নিজস্ব প্রতিবেদক ২৬ জানু ২০২৫ ০২:৪৯ পি.এম
সাবেক সেনাপ্রধান ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
রোববার (২৬ জানুয়ারি) এক শোক বার্তায় প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে সেক্টর কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন কে এম সফিউল্লাহ। ১৯৭১ সালে তিনি ছিলেন জয়দেবপুরে দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের দ্বিতীয় প্রধান। তিনি মুক্তিযুদ্ধের সময় আর্মি ব্রিগেডের (ফোর্স নামে পরিচিত) ‘এস’ ফোর্সের নেতৃত্ব দিয়েছেন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ‘বীর উত্তম’ খেতাব পেয়েছেন তিনি। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন কে এম সফিউল্লাহ।
‘দেশ ও দেশের মানুষের প্রতি তার অবদান আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। বাংলাদেশের সর্বস্তরের মানুষ তার বীরগাঁথা আজীবন চিরকৃতজ্ঞে স্মরণ করবে,’ বলেছেন প্রধান উপদেষ্টা।
সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহর আত্মার মাগফেরাত ও পরকালীন জীবনের শান্তি কামনা করেন প্রধান উপদেষ্টা। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
খেলাধুলায় পরাজয়ের অর্থ কিন্তু হেরে যাওয়া নয় বরং জয়েরই একটা অংশ - প্রধানমন্ত্রী
দিনাজপুরে মজুত করা ৩৮০ লিটার তেল জব্দ
মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ‘পিভিটি সোলানা’
জাতীয় সংসদ আমাদের গণতান্ত্রিক কাঠামোর কেন্দ্রবিন্দু - ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল
আজ সংসদীয় সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান
১১ জেলার ডিসিকে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ন্যস্ত করেছে
জাতিসংঘে যোগদানের পর থেকেই বাংলাদেশ বহুপাক্ষিকতাকে পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হিসেবে গ্রহণ করেছে - পররাষ্ট্রমন্ত্রী
চারদিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
আজ “২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৬” উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
খাল খননে অনিয়ম সহ্য করা হবে না: লালমনিরহাটে ত্রাণমন্ত্রী
দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে
কাহারোল উপজেলা থেকে দেশের ৫৩টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন-প্রধানমন্ত্রী
ঈদের আনন্দকে ম্লান হতে দেয় না নিউ মার্কেট
দিনাজপুরের মধ্যপাড়া পাথরখনিতে ৫০০ কোটি টাকার পাথর মজুদ বিপাকে কর্তৃপক্ষ
ইমাম হোসাইন আহমেদ আবদুল্লাহর মাধ্যেমে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী
পুনরায় ঢাকা-মালে-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চলাচল শুরু
ব্যক্তি বা দলের স্বার্থ নয়, জনগণের স্বার্থই সবচেয়ে বড়—এটাই বিএনপির রাজনীতি
নতুন সংসদের উচিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিচার নিশ্চিত করা
শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার
"গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সাথে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ"
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ সংঘাতের কারণে ৩৯টি ফ্লাইট বাতিল করা হয়
নতুন বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বিপিসির বিশেষভাবে অনুরোধ
প্রাণবন্ত সংসদ গড়ে তুলতে চান বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি
জাতীয় সংসদ সচিবালয়ের পশ্চিম ব্লকে দলীয় এমপিদের সঙ্গে এ বৈঠক করেন-তারেক রহমান
এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ খতিয়ে দেখা প্রয়োজন?
আজ ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান
লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ড. খলিলুর রহমানের যোগদান
‘প্রকাশ্যে ব্যবহার নিষেধ’ শব্দটি অন্তর্ভুক্ত করার জন্য তিনি জাতীয় সংসদে প্রস্তাব উত্থাপন করবেন - তথ্য ও সম্প্রচার মন্ত্রী
পুলিশের আইজিপির মো. আলী হোসেন ফকিরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ