প্রেস বিজ্ঞপ্তি ১৬ মে ২০২৬ ০৩:১০ পি.এম
ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে ১৬ মে শনিবার, সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ভাসানী মঞ্চের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ‘ফারাক্কাবাধ-মরণফাঁদ ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত মন্ত্রী মশিউর রহমান যাদু মিয়ার কন্যা বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতিক রীটা রহমান। তিনি বলেন ১৬ই মে আমাদের জাতীয় ইতিহাসের এক অনন্য, গৌরবময় এবং প্রতিরোধ-সংগ্রামের দিন। ১৯৭৬ সালের এই দিনে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া সারা বাংলাদেশের লাখো মুক্তিকামী মানুষ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, আমাদের পানির ন্যায্য হিস্যার দাবিতে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চে শামিল হয়েছিলেন।
আজকের এই স্মরণীয় দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মজলুম জননেতা মওলানা ভাসানীকে, যাঁর দূরদর্শী নেতৃত্ব আমাদের শিখিয়েছে কীভাবে নিজেদের জীবনরেখা আমাদের নদী ও পানির অধিকার রক্ষায় সোচ্চার হতে হয়। মকিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, দীর্ঘ পাঁচ দশক পেরিয়ে গেলেও ফারাক্কা বাঁধের কারণে সৃষ্ট অভিশাপ থেকে আমরা আজও মুক্ত হতে পারিনি। শুষ্ক মৌসুমে আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পদ্মা ও তার শাখা নদীগুলোকে মরুভূমিতে রূপান্তর করা হয়, আর বর্ষা মৌসুমে ফারাক্কার সবকটি গেট একসাথে খুলে দিয়ে আমাদের ফসলি জমি, ঘরবাড়ি বানের জলে ভাসিয়ে দেওয়া হয়। এই দ্বিমুখী নীতি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের ওপর চরম অন্যায় ছাড়া আর কিছুই নয়।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ভাসানী মঞ্চের আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান মজলিশ সভাপতির বক্তব্যে তিনি বলেন, আজ ফারাক্কা বাঁধের কারণে আমাদের উত্তর ও পশ্চিমাঞ্চলসহ বিস্তীর্ণ এলাকার পরিবেশগত বিপর্যয় চরম আকার ধারণ করেছে। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাচ্ছে, সুন্দরবনের লবণাক্ততা বাড়ছে, কৃষি ব্যাহত হচ্ছে এবং মৎস্য সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে। নদীমাতৃক বাংলাদেশের নদীগুলো আজ একে একে মৃত্যুর মুখে ঢলে পড়ছে।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাসাস এর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক, জাসাস এর সাবেক সভাপতি জাহাঙ্গীর শিকদার, বাংলাদেশ উন্নয়ন পার্টির সভাপতি ও ভাসানী মঞ্চের সদস্য সচিব সৈয়দ মোখলেসুর রহমান, স্কপ এর যুগ্ম সমন্বয়ক এ এ এম ফয়েজ হোসেন, গ্রীন পার্টির সভাপতি রাজু আহমেদ খান, নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা ওবায়দুল হক, বাংলাদেশ জনমত পার্টির আহবায়ক সুলতান উদ্দিন জিসান, বাংলাদেশ পিপলস্ পার্টির চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান খান প্রমুখ।
ঐতিহাসিক ফারাক্কা দিবস ও আমাদের পানির অধিকার নিশ্চিতের দাবিতে আলোচনা সভা
'সাধারণ মানুষের সেবায় কোনো ধরনের হয়রানি নয়: জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রতি নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর
বোচাগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে প্রায় ১ কোটি ৮৩ লাখ টাকার তিনটি রাস্তার নির্মাণকাজ উদ্বোধন
সরকারের নিজস্ব অর্থায়ন ৩৬ হাজার ৪৯১ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন প্রায় ২০৫ কোটি টাকা
উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে যেন সাধারণ মানুষ সরাসরি উপকৃত হয় - মির্জা ফখরুল ইসলাম আলমগীর
আমরা উত্তরাধিকার সূত্রে বিগত সরকারের লুটপাট করা ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা পেয়েছি - তথ্য ও সম্প্রচার মন্ত্রী
নিজেদের থাকতে বিদেশি সম্পদ আমদানি নয়: জ্বালানি মন্ত্রী
ময়মনসিংহে বিনার বিনাধান ২৫ কেটে মাঠ দিবস ও কৃষক কর্মশালা উদ্বোধন
বেকারত্ব দূরীকরণে চাকরি মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -- ত্রাণমন্ত্রী দুলু
তরুণদের মনোজগতে নৈতিকতার মজবুত ভিত্তি না থাকলে মেধা ও প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব নয় - তথ্যমন্ত্রী
মা' হলেন সন্তানের প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক এবং আজীবনের পথপ্রদর্শক-- সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন
পুলিশের কাজ 'দুষ্টের দমন আর শিষ্টের লালন - প্রধানমন্ত্রী
১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের ১৪ দফা দাবি
বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী
অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী
যেকোনো আন্তর্জাতিক চুক্তি দুই পক্ষের সমন্বয়ে গড়ে ওঠে - বাণিজ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর কাছে সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার ৩৮টি রিপোর্ট পেশ করা হয়েছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত তুরুস্কের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ
থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
আজ জাতীয় প্রেসক্লাবের সামনে ১-৭ মে ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ"২৬ইং উদযাপন শোভাযাত্রায় অনুষ্ঠিত হয়
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময়
বজ্রপাতে দেশের বর্তমান অবস্থা
রাজধানী ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ”
নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধা সহজ করার দাবি ওমেরা সিইও-র
উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
লক্ষ্মীপুরে পানি সম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরীর সাথে পরিবার পরিকল্পনা বিভাগের মতবিনিময়