প্রেস বিজ্ঞপ্তি ১৮ ফেব্রু ২০২৬ ০৪:৫৮ পি.এম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে এককভাবে সরকার গঠন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি (বিসিআরএস)। একই সঙ্গে নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার নেতৃত্বাধীন নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের প্রতিও শুভকামনা জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান জাকির হোসেন ও নির্বাহী পরিচালক শেখ মোহাম্মদ তাজুল ইসলাম।
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত এই জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ গণতন্ত্রের প্রতি জনগণের আস্থার প্রতিফলন। জনগণের প্রত্যক্ষ সমর্থনে বিএনপি নেতৃত্বাধীন জোট দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করায় বিসিআরএস’র পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে নতুন সরকারের সামনে নানা চ্যালেঞ্জ থাকলেও জনগণের প্রত্যাশা অত্যন্ত উচ্চ। সুশাসন প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিতকরণ, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা, দুর্নীতি দমন এবং মানবাধিকার সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কার এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি আশা প্রকাশ করে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার রাজনৈতিক সহনশীলতা, মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে।
নেতৃবৃন্দ বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে সব দল ও মতের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। বিরোধী দলের প্রতি সহনশীল মনোভাব প্রদর্শন এবং সংসদকে কার্যকর বিতর্ক ও নীতিনির্ধারণের কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠা করার আহ্বান জানান।
সংগঠনটির নেতৃবৃন্দ আরও বলেন, তরুণ সমাজের শক্তিকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং প্রবাসী আয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।
শেষে বিসিআরএস নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের প্রতি দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ও স্বচ্ছ নেতৃত্ব প্রদানের আহ্বান জানান এবং নতুন সরকারের সফলতা কামনা করেন।
ধন্যবাদান্তে
নবীনগরে ফসলি জমির টপ সয়েল কাটার দায়ে একজনক আটক
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন কেপিএম স্কুলের কৃতী শিক্ষার্থী ডা. জাহেদ উর রহমান
প্রধানমন্ত্রী ও নবগঠিত মন্ত্রিসভাকে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির অভিনন্দন
সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে -মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গণমাধ্যমকে শক্তিশালী করতে স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন তথ্যমন্ত্রী
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর মতবিনিময়"
বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধানমন্ত্রীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন পথ চলা শুরু করেন মন্ত্রিসভার সদস্যরা
নতুন মন্ত্রিপরিষদে জায়গা পাননি বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন
নির্বাচনে কোন অবৈধ হাতিয়ার ব্যবহার হয়নি- স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামীকাল নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
দৌলতদিয়া পদ্মায় এক লক্ষ মিটার কারেন্ট জাল সহ আটক ১
লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনে বিএনপির জয়
দিনাজপুরে সংসদীয় আসনগুলোতে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের বিজয়
দিনাজপুরে সংসদীয় আসনগুলোতে বিএনপি প্রার্থীদের বিজয়
বোচাগঞ্জ উপজেলায় ৪২ কেন্দ্রের ফলাফলে ধানের শীষের বড় ব্যবধান
আগামীকাল থেকে প্রচার প্রচারণা বন্ধ - ইসি
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: চট্টগ্রামে পুলিশের আধুনিক প্রযুক্তিনির্ভর কন্ট্রোল রুম প্রস্তুত
দিনাজপুরে ৬৪ শতাংশ ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: শঙ্কা ও টানটান উত্তেজনায় জেলাবাসী
সুনামগঞ্জের ৫ আসনে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮৯ টি - জেলা প্রশাসক
জাতীয় সংসদ নির্বাচনে দুষ্কৃতকারীদের ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই - স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার ভিত্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে এনএসডিএ খুবই ভালো ফ্রেমওয়ার্ক-প্রধান উপদেষ্টা
নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেবে ইসি
লাকসামে সেনাবাহিনীর মব ও রায়ট কন্ট্রোল মহড়া অনুষ্ঠিত
ময়মনসিংহে বিএনপিকে উদ্দেশ্য করে এখনই মাথা নষ্ট হয়ে গেছে,চৈত্র মাস আসলে কি হবে -জামায়াতে ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমান
নির্বাচনে অপসাংবাদিকতা রোধে দিনাজপুরে প্রেস কাউন্সিলের কর্মশালা সম্পন্ন
বাংলাদেশ সম্প্রতি জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) সম্পন্ন করেছে - অধ্যাপক ইউনূস
ময়মনসিংহে ১৭৩ একর জমিতে অলিম্পিক ভিলেজ উদ্বোধন করলেন সেনাপ্রধান
নির্বাচন কমিশন থেকে ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য উন্মুক্ত হয়ে পড়েছে
ম্যানুয়ালি সাংবাদিকদের নির্বাচন পর্যবেক্ষণ কার্ড ইস্যু করা হবে - ইসি সচিব