ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ময়মনসিংহে ১৭৩ একর জমিতে অলিম্পিক ভিলেজ উদ্বোধন করলেন সেনাপ্রধান

ময়মনসিংহ প্রতিনিধি ০১ ফেব্রু ২০২৬ ০৬:১৭ পি.এম

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চেলের ঘাট এলাকায় ১৭৩ একর জমির মধ্যে অলিম্পিক ভিলেজ উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। আগামী দিনে এই অলিম্পিক কমপ্লেক্স আর্ন্তজাতিক ভ্যেনুতে রূপান্তরিত হবে, বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।    

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই অলিম্পিক ভিলেজ উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান।      

এর আগে এই অলিম্পিক কমপ্লেক্সের আদ্যোপান্ত তুলে ধরে জেনারেল ওয়াকার উজ জামান বলেন, আমরা অনেকদিন ধরে অলিম্পিক কমপ্লেক্সের স্বপ্ন দেখছি। বিভিন্ন স্থানে আমরা জায়গা দেখেছি কিন্তু বিভিন্ন কারণে তা বাস্তবায়ন করা যায়নি। তারপর আমি ত্রিশালের স্পোর্টস স্কুল এলাকায় আলিম্পিক ভিলেজ করার সিদ্ধান্ত নেই। এখানে সব ধরনের সুবিধা সহজেই পাওয়া যাবে। এতে আমরা জাতীয় পর্যায়ে ক্রীড়ায় ভালো অবদান রাখতে পারবো। পাশাপাশি এখানে জাতীয় এবং আন্তজার্তিক পর্যায়ের প্রতিযোগিতা করবো। এতে সেনাবাহিনী এবং অলিম্পিক এসোসিয়েশনের মধ্যে একটা যৌথ প্রচেষ্টা থাকবে। এখানে জাতীয় এবং আন্তজাতিক পর্যায়ের সকল প্রতিযোগিতা অগ্রাধিকার পাবে। দেশিও ক্রীড়াবিধরাও এখানে নিয়মিত প্রশিক্ষণ নিতে পারবে।            

সেনাপ্রধান আরও বলেন, আমাদের স্বপ্ন অনেক, বিশাল বড় স্বপ্ন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে- কী অবকাঠামো এতে থাকবে। এর জন্য প্রচুর অর্থ প্রয়োজন। আমরা এক মাসের মধ্যে জমি কিনে এটার সূচনা করেছি। এ জন্য চব্বিশ কন্সস্ট্রাকশন বিগ্রেড এবং জিওসি ১৯ পদাতিক ডিভিশনকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তারা সুন্দরভাবে এই কাজটা করেছে। কিন্তু এখানে অনেক কাজ আছে, এটার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হবে। যত তাড়াতাড়ি আমরা অর্থ পাব, তত তাড়াতাড়ি কমপ্লেক্সে তৈরী হবে। কন্সস্ট্রাকশন বিগ্রেুড রেডি আছে, আর্কিটেকও নিয়োগ দেওয়া হয়েছে। বাইরের পরামর্শক এবং আর্কিটেকরাও এসেছেন, সবকিছুই সেট। যেখান থেকেই হোক এই টাকার যোগান দিতে হবে। বিভিন্ন ব্যাংকের মালিকরাও আছেন, তারাও টাকা দিবেন। মধ্যপাচ্য থেকেও টাকা আনার জন্য অলিম্পিক এসোসিয়েশন কাজ করবে, বলে আমি আশা করছি।                

ওয়াকার উজ জামান বলেন, অলিম্পিক কমপ্লেক্সে জাতীয় পর্যায়ের একটি বড় কাজ। আমাদের যারা তরুন প্রজন্ম আছে, যুবক-যুবতি যারা আছে। তাদের বেশি বেশি করে আমরা খেলাধূলার সঙ্গে সম্পৃক্ত করতে চাইছি। এতে চরিত্র গঠনের একটি বিশাল কাজ হবে, বলে আমি বিশ্বাস করি। আমি জীবনে কোন ক্রীড়াবিদকে খারাপ কাজে জড়িত হতে দেখিনি, এটাই খেলাধূলার মাহাত্ব্য। কোন ক্রীড়াবিদ কখনো নেশা করে না। এজন্য আমি মনে করি দেশের তরুন প্রজন্মের চরিত্র গঠনের জন্য খেলাধূলা অতিব গুরুত্বপূর্ন। এতে সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হলে, তরুন প্রজন্মেরও খেলাধুলায় আগ্রহের কোন কমতি থাকবে না। সমস্যা হলো, আমাদের সুযোগ-সুবিধা নেই, পরিবেশ নেই। কিন্তু এই অলিম্পিক কমপ্লেক্স তৈরী হলে, এখানে খেলাধূলার সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হবে। এতে থাকবে আবাসিক এবং প্রশিক্ষনের সুযোগ। পাশাপাশি এই অলিম্পিক কমপ্লেক্সের সঙ্গে যদি একটি শাটল ট্রেনের ব্যবস্থা করা যায়, তাহলে যাতায়ত সুবিধা আরও বেড়ে যাবে। আমরা স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ কাজ শুরু হয়ে গেছে, এক সময় এটার কাজ শেষ হবে। তখন এটা হবে দেশ এবং জাতীর জন্য একটি বড় কাজ। একদিন এই অলিম্পিক কমপ্লেক্স আর্ন্তজাতিক ভ্যেনুতে রূপান্তরিত হবে। এশিয়ান গেইসের মত বড় বড় খেলা এখানে অনুষ্ঠিত হবে।  

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মাহাবুবুল আলম, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব জোবায়দুর রহমান রানা, অলিম্পিক কমপ্লেক্স প্রকল্পের পরিচালক কর্নেল কুতুব প্রমূখ। এ সময় উপস্থিত সবার উদ্দেশ্যে একটি স্বচিত্র প্রতিবেদনের মাধ্যমে নির্মানাধীন এই অলিম্পিক্স কমপ্লেক্সের নানাদিক তুলে ধরা হয়।    

এর আগে এদিন সকাল ১০টায় সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে হেলিকপ্টারে অবতরণ করেন। এরপর তিনি ময়মনসিংহ বিভাগীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক নির্বাচনি মতবিনিময় সভায় মিলিত হন। সেখান থেকে সেনাপ্রধান হেলিকপ্টার যোগে ত্রিশালের সেনা প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে সেনা সদস্যসদের সালাম গ্রহন করে তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।  

আরও খবর

news image

লাকসামে সেনাবাহিনীর মব ও রায়ট কন্ট্রোল মহড়া অনুষ্ঠিত

news image

ময়মনসিংহে বিএনপিকে উদ্দেশ্য করে এখনই মাথা নষ্ট হয়ে গেছে,চৈত্র মাস আসলে কি হবে -জামায়াতে ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমান

news image

নির্বাচনে অপসাংবাদিকতা রোধে দিনাজপুরে প্রেস কাউন্সিলের কর্মশালা সম্পন্ন

news image

বাংলাদেশ সম্প্রতি জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) সম্পন্ন করেছে - অধ্যাপক ইউনূস

news image

ময়মনসিংহে ১৭৩ একর জমিতে অলিম্পিক ভিলেজ উদ্বোধন করলেন সেনাপ্রধান

news image

নির্বাচন কমিশন থেকে ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য উন্মুক্ত হয়ে পড়েছে

news image

ম্যানুয়ালি সাংবাদিকদের নির্বাচন পর্যবেক্ষণ কার্ড ইস্যু করা হবে - ইসি সচিব

news image

ম্যানুয়ালি সাংবাদিকদের নির্বাচন পর্যবেক্ষণ কার্ড ইস্যু করা হবে - ইসি সচিব

news image

বাংলাদেশ অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত - প্রধান উপদেষ্টা

news image

‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন করা সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন-সেনাবাহিনী প্রধান

news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি নিশ্চিত করতে পেরেছি - ইসি

news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর

news image

নাটোরে নলডাঙ্গায় গণভোট নিয়ে নিশ্চুপ প্রশাসন, সচেতনতার অভাবে অংশগ্রহণ নিয়ে শঙ্কা

news image

ক্র্যাব ফ্যামিলি ডে’তে সাংবাদিকদের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে আইজেএফ

news image

প্রবাসীরা বিনিয়োগের একটি নির্দিষ্ট অংশ তারা নগদ প্রণোদনা হিসেবে পাবেন - প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

news image

ভাড়াটিয়া ও বাড়িওয়ালার অধিকার সুরক্ষায় ডিএনসিসি’র নতুন নির্দেশিকা জারি: প্রশাসক মোহাম্মদ এজাজ

news image

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন ও বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ- লালমনিরহাটে পানি উপদেষ্টা

news image

পুরোপুরি বন্ধ হয়ে গেলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

news image

“আজ একজনের ওপর হামলা হলে কাল আপনার ওপরও হবে: গণমাধ্যম সম্মিলনে নূরুল কবীর”

news image

বাংলাদেশ শিপিং করপোরেশন সরকারের অনুকূলে ২০৩.৪৭ কোটি টাকার চেক হস্তান্তর করেছে

news image

চার দশকের গৌরবময় যাত্রা: ফ্লোরিডায় ৪০তম ফোবানা কনভেনশন ২০২৬-এর আনুষ্ঠানিক ঘোষণা

news image

বাংলাদেশ রেলওয়ের ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত

news image

পার্বত্যবাসীদের দক্ষ মানবসম্পদে রূপান্তর ও জীবনমান উন্নয়নে বৈশ্বিক অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ পার্বত্য উপদেষ্টার

news image

আসন্ন নির্বাচন ও গণভোট হবে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য, শান্তিপূর্ণ ও উৎসবমুখর - প্রধান উপদেষ্টা

news image

আগামী ১৫ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে গণভোট বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন করতে নির্দেশ - মো. মাসুদ হোসেন

news image

দেশে কোনো পাতানো নির্বাচন হবে না এবং রাজপথে নামারও দরকার হবে না - সিইসি

news image

প্রথমবারের মতো চার দিনের সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

news image

গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশে ব্যালট পাঠানো হয়েছে - সালীম আহমাদ খান

news image

‘শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করা হবে - শেখ মো. সাজ্জাত আলী

news image

জুবায়ের রহমান চৌধুরী দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন