ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

যুবদল নেতার বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের সাবেক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

মো.মনিরুজ্জামান,ময়মনসিংহ জেলা প্রতিনিধি ০২ জুলাই ২০২৬ ০৫:১৪ পি.এম

ময়মনসিংহের গৌরীপুরে মানিক মিয়া (৪০) নামে এক শ্রমিক ইউনিয়ন নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। তবে, ভর্তির কাগজে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে বলে উল্লেখ্য করা হয়েছে।
 
মঙ্গলবার (৩০ জুন) রাত ১১ টার দিকে গৌরীপুর পৌর শহরের বাসস্টেন্ডে এই ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৩ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
অভিযুক্ত যুবদল নেতা সুয়েব মুন্সি ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক।
 
নিহত মানিক মিয়া গৌরীপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার আজিবুল ইসলামের ছেলে। সে গৌরীপুর উপজেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি। পেশায় মানিক পালকি গাড়ির চালক।
 
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জবায়দুল হক মানিক মিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের স্বজনদের কাছে শুনেছি মানিক মিয়াকে পিটিয়ে আহত করে। তবে, কি কারণে ভর্তি কাগজে সড়ক দুর্ঘটনা উল্লরখ্য করা হয়েছে। বিষয়টি আমার জানা নেই।
 
নিহতের ছোট ভাই সুখ মিয়া বলেন, যুবদল নেতা সোয়েব মুন্সির পুর্বপুরুষদের সাথে আমাদের জমি নিয়ে বিরোধ ছিল। এছাড়াও আমরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। আমরা ২০২৪ সালের ৫ আগস্টের পর আমরা বিভিন্ন সময়ে পলাতক ছিলাম।
 
তিনি বলেন, আমার ভাই শ্রমিক ইউনিয়নের সাবেক নেতা। সে পালকি গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতো। গতকাল মঙ্গলবার রাত ১১ টার দিকে আমার ভাই মানিক গৌরীপুর বাসস্ট্যান্ডে বসে ছিলেন। এসময় সুয়েব মুন্সি ১০/১৫ জন লোক নিয়ে এসে আমার ভাইকে পিটিয়ে গুরুতর আহত করে। 
 
পরে বাসস্ট্যান্ড থেকে সতিশা রোড এলাকায় নিয়ে মানিক মিয়ার স্ত্রী সেলিনাকে ডেকে এনে আহত অবস্থায় ভাইকে দিয়ে চলে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন। পরে ভোররাত সাড়ে ৩ টার দিকে আমার ভাই মারা যায়।
 
তিনি আরও বলেন, আমার ভাইকে হাসপাতালে ভর্তি করার সময় বিভিন্ন হুমকি দিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে বলে উল্লেখ্য করা হয়। আমি আমার ভাইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার দেখতে চাই। ওদের বিচার চাই। 
 
হাসপাতালের একটি সুত্র বলছে, রোগীকে ভর্তি সময় সড়ক দুর্ঘটনা উল্লেখ্য করা হয়। নিহতের পরিবারের বলা হয়েছে, হাসপাতাল পরিচালক বরাবর আবেদন করলে বিষয়টি সংশোধন করে দেয়া হবে। তবে, এতে ৪/৫ দিন সময় লাগতে পারে।
 
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সুয়েব মুন্সি বলেন, আমি বিষয়টি শুনেছি। এই ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নাই। ওরা এলাকায় চিন্হিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসা নিয়ে স্থানীয়দের বিরোধ চলে আসছিল। মাদক ব্যবসার কারণে এই ঘটনা ঘটতে পারে।
 
এবিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমানের নাম্বারে ফোন দিলে নিহতের নাম ঠিকানা ছাড়া কিছু বলতে রাজি হননি।
 

আরও খবর

news image

দেশী জাতের গবাদিপশু উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে– মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

news image

সমুদ্রে ট্রলারডুবি: ক্ষতিগ্রস্ত জেলে পরিবারের পাশে গলাচিপা উপজেলা প্রশাসন

news image

বাকৃবিতে নতুন ‘বি.এসসি. ভেট. সায়েন্স এন্ড এ. এইচ.’ ডিগ্রির প্রথম ওরিয়েন্টেশন সম্পন্ন

news image

ফরিদপুরের মধুখালীতে দুই মণ পচা মাংস জব্দ: মাংস ব্যবসায়ীর জরিমানা

news image

ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

news image

দিনাজপুরে কোটি টাকার দুষ্প্রাপ্য প্রত্নবস্তু উদ্ধার

news image

বাকৃবিতে কৃষি অনুষদের ওরিয়েন্টেশন ও ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠান সম্পন্ন

news image

'অহন সবজি ঠিকমত বাজারে নিবার পামু' রাস্তা উদ্বোধনে কৃষকদের মুখে হাসি

news image

মাকে ধর্ষণের অভিযোগে হত্যায় সহোদর ৪ ভাই গ্রেপ্তার

news image

রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

news image

লালমনিরহাটে ত্রাণমন্ত্রীর মাদকবিরোধী অভিযান, একদিনে আটক ১৫

news image

লেককে দূষণমুক্ত করার সার্বিক কার্যক্রম নিয়ে এ সভার আয়োজন

news image

দিনাজপুরে লিগ্যাল এইডে ৭ জনের বিরুদ্ধে মামলা: হাজির না হলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

news image

বিএনপি কর্মী সোহেলের ৫ মাসের সন্তানকে কোলে নিয়ে বিচারের আশ্বাস এমপি ওয়াহাব আকন্দের

news image

ময়মনসিংহ নগরীতে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা

news image

বিস্ফোরক সংকটে দেড় মাস ধরে বন্ধ মধ্যপাড়া খনির পাথর উত্তোলন

news image

ফরিদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, মমিনের হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা

news image

চকবাজারে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত পিস্তল উদ্ধার র‍্যাব - ১০

news image

দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

news image

আলোকিত লালমনিরহাটের প্রথম কর্মসূচি-যৌতুকবিহীন বিয়ে ৭ জোড়া

news image

রেমিটেন্স যোদ্ধা আবু তাহের সন্ত্রাসী হারুনের হুমকীর শিকার

news image

ত্রিশালে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ বৃদ্ধ বাবা-মা, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

news image

বাকৃবি ভাইস-চ্যান্সেলরের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী,কাজের অঙ্গিকার

news image

ফরিদপুরে পাঁচ শিশুর জন্ম দিলেন এক মা, কিছুক্ষন মধ্যে চার শিশু মৃত্যু

news image

দিনাজপুরের খানসামায় নূরানী একাডেমির প্রধানের বিরুদ্ধে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আদালতে প্রেরণ

news image

পাওনা টাকা পরিশোধ না করলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি: সেতাবগঞ্জে অভিযুক্তদের নামের তালিকা প্রকাশ

news image

বাকৃবিতে রঙিন মাংস উৎপাদনকারী নতুন মুরগির উপজাত উদ্ভাবন

news image

বাকৃবি ও চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

news image

বিরলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি সাদিক রিয়ার পিনাক চৌধুরী

news image

যুবদল নেতার বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের সাবেক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ