চট্টগ্রাম প্রতিনিধি ১৫ জানু ২০২৬ ০৮:১৭ পি.এম
নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) কর্তৃক বাস্তবায়িত ৬টি জাহাজ ক্রয় প্রকল্পের জন্য গৃহীত ঋণ পরিশোধের লক্ষ্যে স্বাক্ষরিত Subsidiary Loan Agreement (SLA) মোতাবেক কিস্তি এবং ২০২৪-২০২৫ অর্থবছরে ঘোষিত লভ্যাংশ থেকে সরকারের পাওনা বাবদ মোট ২০৩.৪৭ (দুইশত তিন কোটি সাতচল্লিশ লক্ষ) কোটি টাকার চেক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মহোদয়ের নিকট হস্তান্তর।
বিএসসি'র জন্য জি-টু-জি ভিত্তিতে ৬টি জাহাজ ক্রয়/সংগ্রহের লক্ষ্যে বাস্তবায়িত '৬ (ছয়)টি নতুন জাহাজ ক্রয় (প্রতিটি প্রায় ৩৯,০০০ ডিডব্লিউটি সম্পন্ন ৩ টি নতুন প্রোডাক্ট অয়েল ট্যাংকার এবং ৩ টি নতুন বাল্ক ক্যারিয়ার)' শীর্ষক প্রকল্পের জন্য বাংলাদেশ সরকার (অর্থনৈতিক সম্পর্ক বিভাগ) ও চীন সরকার (চায়না এক্সিম ব্যাংক)-এর মধ্যে ১৪ অক্টোবর ২০১৬ তারিখে একটি ঋণচুক্তি (Loan Agreement-LA) স্বাক্ষরিত হয়। উক্ত ঋণের মূল বা আসল (Principal) এর পরিমাণ ১,১৯৯,৯৯৯,০৭০ ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় ১৪৫৭,৬৭,৯৮,৭৮৫/- (এক হাজার চারশত সাতান্ন কোটি সাতষট্টি লক্ষ আটানব্বই হাজার সাতশত পঁচাশি) টাকা। এরই ধারাবাহিকতায় উক্ত ঋণ পরিশোধের জন্য গত ২৭ অক্টোবর ২০২৪ তারিখে সরকারের অর্থ বিভাগ ও বিএসসি-এর মধ্যে অপর একটি Subsidiary Loan Agreement (SLA) স্বাক্ষরিত হয়। সে প্রেক্ষিতে মোট ২,৪২৫.০২ কোটি টাকা বাংলাদেশ সরকার (অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়)-কে বিএসসি হতে ১৩ বছরের মধ্যে পরিশোধ করা হবে। স্বাক্ষরিত SLA চুক্তি অনুযায়ী গ্রেস পিরিয়ডকালীন মোট সুদের পরিমাণ ৪৭৫,২৫,১৩,৩৪০/- (চারশত পঁচাত্তর কোটি পঁচিশ লক্ষ তেরো হাজার তিনশত চল্লিশ) টাকার চেক গত ২৬ নভেম্বর ২০২৪ তারিখ, মাননীয় প্রধান উপদেষ্টার নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
প্রকল্পটির মাধ্যমে সর্বশেষ জাহাজ সংগ্রহের সুদীর্ঘ ২৭ বছর পর গত ২০১৮-১৯ মেয়াদে বিএসসি'র বহরে উক্ত ০৬টি বাণিজ্যিক জাহাজ যুক্ত হয়েছে। উক্ত প্রকল্পের আওতায় সংগৃহীত ০৬টি জাহাজের মধ্যে ০৫টি জাহাজ (এম. ভি. বাংলার জয়যাত্রা, এম. ভি. বাংলার অর্জন, এম. টি. বাংলার অগ্রযাত্রা, এম, টি, বাংলার অগ্রদূত এবং এম. টি বাংলার অগ্রগতি) বর্তমানে আন্তর্জাতিক সামুদ্রিক পরিমন্ডলে পণ্য পরিবহন সংশ্লিষ্ট বাণিজ্যিক কার্যক্রমে নিয়োজিত রয়েছে এবং বাংলাদেশের পতাকা স্বগৌরবে বহন করে চলছে। উল্লেখ্য, বিএসসি ৫৪ বছরের ইতিহাসে সর্বশেষ অর্থবছরে প্রায় ৮০০ কোটি টাকা আয় করে সর্বোচ্চ মুনাফা (৩০৬.৫৬ কোটি টাকা) অর্জন করে। বিএসসি'র ক্রমাগত এই অগ্রগতিতে প্রকল্পের মাধ্যমে বহরে সংযুক্ত ০৫টি জাহাজের ভূমিকা অপরিসীম।
বিশেষভাবে উল্লেখ্য, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের নির্দেশনার প্রেক্ষিতে বিএসসি এরই মধ্যে বেশ কিছু নতুন জাহাজ সংগ্রহের পদক্ষেপ গ্রহণ করেছে। যেমন, সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ০২টি বাল্ক ক্যারিয়ার জাহাজ সংগ্রহের আওতায় ১ম জাহাজ (বাংলার প্রগতি) গত ২৮ অক্টোবর ২০২৫ তারিখে ডেলিভারি গ্রহণপূর্বক বাণিজ্যে নিয়োজিত করা হয়েছে। এছাড়া, ২য় জাহাজটি (বাংলার নবযাত্রা) আগামী ৩০ জানুয়ারি ২০২৬ ডেলিভারির জন্য সূচী নির্ধারিত রয়েছে। পাশাপাশি, সরকারি অর্থায়নে ২টি এমআর প্রোডাক্ট অয়েল ট্যাংকার এবং নিজস্ব অর্থায়নে ১টি আল্ট্রাম্যাক্স আকারের বাল্ক ক্যারিয়ার জাহাজ অর্জনের কার্যক্রম চলমান রয়েছে। সর্বোপরি, চীন থেকে জি টু জি ভিত্তিতে আরো ০৪টি নতুন বড় জাহাজ (মাদার ভেসেল) সংগ্রহসহ বেশ কিছু জাহাজ অর্জন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
ভূমিকম্প প্রস্তুতি জোরদারে প্রধানমন্ত্রীর বৈঠক, গঠন হবে বিশেষ সেল ও ১ লাখ স্বেচ্ছাসেবক বাহিনী
চলমান প্রকল্প সময়মতো শেষ করে সর্বোচ্চ উপযোগিতা নিশ্চিতের নির্দেশ তথ্যমন্ত্রীর
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত
আগামী বিশ্বকাপে বিজ্ঞাপন বাজার কাজে লাগিয়ে মুনাফার পরিকল্পনা
ড্রোন, সাইবার ও এআই সক্ষমতায় জোর দেবে সরকার: প্রধানমন্ত্রী
গণমাধ্যমে বিভিন্ন মত, দৃষ্টিভঙ্গি ও চিন্তার মানুষের সহাবস্থানের কোনো বিকল্প নেই - তথ্যমন্ত্রী
সাইবার বুলিং, ডিপফেক, মিথ্যা তথ্য বা অনলাইন হয়রানির শিকার হন, তাহলে যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন - তথ্য উপদেষ্টা
সহজ, সাশ্রয়ী, মানবিক ও প্রবাসীবান্ধব হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ করছে - ধর্মমন্ত্রী
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবোর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
শহীদ সাগর হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিএনপির বিক্ষোভ
এএইচএফ কাপ ২০২৬-এ অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী জুনিয়র হকি দল
জুলাই আন্দোলন যে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে তা বাস্তবায়ন করতে হবে - মির্জা ফখরুল ইসলাম আলমগীর
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আগামীকাল জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন
জোরিস ভ্যান বোমেল নতুন দায়িত্ব গ্রহণের জন্য জহির উদ্দিন স্বপনকে অভিনন্দন
লালমনিরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
আমরা দারিদ্র্য থেকে মুক্তি চাই -মির্জা ফখরুল ইসলাম আলমগীর
শোষনের ঝুঁকিতে থাকা প্রতিটি শিশুর জন্ম নিবন্ধন তার সুন্দর জীবনের প্রাপ্তি
জলবায়ু-স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন
প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান স্পারসোর কার্যালয় ঘুরে দেখেন
বাংলাদেশ ও চীনের মধ্যে দুটি চুক্তি এবং বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে - তথ্যমন্ত্রী
গ্লোবাল হেলথ সামিট ২০২৬: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর হাত থেকে বিশেষ বৈশ্বিক স্বাস্থ্য পুরস্কার পেলেন অ্যারিস্টোফার্মার জেনারেল ম্যানেজার ড.আব্দুল হক
গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা
বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনাকে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি - প্রধানমন্ত্রী তারেক রহমান
ঠাকুরগাওয়ে নবসৃস্ট রুহিয়া উপজেলা গঠনে অস্থিতিশীল সৃষ্টির পাঁয়তারা চলছে - মির্জা ফখরুল
সাতক্ষীরাকে দুর্যোগপ্রবণ এলাকা ঘোষণার দাবিতে স্মারকলিপি পেশ
এবারের বাজেটের লক্ষ্য সব শ্রেণি-পেশার মানুষের কাছে সরাসরি সহায়তা এপৌঁছে দেওয়া - অর্থমন্ত্রী
সারাদেশে মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা : প্রধানমন্ত্রী
বাবার খনন করা খাল ৪৭ বছর পর পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘নগরবাসীর সেবা নিশ্চিত করতে রাজউকের কর্মকর্তাদের টিম হিসেবে কাজ করতে হবে - আহম্মদ সোহেল মনজুর