খাঁন মোঃ আঃ মজিদ ০৭ জানু ২০২৬ ১১:২৫ পি.এম
দিনাজপুরের বোচাগঞ্জ ও বিরল সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ৩৯ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। বুধবার (৭ জানুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, দেশের সীমান্ত সুরক্ষা এবং সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে বর্ডার গার্ড বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ৪২ বিজিবির অধীন পরমেশ্বরপুর বিওপির একটি টহল দল বোচাগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ৩৩১/৮-এস এলাকা থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তেতাড়া বাজার এলাকায় তল্লাশি চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৮০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। অপরদিকে একই দিন রাত ৮টা ৪০ মিনিটে এনায়েতপুর বিওপির একটি টহল দল বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২১/১২-এস এলাকা থেকে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কৈইকুরি শালবাগান এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকেও মালিকবিহীন অবস্থায় ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ ভবিষ্যতেও মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রাখবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করবে।
দেশী জাতের গবাদিপশু উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে– মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সমুদ্রে ট্রলারডুবি: ক্ষতিগ্রস্ত জেলে পরিবারের পাশে গলাচিপা উপজেলা প্রশাসন
বাকৃবিতে নতুন ‘বি.এসসি. ভেট. সায়েন্স এন্ড এ. এইচ.’ ডিগ্রির প্রথম ওরিয়েন্টেশন সম্পন্ন
ফরিদপুরের মধুখালীতে দুই মণ পচা মাংস জব্দ: মাংস ব্যবসায়ীর জরিমানা
ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু
দিনাজপুরে কোটি টাকার দুষ্প্রাপ্য প্রত্নবস্তু উদ্ধার
বাকৃবিতে কৃষি অনুষদের ওরিয়েন্টেশন ও ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠান সম্পন্ন
'অহন সবজি ঠিকমত বাজারে নিবার পামু' রাস্তা উদ্বোধনে কৃষকদের মুখে হাসি
মাকে ধর্ষণের অভিযোগে হত্যায় সহোদর ৪ ভাই গ্রেপ্তার
রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
লালমনিরহাটে ত্রাণমন্ত্রীর মাদকবিরোধী অভিযান, একদিনে আটক ১৫
লেককে দূষণমুক্ত করার সার্বিক কার্যক্রম নিয়ে এ সভার আয়োজন
দিনাজপুরে লিগ্যাল এইডে ৭ জনের বিরুদ্ধে মামলা: হাজির না হলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি
বিএনপি কর্মী সোহেলের ৫ মাসের সন্তানকে কোলে নিয়ে বিচারের আশ্বাস এমপি ওয়াহাব আকন্দের
ময়মনসিংহ নগরীতে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা
বিস্ফোরক সংকটে দেড় মাস ধরে বন্ধ মধ্যপাড়া খনির পাথর উত্তোলন
ফরিদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, মমিনের হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা
চকবাজারে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত পিস্তল উদ্ধার র্যাব - ১০
দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আলোকিত লালমনিরহাটের প্রথম কর্মসূচি-যৌতুকবিহীন বিয়ে ৭ জোড়া
রেমিটেন্স যোদ্ধা আবু তাহের সন্ত্রাসী হারুনের হুমকীর শিকার
ত্রিশালে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ বৃদ্ধ বাবা-মা, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
বাকৃবি ভাইস-চ্যান্সেলরের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী,কাজের অঙ্গিকার
ফরিদপুরে পাঁচ শিশুর জন্ম দিলেন এক মা, কিছুক্ষন মধ্যে চার শিশু মৃত্যু
দিনাজপুরের খানসামায় নূরানী একাডেমির প্রধানের বিরুদ্ধে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আদালতে প্রেরণ
পাওনা টাকা পরিশোধ না করলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি: সেতাবগঞ্জে অভিযুক্তদের নামের তালিকা প্রকাশ
বাকৃবিতে রঙিন মাংস উৎপাদনকারী নতুন মুরগির উপজাত উদ্ভাবন
বাকৃবি ও চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
বিরলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি সাদিক রিয়ার পিনাক চৌধুরী
যুবদল নেতার বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের সাবেক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ