মোঃ মিলন রায়হান জয়পুরহাট প্রতিনিধিঃ ২২ নভেম্বার ২০২৬ ০৪:৩১ পি.এম
আজ ২২ নভেম্বর ২৬ইং হঠাৎ করে বৃষ্টির পানি হওয়ায় জয়পুরহাটে জমিতে থাকা পাকা ধান নিয়ে বিপাকে পড়েছে চাষিরা। অপরদিকে আগাম জাতের আলু রোপণ করেও ক্ষতির মুখে পড়েছেন তারা। এতে কৃষকদের যেন ভোগান্তির শেষ নেই। তিনদিনে বৃষ্টির কারনে নিচু জমিতে পানি জমে যাওয়ায় রোপণকৃত আলুর ক্ষেত ও ধান নিয়ে বিপাকে পড়েছেন অনেকই। এ অবস্থায় আরও ৩/ ৪ দিন বৃষ্টির পানি অব্যাহত থাকলে বড় বিপদের মধ্যে পড়তে হবে বলে জানান চাষিরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় এবার ৭০ হাজার ৯০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। কিছুদিন পূর্বে অসময়ে বৃষ্টির কারণে অনেকের ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে। বর্তমানে ধান কাটার মৌসুমে চলছে জয়পুরহাটে।
কৃষকদের আশঙ্কা, টানা বৃষ্টি হলে পাকা আমন ধান জমিতে পড়ে গিয়ে নষ্ট হতে পারে। পাশাপাশি আলুর জমিতে পানি জমে গেলে বীজ পচে যাওয়া, গাছের বৃদ্ধি ব্যাহত হওয়া এবং বিভিন্ন রোগবালাইয়ের প্রকোপ বাড়তে পারে। এতে উৎপাদন খরচ তুলতে না পারার আশঙ্কাও করছেন অনেকে।
জয়পুরহাট সদর উপজেলার ভাসশা ইউনিয়নের একরামুল হোসেন জানান, এবছর তিনি এক বিঘা জমিতে আমন ধানের চাষাবাদ করেছেন। ধানও পাকা দেখা দিয়েছে। এখন ধান কেটে নতুন করে আলু রোপণের প্রস্তুতি নিচ্ছি। তবে গতকাল শুক্রবার (২০ নভেম্বর) বিকেল থেকে ঘুর্ণঝড়ের প্রভাবে থেমে বৃষ্টি হলেও আজ রবিবার সকাল থেকেই হালকা বৃষ্টি হচ্ছে। যার কারণে আমরা ফসলহানির শঙ্কায় আছি।
জয়পুরহাটে আক্কেলপুর উপজেলার জামালপুর গ্রামের শাহিন হোসেন জানান, গত দু'দিন আগেই জমিতে নতুন করে আলুর বীজ রোপন করেছি। এরপর থেকেই বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে শঙ্কায় আছি। যদি ভারি বৃষ্টিতে আলুর বীজতলা ডুবে যায় এবং বৃষ্টির পানি বাড়তে থাকে তাহলে বৃষ্টির পানিতে আলুর বীজ পচে যাওয়ার আশঙ্কা থাকে। এমনিতেই পরপর গত দুই বছর আলু চাষ করে লোকসানে আছি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মন্জু আলম জানান, প্রায় অর্ধেক ধান কাটা মাড়াই সম্পন্ন হয়েছে । যে সব জমি ফাঁকা হয়েছে, সেগুলোতে চাষিরা আগাম জাতের আলু রোপণ করেছেন। বৃষ্টির কারণে রোপণকৃত আলুর ওপরের মাটি চাপা পড়ে গাছ না গজিয়ে পঁচে নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারও জেলায় ৩৯ হাজার ৩০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে আগাম জাতের তিন হাজার ৪৩০ হেক্টর জমিতে আলু রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ । গত দুইদিন ধরে থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকায় বিপাকে পড়েছে কৃষকরা । বিশেষ করে মাঠে আগাম জাতের আলু রোপণ ও পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। জেলার অধিকাংশ মাঠে বিশেষ করে নিচু জমিতে পানি জমেছে। এতে ব্যাহত হচ্ছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। এর ফলে খড় বা গোখাদ্য সংকটের বিষয়ে তারা চিন্তায় রয়েছেন।
অর্থাভাবে চিকিৎসা বন্ধের পথে থাকা ছয় মাসের শিশু সারার পাশে দাঁড়ালেন মাসুদ রানা প্রধান
লালমনিরহাটে ট্রাক-নছিমন-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘ'র্ষ, নি'হত- ২
লালমনিরহাটে ট্রাক-নছিমন-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘ'র্ষ, নি'হত- ২
জয়পুরহাটে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আলু ক্ষেত ও পাকা ধান
আস্থার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন রাজউকের জোন ৬/১ 'র ইমারত পরিদর্শক ইয়াসিন মিয়া
জয়পুরহাটে নিখোঁজের ৩ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার
জয়পুরহাটে নৈরাজ্যের প্রতিবাদে জেলা যুবদলের মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ সমাবেশ
জয়পুরহাটে ক্ষুদ্র ও দুঃস্থ ব্যবসায়ীদের স্বাবলম্বী করতে অনুদান ও পণ্য সামগ্রী বিতরণ
চট্টগ্রাম পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে
লালমনিরহাটের আলাস্কা মডেল স্কুলে আগামী ২১ নভেম্বর ওরিয়েন্টেশন প্রোগ্রাম
দিনাজপুর রেলস্টেশনে যাত্রীদের সর্বস্ব লুট, নির্বিকার নিরাপত্তা বাহিনী
জয়পুরহাটে নবান্নে জামাইদের ধুম, পাঁচশিরার মাছের মেলায় ৪ লাখ ২০ হাজার টাকার মহিষ
লালমনিরহাটে আগামীকাল আসছেন প্রধানমন্ত্রী, বরন করতে প্রস্তুত জেলাবাসী
ময়মনসিংহে স্কুল ছাত্রীর লাশ পড়ে ছিল ধানক্ষেতের আইলে
চবির জিইবি অ্যালামনাইয়ের আহ্বায়ক জুনায়েত, সদস্যসচিব সারোয়ার
কে এই রহিম? অক্সিজেন–মুরাদপুর সড়কে ম্যাগজিমা-অটোটেম্পু গাড়ির নিয়ন্ত্রণ কি তার হাতে! রুট পারমিট ছাড়াই চলাচলের অভিযোগ, মাসিক টোকেন বাণিজ্যের অভিযোগে প্রশ্নবিদ্ধ ট্রাফিক ব্যবস্থাপনা
লিউকেমিয়ায় আক্রান্ত মেধাবী শিক্ষার্থী বুশরার চিকিৎসায় ডা. জিয়াউদ্দিন হায়দার ও এমপি এলিন ভুট্টোর অনুদান
মাদক রোধে সন্তানদের বন্ধু হওয়ার আহ্বান লাকসাম ইউএনও’র
পাঁচবিবিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই
শিবরাম স্কুলে শিক্ষার্থীর কাঁধে এক দিনের প্রধান শিক্ষকের দায়িত্ব
জয়পুরহাটে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
শতভাগ পাস, টানা দ্বিতীয়বার ময়মনসিংহ বোর্ডে প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ
জয়পুরহাটে পিকনিকের আড়ালে নাশকতার পরিকল্পনা, আটক ১৯
সিদ্ধিরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ মাদক বিক্রেতা হামিদ গ্রেফতার
আদিতমারীতে ট্রাকের চাপায় সাবেক সেনা সদস্য নিহত, চালক ও হেলপার আটক
লালমনিরহাটে পুলিশের ওপর হা'মলা, নারী সদস্যসহ ৫ পুলিশ আ'হত
লালমনিরহাটের কালীগঞ্জে অনলাইন জুয়া খেলার অভিযোগে ৭ জন গ্রেপ্তার
বাকৃবির ভিসির বিভ্রান্তিকর বক্তব্য প্রচারের প্রতিবাদ ও স্পষ্টীকরণ
ফরিদপুরে পার্ক করা বাসে আগুন: ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে চালকের মৃত্যু
জয়পুরহাটের জিয়া পরিষদের সেই নেতা মারুফ হাসান বহিষ্কার আলোচনাসভায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলায় হট্টগোল