ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

সাতক্ষীরাকে দুর্যোগপ্রবণ এলাকা ঘোষণার দাবিতে স্মারকলিপি পেশ

সাতক্ষীরা প্রতিনিধি ০৩ জুন ২০২৬ ০৫:২১ পি.এম

দীর্ঘ পঞ্চান্ন বছরের উন্নয়ন বৈষম্য দূর করে সাতক্ষীরা জেলার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এবং জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলায় সুন্দরবন উপকূলীয় বোর্ড ও মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি।

আজ বুধবার (৩ জুন) জেলা প্রশাসক মিজ কাউসার আজিজীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই সংক্রান্ত একটি ২১ দফা স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপি প্রদানকালে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেলালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির যুগ্ম সদস্য সচিব আলিনুর খান বাবু, অধ্যাক্ষ আব্দুল হামিদ, আশেক ই এলাহী, অ্যাডভোকেট আসাদুজ্জামান দিলু, কলারোয়া নাগরিক কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাবিবুর রহমান হাবিব, নাগরিক নেতা কিশোরী মোহন সরকার, মাধব চন্দ্র দত্ত, শেখ সিদ্দিকুর রহমান, কমরেড আবুল হোসেন, সিনিয়র সাংবাদিক এম কামরুজ্জামান, আব্দুস সামাদ, মনিরুজ্জামান, এডভোকেট মনিরুদ্দিন, প্রতিবন্ধী আন্দোলনের নেতা আবুল কালাম আজাদ এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা বাইজিদ হোসেন হাসান।

স্মারকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, সাতক্ষীরা জেলাটি খাদ্য উৎপাদনে একটি স্বয়ংসম্পূর্ণ অঞ্চল। এখান থেকে বছরে গড়ে ৫ লক্ষাধিক মেট্রিক টন ধান, ২৮ হাজার মেট্রিক টন বিদেশে রপ্তানিযোগ্য চিংড়িসহ ১ লক্ষ ৫০ হাজার মেট্রিক টন মাছ, প্রায় ২ লক্ষ মেট্রিক টন দুধ, ২ লক্ষ মেট্রিক টন শীতকালীন শাকসবজি, ৭৫ হাজার মেট্রিক টন আম এবং ১৫ হাজার মেট্রিক টন কুল উৎপাদিত হয়।

এছাড়াও ভোমরা স্থলবন্দর থেকে বছরে গড়ে প্রায় ১ হাজার কোটি টাকার রাজস্ব এবং সুন্দরবন ও মৎস্য সম্পদ থেকে বিপুল পরিমাণ আয় আসে। তবে অর্থনৈতিকভাবে এত অবদান রাখা সত্ত্বেও জেলাটি প্রতিনিয়ত ঝড়, জলোচ্ছ্বাস, নদীর বেড়িবাঁধ ভাঙন, জলাবদ্ধতা ও লবণাক্ততার মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে কর্মসংস্থান সংকুচিত হওয়ায় জেলায় দারিদ্র্যের হার বাড়ছে এবং টেকসই উন্নয়নের অভাবে বহু মানুষ স্থায়ী ও अस्थायीভাবে এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন। ফলশ্রুতিতে সাতক্ষীরা পৌর এলাকায় জনসংখ্যা ধারণক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

নাগরিক কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, সাতক্ষীরার সামগ্রিক অর্থনৈতিক অবদান বিবেচনা করে এবং এর ভৌগোলিক ঝুঁকি দূর করতে মাননীয় প্রধানমন্ত্রী অবিলম্বে এই ২১ দফা দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। বিশেষ করে আগামী বর্ষা মৌসুমের আগেই যেন উপকূলের বেড়িবাঁধ সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে জরুরি ভিত্তিতে উদ্যোগ নেওয়া হয়।

নাগরিক কমিটির প্রধান দাবিগুলো:

 ১. উপকূলীয় বোর্ড গঠন: সুন্দরবন উপকূলীয় এলাকাকে ‘দুর্যোগ প্রবণ এলাকা’ ঘোষণা করা এবং টেকসই উন্নয়নের জন্য "সুন্দরবন উপকূলীয় বোর্ড ও মন্ত্রণালয়" গঠন করে বাজেটে বিশেষ বরাদ্দ রাখা।

 ২. বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও একাডেমিক কার্যক্রম আগামী শিক্ষাবর্ষ (বর্তমান সেশন) থেকেই দ্রুত চালু করা।

 ৩. রেললাইন ও যোগাযোগ ব্যবস্থা: সাতক্ষীরা থেকে মুন্সীগঞ্জ বাসস্ট্যান্ড পর্যন্ত রেললাইন নির্মাণ কাজ দ্রুত শুরু করা। এছাড়া শহরের প্রধান সড়ক চার লেনে উন্নীত করা এবং ঢাকার সাথে দূরত্ব কমাতে মাওয়া-ভাঙ্গা-নড়াইল-নবমুখী-চুকনগর-সাতক্ষীরা সড়ক নির্মাণ করা।

 ৪. ভোমরা স্থলবন্দর: ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া এবং বসন্তপুর নদীবন্দর দ্রুত চালু করা।

 ৫. স্বাস্থ্য ও চিকিৎসা: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু করে একটি ক্যানসার রিসার্চ সেন্টার স্থাপন এবং জেলা ও উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর অবকাঠামোগত উন্নয়ন করা।

 ৬. কৃষি ও কোল্ড স্টোরেজ: আম, কুল, লিচু ও সবজি সংরক্ষণের জন্য আধুনিক হিমাগার, সংরক্ষণাগার এবং কৃষিভিত্তিক ইকো-ভিলেজ মার্কেট স্থাপন করা।

 ৭. পর্যটন ও শিল্প: সুন্দরবনের অভ্যন্তরে একাধিক পর্যটন স্পট তৈরি করা এবং সুন্দরবনের ওপর নির্ভরশীলতা কমাতে বিকল্প কর্মসংস্থান ও আইটি পার্ক তৈরি করা।

 ৮. নদী ও জলাবদ্ধতা নিরসন: সিএস ম্যাপ অনুযায়ী নদী-খালের সীমানা নির্ধারণ করে অবৈধ দখলদার উচ্ছেদ করা এবং জলাবদ্ধতা দূর করতে কপোতাক্ষ, বেতনা ও মরিচ্চাপ নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা।

আরও খবর

news image

আগামী বিশ্বকাপে বিজ্ঞাপন বাজার কাজে লাগিয়ে মুনাফার পরিকল্পনা

news image

ড্রোন, সাইবার ও এআই সক্ষমতায় জোর দেবে সরকার: প্রধানমন্ত্রী

news image

গণমাধ্যমে বিভিন্ন মত, দৃষ্টিভঙ্গি ও চিন্তার মানুষের সহাবস্থানের কোনো বিকল্প নেই - তথ্যমন্ত্রী

news image

সাইবার বুলিং, ডিপফেক, মিথ্যা তথ্য বা অনলাইন হয়রানির শিকার হন, তাহলে যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন - তথ্য উপদেষ্টা

news image

সহজ, সাশ্রয়ী, মানবিক ও প্রবাসীবান্ধব হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ করছে - ধর্মমন্ত্রী

news image

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবোর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

news image

শহীদ সাগর হত‍্যাকারীদের গ্রেফতার দাবিতে বিএনপির বিক্ষোভ

news image

এএইচএফ কাপ ২০২৬-এ অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী জুনিয়র হকি দল

news image

জুলাই আন্দোলন যে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে তা বাস্তবায়ন করতে হবে - মির্জা ফখরুল ইসলাম আলমগীর

news image

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আগামীকাল জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন

news image

জোরিস ভ্যান বোমেল নতুন দায়িত্ব গ্রহণের জন্য জহির উদ্দিন স্বপনকে অভিনন্দন

news image

লালমনিরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

news image

আমরা দারিদ্র্য থেকে মুক্তি চাই -মির্জা ফখরুল ইসলাম আলমগীর

news image

শোষনের ঝুঁকিতে থাকা প্রতিটি শিশুর জন্ম নিবন্ধন তার সুন্দর জীবনের প্রাপ্তি

news image

জলবায়ু-স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন

news image

প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান স্পারসোর কার্যালয় ঘুরে দেখেন

news image

বাংলাদেশ ও চীনের মধ্যে দুটি চুক্তি এবং বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে - তথ্যমন্ত্রী

news image

গ্লোবাল হেলথ সামিট ২০২৬: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর হাত থেকে বিশেষ বৈশ্বিক স্বাস্থ্য পুরস্কার পেলেন অ্যারিস্টোফার্মার জেনারেল ম্যানেজার ড.আব্দুল হক

news image

গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা

news image

বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনাকে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি - প্রধানমন্ত্রী তারেক রহমান

news image

ঠাকুরগাওয়ে নবসৃস্ট রুহিয়া উপজেলা গঠনে  অস্থিতিশীল  সৃষ্টির পাঁয়তারা চলছে - মির্জা ফখরুল

news image

সাতক্ষীরাকে দুর্যোগপ্রবণ এলাকা ঘোষণার দাবিতে স্মারকলিপি পেশ

news image

এবারের বাজেটের লক্ষ্য সব শ্রেণি-পেশার মানুষের কাছে সরাসরি সহায়তা এপৌঁছে দেওয়া - অর্থমন্ত্রী

news image

 সারাদেশে মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

news image

বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা : প্রধানমন্ত্রী

news image

বাবার খনন করা খাল ৪৭ বছর পর পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

news image

‘নগরবাসীর সেবা নিশ্চিত করতে রাজউকের কর্মকর্তাদের টিম হিসেবে কাজ করতে হবে - আহম্মদ সোহেল মনজুর

news image

মিডিয়ার যৌথ উদ্যোগে ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

news image

‘২০২৫-২৬ অর্থবছরে সমাপ্তির জন্য নির্ধারিত ৩টি প্রকল্প বিষয়ে জাতীয় সেমিনার অনুষ্ঠিত’

news image

ঐতিহাসিক ফারাক্কা দিবস ও আমাদের পানির অধিকার নিশ্চিতের দাবিতে আলোচনা সভা