সিলেট প্রতিনিধি ২১ ফেব্রু ২০২৬ ০১:৩৯ পি.এম
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী বাংলাদেশের মর্যাদার আসন খ্যাত আধ্যাত্মিক নগরী সিলেট ১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব হলো নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম স্থিতিশীল রাখা। বিশেষ করে রমজান মাসে এ দায়িত্বের গুরুত্ব আরও বেড়ে যায়। আমরা যখন দায়িত্ব নিয়েছি, তখন রোজা সামনে রেখে বিশেষ কিছু করার সুযোগ ছিল না। তবে ইতিবাচক দিক হচ্ছে- আমাদের হাতে যে পরিমাণ খাদ্য মজুত রয়েছে, তা বাজারমূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত।’
শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সিলেট নিয়ে পরিকল্পনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সিলেটের উন্নয়ন পরিকল্পনার কথা আমি দীর্ঘ নির্বাচনী প্রচারণা ও ইশতেহারে উল্লেখ করেছি। যেসব বিষয় সিলেটবাসীর জীবনমান উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত, সেগুলো বাস্তবায়নে কাজ করতে চাই। বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি, আইটি সংশ্লিষ্ট পেশার প্রসার এবং একটি এআই সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।’
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, লাল ফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সিলেটে প্রবাসী ও দেশীয় বিনিয়োগকারীদের জন্য বিশেষ নীতি-সহায়তা প্রয়োজন। আমরা এসব বিষয় নিয়ে কাজ করছি। খুব শিগগিরই এর বাস্তবায়ন দৃশ্যমান হবে।’
মন্ত্রী বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশে বড় বড় ডিজিটাল স্কিম গ্রহণ করেছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এআই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে । আমাদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন করতে হবে।’ তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরে প্রতিটি দিন কাজে লাগিয়ে বাংলাদেশকে বৈশ্বিক অবস্থানে এগিয়ে নিতে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করবে।’
এ সময় সিলেট- ৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এম এ মালিক, সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী, রেঞ্জ ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম,
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপি'র সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ সিলেট ১ আসনের বিভিন্ন পেশাজীবী ব্যবসায়ী সামাজিক ও সাংস্কৃতিক এবং বিএনপির নির্বাচনী জোটের শরীক দল গুলোর নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
ঠাকুরগাওয়ে নবসৃস্ট রুহিয়া উপজেলা গঠনে অস্থিতিশীল সৃষ্টির পাঁয়তারা চলছে - মির্জা ফখরুল
সাতক্ষীরাকে দুর্যোগপ্রবণ এলাকা ঘোষণার দাবিতে স্মারকলিপি পেশ
এবারের বাজেটের লক্ষ্য সব শ্রেণি-পেশার মানুষের কাছে সরাসরি সহায়তা এপৌঁছে দেওয়া - অর্থমন্ত্রী
সারাদেশে মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা : প্রধানমন্ত্রী
বাবার খনন করা খাল ৪৭ বছর পর পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘নগরবাসীর সেবা নিশ্চিত করতে রাজউকের কর্মকর্তাদের টিম হিসেবে কাজ করতে হবে - আহম্মদ সোহেল মনজুর
মিডিয়ার যৌথ উদ্যোগে ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
‘২০২৫-২৬ অর্থবছরে সমাপ্তির জন্য নির্ধারিত ৩টি প্রকল্প বিষয়ে জাতীয় সেমিনার অনুষ্ঠিত’
ঐতিহাসিক ফারাক্কা দিবস ও আমাদের পানির অধিকার নিশ্চিতের দাবিতে আলোচনা সভা
'সাধারণ মানুষের সেবায় কোনো ধরনের হয়রানি নয়: জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রতি নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর
বোচাগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে প্রায় ১ কোটি ৮৩ লাখ টাকার তিনটি রাস্তার নির্মাণকাজ উদ্বোধন
সরকারের নিজস্ব অর্থায়ন ৩৬ হাজার ৪৯১ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন প্রায় ২০৫ কোটি টাকা
উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে যেন সাধারণ মানুষ সরাসরি উপকৃত হয় - মির্জা ফখরুল ইসলাম আলমগীর
আমরা উত্তরাধিকার সূত্রে বিগত সরকারের লুটপাট করা ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা পেয়েছি - তথ্য ও সম্প্রচার মন্ত্রী
নিজেদের থাকতে বিদেশি সম্পদ আমদানি নয়: জ্বালানি মন্ত্রী
ময়মনসিংহে বিনার বিনাধান ২৫ কেটে মাঠ দিবস ও কৃষক কর্মশালা উদ্বোধন
বেকারত্ব দূরীকরণে চাকরি মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -- ত্রাণমন্ত্রী দুলু
তরুণদের মনোজগতে নৈতিকতার মজবুত ভিত্তি না থাকলে মেধা ও প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব নয় - তথ্যমন্ত্রী
মা' হলেন সন্তানের প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক এবং আজীবনের পথপ্রদর্শক-- সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন
পুলিশের কাজ 'দুষ্টের দমন আর শিষ্টের লালন - প্রধানমন্ত্রী
১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের ১৪ দফা দাবি
বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী
অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী
যেকোনো আন্তর্জাতিক চুক্তি দুই পক্ষের সমন্বয়ে গড়ে ওঠে - বাণিজ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর কাছে সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার ৩৮টি রিপোর্ট পেশ করা হয়েছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত তুরুস্কের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ
থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
আজ জাতীয় প্রেসক্লাবের সামনে ১-৭ মে ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ"২৬ইং উদযাপন শোভাযাত্রায় অনুষ্ঠিত হয়
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময়