ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, এলাকায় মানববন্ধন

মো.মনিরুজ্জামান,ময়মনসিংহ ২১ এপ্রিল ২০২৬ ০৫:৪৬ পি.এম

 ময়মনসিংহের সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের পাড়াইল গ্রামে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের অভিযোগ উঠেছে কৃষক দল নেতা আশিকুর রহমান মিলনের বিরুদ্ধে।  সোমবার (২০ এপ্রিল) এই ঘটনার প্রতিবাদে ও বিচার দাবীতে দুপুরে পাড়াইল গ্রামে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসীর আয়োজনে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে, যেখানে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, পৈত্রিক সূত্রে দীর্ঘকাল ধরে তারা এই জমি ভোগদখল করে আসছেন। এই জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও আদালতের রায় ও নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কৃষক দল নেতা মিলনের নেতৃত্বে জোরপূর্বক জায়গাটি দখল করা হয়েছে। দখলদাররা এ সময় সেখানে থাকা দোকানপাট ভাঙচুর ও মালামাল লুটপাট করেছে এবং নারীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি, পারিবারিক কবরস্থানের কবরের জায়গাও তারা ভাঙচুর করেছে। ভুক্তভোগীরা জানান, বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে তারা চরম আতঙ্কে রয়েছেন এবং বিভিন্নভাবে হুমকি পাচ্ছেন। মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসনের নীরব ভূমিকায় এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে এবং প্রভাবশালী মহলের মদদেই এমন অন্যায়ের সাহস পাচ্ছেন অভিযুক্তরা। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
 
 অভিযুক্ত কৃষকদল নেতা মিলনকে একাধিক বার ফুন করা হলেও তিনি ফুনটি রিসিভ করেন নি।
 
এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবহিত হয়েছেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

news image

হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবিতে নতুন করে উত্তপ্ত সৌদি-ইয়েমেন পরিস্থিতি

news image

'গেইটের সাথে বেঁধে রাখলেন মাদক ব্যবসায়ীদের', ভ্রাম্যমাণ আদালতে সাজা

news image

ময়মনসিংহে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত

news image

গাজীপুরকে আধুনিক নগরী গড়তে ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট

news image

ফরিদপুরে ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে চরাঞ্চলবাসীর মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

news image

বাকৃবিতে পুষ্টি নিরাপত্তা ও খামার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

news image

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক গ্যাস সংকটে সকাল-সন্ধ্যা সিএনজি চালকদের অবরোধ

news image

ঝুঁকিপূর্ণ সময়েও রাজপথ ছাড়েননি সাংবাদিক হায়দার আলী: নেতাকর্মীদের মূল্যায়নের দাবি

news image

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়ার বরখাস্তের আদেশ প্রত্যাহার

news image

ফরিদপুরের মধুখালীতে সরকারি খাল দখলমুক্ত: ৪০ বছরের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

news image

জমিজমা বিরোধের হামলায় আদালতে মামলা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

news image

ম্যানিলায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকে

news image

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

news image

ছিনতাইয়ের উদ্দেশ্যে নাঈম হত্যা: ফরিদপুরে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

news image

ফরিদপুরে অপচিকিৎসায় কলেজছাত্রীর মৃত্যুর অভিযোগ: তদন্তে ৩ সদস্যের কমিটি, আত্মগোপনে চিকিৎসক

news image

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ নারীসহ নিহত ৩

news image

খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, গান গাইবে নাইম মুর্তজার বেংগল বয়েজ

news image

ধর্ষণ চেষ্টা মামলা মিথ্যা, মানববন্ধনে দাবি আলেমওলামাদের

news image

টিআরবি প্রকল্পের ৩০ লাখ টাকার সরকারি অনুদান বিতরণ

news image

শিশু জান্নাতুল হত্যা মামলার প্রধান আসামি মজিবুর গ্রেফতার

news image

রাজনৈতিক আক্রোশে ফরিদপুরের সৌন্দর্যমণ্ডিত চত্বরগুলো ভেঙে ফেলার চাপ! ফুঁসে উঠেছে সচেতন মহল

news image

ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা,অটোরিকশা ছিনতাই

news image

বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

news image

লালমনিরহাটে সতি নদী থেকে মরদেহ উদ্ধার

news image

আলফাডাঙ্গায় কলেজছাত্র হত্যা: প্রতিপক্ষের ১০ বাড়িতে দফায় দফায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

news image

নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

news image

‘অতীতের সংসদ নিয়ে প্রশ্ন থাকলেও বর্তমান সংসদে গণতান্ত্রিক চর্চার সুযোগ বাড়ছে’: ডেপুটি স্পীকার

news image

‘সংখ্যালঘু’ বলে কোনো বিভাজন নয়, সবাইকে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার শামা ওবায়েদের

news image

লালমনিরহাটে শ্রদ্ধা ও স্মরণে জুলাই শহিদ দিবস পালিত

news image

ফরিদপুরে যথাযথ শ্রদ্ধার মধ্যে দিয়ে জুলাই শহিদ দিবস পালন