ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

কেবি কলেজ দেশের মধ‍্যে গর্বের প্রতিষ্ঠান : বাকৃবি উপাচার্য

ময়মনসিংহ প্রতিনিধি : ২২ নভেম্বার ২০২৬ ০৪:৪৩ পি.এম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো: রফিকুল ইসলাম সরদার বলেন, কেবি কলেজের একটা ঐতিহ্য, এত সুন্দর কলেজ বাংলাদেশে খুব কম আছে। এটি সারাদেশের মধ‍্যে একটি গর্বের প্রতিষ্ঠান।এখানে সবসময় চমৎকার ও সুশৃঙ্খল পরিবেশে পাঠ কার্যক্রম পরিচালিত হয়। 
 
আজ রবিবার (২২ নভেম্বর) দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চত্বরে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে (কেবি কলেজ) প্রাঙ্গণে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
তিনি আরও বলেন, ২০২৪ এর আগে ফ‍্যাসিবাদের সময়ে এই কলেজের অবস্থা ভালো ছিল না, কিন্তু ইতিমধ্যে সেই অবস্থার উত্তরণ ঘটেছে। বর্তমান অধ্যক্ষের প্রচেষ্টায় কলেজটি স্বমহিমায় আবারও ঘুরে দাঁড়িয়েছে। শিক্ষার্থীরা ক্লাস ও ক্লাসের বাইরে বিশেষ কাউন্সিলের মাধ‍্যমে পাঠ কার্যক্রমের সুফল সদ‍্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে পেয়েছি। আমরা আশা করি, আগামীতে কেবি কলেজ ময়মনসিংহ শিক্ষাবোর্ডে সেরার ধারাবাহিকতা ধরে রেখে জাতীয় পর্যায়ে আরও উন্নতি করবে।  
 
অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. মো: আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলি রেজা ফারুক, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল আলীম এবং কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ড. মো মোখলেছুর রহমান।  
 
এ সময় কলেজ অধ‍্যক্ষ অধ্যাপক ড. মো: আতাউর রহমান বলেন, কেবি কলেজের ফলাফল কোন জাদুকরি ছোঁয়ায় আসেনি। এটি গতানুগতিক পড়াশোনার ফল নয়, বরং কোয়ালিটি এডুকেশন নিশ্চত করেই ভালো ফলাফল অর্জন করতে হয়েছে। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্à