মমতাজ উদ্দিন ৩০ আগষ্ট ২০২৬ ০৩:২৪ পি.এম
আজ রোববার (৩০ আগস্ট) সকালে রাজধানীর বারিধারার ডি-মার্জেন্ড সেন্টারে ‘শিশুশ্রম, বাল্যবিবাহ ও বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে অর্জনসমূহ উদ্যাপন-২০২৬’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ‘ঢাকা ইস্ট এরিয়া প্রোগ্রাম’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মো. জুলকার নায়ন। তিনি বলেন, ঝরে পড়া শিশুদের আবার শিক্ষায় ফিরিয়ে আনা, শিশুশ্রম বন্ধ এবং বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সরকারি উদ্যোগের পাশাপাশি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগ প্রশংসনীয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর জেনি মিল্ড্রেড ডি ক্রুজ ‘৫ জিরো+’ অর্জনের গুরুত্ব তুলে ধরে শিশুদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিশুশ্রম থেকে মুক্ত হওয়া কয়েকজন শিশু তাদের ঘুরে দাঁড়ানোর গল্প তুলে ধরে। শিশু ও তাদের পরিবারের আত্মনির্ভরশীলতা বাড়াতে তিনটি ভ্যান, সাতটি সেলাই মেশিন, ১০টি স্কুল ব্যাগ ও ছাতা এবং ১০ সেট শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা, শিশু, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সচেতনতামূলক ‘পট গান’ পরিবেশিত হয়।
বক্তারা বলেন, শিশুশ্রম, বাল্যবিবাহ ও বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগ প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক। কোনো এলাকায় কার্যক্রম শেষ করে সংস্থাটি চলে গেলেও অর্জনগুলো ধরে রাখতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও স্থানীয় প্রশাসনকে দায়িত্ব নিতে হবে।
তারা আরও বলেন, সরকারের পাশাপাশি প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগই পারে শিশুশ্রম, বাল্যবিবাহ ও বিদ্যালয় থেকে ঝরে পড়ামুক্ত সমাজ গড়ে তুলতে।
বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্যাপন
গুম-খুন ও জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের ৭৪ জনকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
রাজনৈতিক মতাদর্শ নয়, যোগ্যতার ভিত্তিতে বাহিনীতে পদোন্নতি: প্রধানমন্ত্রী
শপথের পর প্রথমবার বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী
অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণের সুযোগ আর থাকবে না: গণপূর্তমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম নির্বাচিত রাষ্ট্রপতি কে প্রধান মন্ত্রীর লালগোলাপের শুভেচ্ছা জানান
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা
স্বাধীন বাংলাদেশে গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে: তথ্যমন্ত্রী
কর্মসংস্থান ও প্রযুক্তি উন্নয়নে ভিসার সহযোগিতা চান প্রধানমন্ত্রী
ভবন-ইমারতের নকশা অনুমোদন করবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি করপোরেশনকে সহযোগিতার নির্দেশ
রিয়াদে কারখানায় আগুন: ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
অর্থনীতি ও ধর্মীয় সম্প্রীতি নিয়ে গৌরনদীতে তথ্যমন্ত্রী- মার্কিন রাষ্ট্রদূত
সমতার ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী
‘পেছনে তাকানোর সুযোগ নেই, এখন কাজ করার ও দেশ গড়ার সময়’: প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা: অধ্যাপক ইউনূস
জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া: তথ্যমন্ত্রী
জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের কল্যাণে সবকিছু উজাড় করে দেওয়া হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
আইনের যথাযথ প্রক্রিয়ায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
বাকৃবিতে নানা কর্মসূচিতে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত
জুলাই শহীদদের নামে রাস্তা ও প্রতিষ্ঠানের নামকরণ হবে : তথ্য প্রতিমন্ত্রী
গণহত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ইশরাক
ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা
ভূমিকম্প প্রস্তুতি জোরদারে প্রধানমন্ত্রীর বৈঠক, গঠন হবে বিশেষ সেল ও ১ লাখ স্বেচ্ছাসেবক বাহিনী
চলমান প্রকল্প সময়মতো শেষ করে সর্বোচ্চ উপযোগিতা নিশ্চিতের নির্দেশ তথ্যমন্ত্রীর
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত
আগামী বিশ্বকাপে বিজ্ঞাপন বাজার কাজে লাগিয়ে মুনাফার পরিকল্পনা
ড্রোন, সাইবার ও এআই সক্ষমতায় জোর দেবে সরকার: প্রধানমন্ত্রী
গণমাধ্যমে বিভিন্ন মত, দৃষ্টিভঙ্গি ও চিন্তার মানুষের সহাবস্থানের কোনো বিকল্প নেই - তথ্যমন্ত্রী
সাইবার বুলিং, ডিপফেক, মিথ্যা তথ্য বা অনলাইন হয়রানির শিকার হন, তাহলে যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন - তথ্য উপদেষ্টা