাতাল কার্যক্রমের  মাধ্যমে সে তার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য  সংকল্প করে কঠোর পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে চলেন।
‎