এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি ০৬ জুলাই ২০২৬ ০৮:৪২ পি.এম
লালমনিরহাটকে মাদক, জুয়া, বাল্যবিবাহ, দুর্নীতি ও অন্যান্য সামাজিক অপরাধমুক্ত করতে কঠোর অবস্থান নিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। সামাজিক সংগঠন ‘আলোকিত লালমনিরহাট’–এর ব্যানারে পরিচালিত অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে ১৫ জন মাদকসেবীকে আটক করা হয়েছে।
গত শনিবার (৪ জুলাই) বিকেলে লালমনিরহাট রেলওয়ে এম টি হোসেন ইনস্টিটিউট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’-এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর হাত ধরেই সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সংগঠনটির লক্ষ্য মাদক, জুয়া, বাল্যবিবাহ, যৌতুক ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা।
উদ্বোধনের ২৪ ঘণ্টা পার না হতেই রোববার (৫ জুলাই) দিনব্যাপী অভিযানে নেতৃত্ব দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে মোট ১৫ জন মাদকসেবীকে আটক করা হয়।
অভিযানের অংশ হিসেবে সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের চইলতার তল এলাকায় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে মোগলহাট, কুলাঘাটসহ জেলার বিভিন্ন স্থানে একযোগে পরিচালিত অভিযানে আরও ১২ জনকে আটক করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, আটক ব্যক্তিদের বেশিরভাগই জেলার বাইরের বাসিন্দা।
অভিযান শেষে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “লালমনিরহাটের পরিবেশ যারা নষ্ট করছে, বাইরে থেকে এসে যারা মাদকের মরণনেশা ছড়িয়ে দিচ্ছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধ নির্মূলে প্রশাসনকে সহযোগিতা করার পাশাপাশি আমরা একটি শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, ‘আলোকিত লালমনিরহাট’-এর মাধ্যমে এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। শুধু মাদক নয়, পর্যায়ক্রমে বাল্যবিবাহ, যৌতুক ও দুর্নীতির মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়া হবে।
অভিযানে স্থানীয় প্রশাসনের সদস্যদের পাশাপাশি ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বেচ্ছাসেবী কর্মীরাও অংশ নেন। এদিকে, সংগঠনটির সদস্যরা ইতোমধ্যে জেলার বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছেন। স্থানীয় বাসিন্দারা উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন এবং লালমনিরহাটকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার এ প্রচেষ্টায় আশাবাদ ব্যক্ত করেছেন।
রাজউকের ইমারত পরিদর্শক বদলির দীর্ঘসূত্রতায় ভোগান্তিতে হাজারো এলাকাবাসী
তথ্য-প্রমাণ ছাড়া প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষূন্ন করবেন না- মসিক প্রশাসক
প্রতিমাসে ভাতা পেতে ময়মনসিংহে ২৫০ প্রতিবন্ধী পেল সুবর্ণ কার্ড
ময়মনসিংহে অবৈধ সার মজুদ, জরিমানা ও এক মাসের জেল
লালমনিরহাটে 'দল বদল' রাজনীতির কারিগর ইউপি চেয়ারম্যান সোহরাব
লালমনিরহাটের হাতীবান্ধায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মা'মলা
লালমনিরহাটে স্কুলছাত্রী ধ'র্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক ইউসুফ গ্রে'প্তার
ফরিদপুরের সরকারী একমাত্র দুগ্ধ খামার দক্ষতার সাথে পরিচালনা
ময়মনসিংহে চিকিৎসককে জুতা পেটার ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার
লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালকের বিরুদ্ধে মামলা
মনোহরদীতে প্রশাসনের অভিযানে স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ
রাজাপুরে জন্মাষ্টমী উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মাদক-জলাবদ্ধতা-যানজট: সুত্রাপুরের সমস্যা দেখতে মাঠে ইশরাক
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
বাকৃবিতে পেনশন ব্যবস্থা সহজীকরণে অনলাইন অটোমেশন পদ্ধতির সুপারিশ
ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
লালমনিরহাটে কৃষক দল নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর ওপর হামলা- বাড়ি ঘর ভাঙচুরের অভিযোগ
সামান্য উদ্যোগেই বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী
নোয়াখালীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্ভোধন
দিনাজপুরের জিমন্যাস্টিকস উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রথম সভায় দিনাজপুরের তিন প্রতিনিধি, শিশুদের প্রশিক্ষণ ক্যাম্প ও আন্তস্কুল প্রতিযোগিতার উদ্যোগ
স্কুলছাত্রী ধর্ষণ: ফরিদপুরে ৩ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
লালমনিরহাটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার, স্বামী-স্বজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ
জুলাই যোদ্ধা’ আল-আমিনকে ‘প্রশ্নবিদ্ধ’ করতে মরিয়া গুপ্ত বট বাহিনী
সাপে কাটা রোগীকে মৃত্যুর দুই দিন পর ‘জীবিত’ করার চেষ্টা ওঝার, কবরের পাশে মানুষের ভিড়
লাকসামে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত: আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
রাজাপুরে পিএফজির উদ্যোগে সম্প্রীতির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
ঝিনাইগাতীর ডেফলাই বেদেপল্লীতে বিয়ে বাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার লুটের অভিযোগ সংবাদ সম্মেলন
যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে আর্ন্তজাতিক যুব দিবস পালিত
রাজাপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ১ হাজার বৃক্ষরোপণ
নাটোরে সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের স্বজনদের পাশে জামায়াত