ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

মেয়ের বাড়ি থেকে ফিরে যাওয়া হলো না মায়ের

জয়পুরহাট প্রতিনিধি ২৩ নভেম্বার ২০২৬ ০৭:২৫ পি.এম

​জয়পুরহাটের কালাইয়ে মেয়ে-জামাইয়ের বাড়ি থেকে বের হয়ে নিজ বাড়ি বগুড়ার শিবগঞ্জে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নুর বানু (৪৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের পুনট কোল্ড স্টোরেজ এলাকায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

​এ ঘটনায় মোটরসাইকেল চালক আব্দুর রাজ্জাক এবং পেছনে বসে থাকা শাকিল নামে দুজনকে আটক করেছে পুলিশ। তারা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়াপাড়া গ্রামের বাসিন্দা।

​নিহত নুর বানু বগুড়ার শিবগঞ্জ উপজেলার পুটখুর গ্রামের হায়বত আলীর মেয়ে। তিনি কালাই উপজেলার নান্দাইলদিঘী গ্রামে মেয়ে-জামাই এনামুল হকের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

​প্রত্যক্ষদর্শী, পুলিশ ও মেয়ে-জামাই এনামুল হকের সঙ্গে কথা বলে জানা যায়, শাশুড়ি নুর বানু গত রোববার বিকেলে তার বাড়িতে বেড়াতে আসেন। আজ সোমবার বেলা ১২টার দিকে খাওয়া-দাওয়া সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বেলা সাড়ে ১২টার দিকে পুনট কোল্ড স্টোরেজের সামনে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় তিনি পাকা সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে আটক ওই দুজনকে থানায় নিয়ে যায়।

​কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, নিহত নারীর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে এবং তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় জনতার হাতে আটক মোটরসাইকেল চালকসহ দুজনকে উদ্ধার করে থানায় আনা হয়েছে।

আরও খবর

news image

মেয়ের বাড়ি থেকে ফিরে যাওয়া হলো না মায়ের

news image

ময়মনসিংহে থামছে না ট্রান্সফরমার চুরি, বিপাকে কৃষক-গ্রাহক

news image

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা রুখতে চিকিৎসকরা রাজপথে: ডা. মোস্তাফিজুর রহমান শামীম

news image

অর্থাভাবে চিকিৎসা বন্ধের পথে থাকা ছয় মাসের শিশু সারার পাশে দাঁড়ালেন মাসুদ রানা প্রধান

news image

লালমনিরহাটে ট্রাক-নছিমন-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘ'র্ষ, নি'হত- ২

news image

লালমনিরহাটে ট্রাক-নছিমন-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘ'র্ষ, নি'হত- ২

news image

জয়পুরহাটে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আলু ক্ষেত ও পাকা ধান

news image

আস্থার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন রাজউকের জোন ৬/১ 'র ইমারত পরিদর্শক ইয়াসিন মিয়া

news image

জয়পুরহাটে নিখোঁজের ৩ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

news image

জয়পুরহাটে নৈরাজ্যের প্রতিবাদে জেলা যুবদলের মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ সমাবেশ

news image

জয়পুরহাটে ক্ষুদ্র ও দুঃস্থ ব্যবসায়ীদের স্বাবলম্বী করতে অনুদান ও পণ্য সামগ্রী বিতরণ

news image

চট্টগ্রাম পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে

news image

লালমনিরহাটের আলাস্কা মডেল স্কুলে আগামী ২১ নভেম্বর ওরিয়েন্টেশন প্রোগ্রাম

news image

দিনাজপুর রেলস্টেশনে যাত্রীদের সর্বস্ব লুট, নির্বিকার নিরাপত্তা বাহিনী

news image

জয়পুরহাটে নবান্নে জামাইদের ধুম, পাঁচশিরার মাছের মেলায় ৪ লাখ ২০ হাজার টাকার মহিষ

news image

লালমনিরহাটে আগামীকাল আসছেন প্রধানমন্ত্রী, বরন করতে প্রস্তুত জেলাবাসী

news image

ময়মনসিংহে স্কুল ছাত্রীর লাশ পড়ে ছিল ধানক্ষেতের আইলে

news image

চবির জিইবি অ্যালামনাইয়ের আহ্বায়ক জুনায়েত, সদস্যসচিব সারোয়ার

news image

কে এই রহিম? অক্সিজেন–মুরাদপুর সড়কে ম্যাগজিমা-অটোটেম্পু গাড়ির নিয়ন্ত্রণ কি তার হাতে! রুট পারমিট ছাড়াই চলাচলের অভিযোগ, মাসিক টোকেন বাণিজ্যের অভিযোগে প্রশ্নবিদ্ধ ট্রাফিক ব্যবস্থাপনা

news image

লিউকেমিয়ায় আক্রান্ত মেধাবী শিক্ষার্থী বুশরার চিকিৎসায় ডা. জিয়াউদ্দিন হায়দার ও এমপি এলিন ভুট্টোর অনুদান

news image

মাদক রোধে সন্তানদের বন্ধু হওয়ার আহ্বান লাকসাম ইউএনও’র

news image

পাঁচবিবিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই

news image

শিবরাম স্কুলে শিক্ষার্থীর কাঁধে এক দিনের প্রধান শিক্ষকের দায়িত্ব

news image

জয়পুরহাটে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

news image

শতভাগ পাস, টানা দ্বিতীয়বার ময়মনসিংহ বোর্ডে প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ

news image

জয়পুরহাটে পিকনিকের আড়ালে নাশকতার পরিকল্পনা, আটক ১৯

news image

সিদ্ধিরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ মাদক বিক্রেতা হামিদ গ্রেফতার

news image

আদিতমারীতে ট্রাকের চাপায় সাবেক সেনা সদস্য নিহত, চালক ও হেলপার আটক

news image

লালমনিরহাটে পুলিশের ওপর হা'মলা, নারী সদস্যসহ ৫ পুলিশ আ'হত

news image

লালমনিরহাটের কালীগঞ্জে অনলাইন জুয়া খেলার অভিযোগে ৭ জন গ্রেপ্তার