খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৬ ০৭:৩৫ পি.এম
দিনাজপুরের ফুলবাড়ীতে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৫ থেকে ৮ টাকা পর্যন্ত কমেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, হাটবাজারে নতুন ‘হালি’ জাতের পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম এখন নিম্নমুখী হতে শুরু করেছে। সোমবার সকালে ফুলবাড়ী পৌর বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতিটি দোকানে নতুন হালি পেঁয়াজ কেজিপ্রতি ৩০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে, যা মাত্র এক সপ্তাহ আগে ছিল ৪০ টাকা।অন্যদিকে মৌসুমের শেষ দিকে থাকা পুরোনো ‘মুড়িকাটা’ পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৬ টাকা কেজি দরে।স্থানীয় পাইকারি ব্যবসায়ী জয়ন্ত সাহা ও আইয়ুব আলী জানিয়েছেন, মুড়িকাটা পেঁয়াজের মৌসুম শেষ হওয়ায় বাজারে এর সরবরাহ গত সপ্তাহে কমে গিয়েছিল।ফলে সেই সময় দাম কিছুটা বাড়লেও বর্তমানে নাটোর, রাজশাহী ও পাবনাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যাপ্ত নতুন হালি পেঁয়াজ বাজারে আসায় দাম দ্রুত কমে গেছে। মূলত মোকামগুলোতে এখন পেঁয়াজের আমদানি অনেক বেশি।আগে প্রতি মণ পেঁয়াজ ১০০০ থেকে ১৩০০ টাকায় কিনতে হলেও এখন তা ৮০০ থেকে ১০০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। সরবরাহের এই ধারা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে মনে করছেন খুচরা বিক্রেতারা।পেঁয়াজের দাম কমায় বিশেষ করে নিম্ন আয়ের মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে। শহরের স্থানীয় হোটেল ব্যবসায়ীরা জানিয়েছেন, পেঁয়াজের দাম হাতের নাগালে আসায় এখন প্রয়োজনমতো ব্যবহার করা যাচ্ছে, যা তাদের মতো সাধারণ ব্যবসায়ীদের জন্য বড় স্বস্তির খবর। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাছান জানিয়েছেন, বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের নিয়মিত নজরদারি রয়েছে। কেউ যেন অযৌক্তিকভাবে দাম বাড়িয়ে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নিয়মিত বাজার মনিটরিংয়ের ফলে পণ্যের সরবরাহ ও দাম স্বাভাবিক থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, প্রশাসনের এই তদারকি অব্যাহত থাকলে অন্যান্য নিত্যপণ্যের দামও স্থিতিশীল থাকবে।
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে ডিবিএ
ডিটিএক্স এক্সপো ২০২৬: পরিবেশবান্ধব ও সাশ্রয়ী টেক্সটাইল কেমিক্যাল নিয়ে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে বিএস এন্টারপ্রাইজ ও হাইজুয়া
সুন্দরবন ও পর্যটন খাতের টেকসই উন্নয়নে সুনির্দিষ্ট নীতিমালার দাবি ড. তসলিম আমিন শোভনের
স্মার্ট টিভি ও স্মার্টফোন জেতার সুযোগ, মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০% ছাড় এবং ফ্রি ডেলিভারির সুবিধা
কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে জমজমাট কোরবানির পশুর হাট, পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা
হিলি কাস্টমসে ১০ মাসে রাজস্ব ঘাটতি ২৬৬.৫৭ কোটি
দিনাজপুরে কোরবানির জন্য প্রস্তুত ৪ লাখ সাড়ে ২৬ হাজারের বেশি পশু
ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন
ফরিদপুরে দেশীয় খাবারে গড়ে উঠেছে ‘আর এ আর এগ্রো ফার্ম’: মিলছে ভেজালমুক্ত মাংস
ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ডে ভূষিত সালমান মাহমুদ
বিজয়নগরে ১৫০০ লিচু বাগানে বাম্পার ফলনের হাতছানি: ২৫ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা
বই ব্যবসার উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী ইশরাক
"সোনালী ব্যাংকে বাণিজ্যিক অডিট আপত্তি নিষ্পত্তি বিষয়ক কর্মশালা" অনুষ্ঠিত হয়েছে
লোকসানের মুখে মধ্যপাড়া পাথরখনি
চলতি মাসে চার দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৬.৩ শতাংশ
দারাজ ৫.৫ মেগা ইদ সেল: গিভঅ্যাওয়ে ও বিশেষ সব অফারে এই ঈদে দারাজের দারুণ চমক
বিটিকেজি ফেয়ার ২০২৬-এ ট্রাস্ট মেশিনারিজ কোং লিমিটেডের নতুন প্রযুক্তির প্রদর্শনী
বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড
টেকনোর ঈদ-উল-আযহা ক্যাম্পেইন ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সহ আকর্ষণীয় মেগা উপহার
বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু
কোহিনূর কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ লিমিটেড এর ইপিএস হয়েছে ১২ টাকা ২৮ পয়সা
কমিউনিটি ব্যাংকের আয়োজনে পিডিবিএল-এর ৬৩তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ: অমল পোদ্দার
রাজধানীতে চারদিনব্যাপী আন্তর্জাতিক ‘বিটিকেজি এক্সপো ২০২৬’ শুরু
রূপালী ব্যাংকে মাসে ৫ হাজার করে ১০ বছর জমালে মিলবে ১০ লাখ টাকা
যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্য অংশীদার - বাণিজ্যমন্ত্রী
আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের বিশাল চমক: একযোগে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন
দিনাজপুরে সপ্তাহের ব্যবধানে কমলো পেঁয়াজের দাম
আইসিসিবি-তে শুরু হলো ১৯তম ঢাকা অটো সিরিজ: দর্শকদের আকর্ষণের কেন্দ্রে হোসাইন মটরস
আইসিসিবি-তে শুরু হলো ১৯তম ঢাকা অটো সিরিজ: দর্শকদের আকর্ষণের কেন্দ্রে হোসাইন মটরস