ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অর্থনীতি

আইসিসিবি-তে শুরু হলো ১৯তম ঢাকা অটো সিরিজ: দর্শকদের আকর্ষণের কেন্দ্রে হোসাইন মটরস

বিশেষ প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২৬ ০৯:০৩ পি.এম

আইসিসিবি-তে ১৯তম ঢাকা অটো সিরিজ: হোসাইন মটরসের স্টলে জাপানিজ অথেন্টিক পণ্যের সমাহার ও দর্শকদের উপচে পড়া ভিড়।

রাজধানীর কুড়িলস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন’। সেমস-গ্লোবালের আয়োজনে এই প্রদর্শনীতে একই ছাদের নিচে অনুষ্ঠিত হচ্ছে ‘ঢাকা মোটর শো’, ‘ঢাকা বাইক শো’ এবং ‘ইলেক্ট্রিক ভেইকল (ইভি) বাংলাদেশ এক্সপো’। প্রদর্শনীর প্রথম দিন থেকেই দর্শকদের বিশেষ আকর্ষণের কেন্দ্রে রয়েছে জাপানিজ প্রিমিয়াম ব্র্যান্ডের বিশ্বস্ত নাম হোসাইন মটরস’।

মেলা প্রাঙ্গণের হল নং-২-এর ১২ নম্বর বুথে সাজানো হয়েছে হোসাইন মটরসের স্টলটি। মেলা উপলক্ষে প্রতিষ্ঠানটি জাপান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং দুবাই থেকে ১২ জন বিদেশি সাপ্লায়ারকে আমন্ত্রণ জানিয়েছে, যারা সরাসরি দর্শকদের পণ্যের গুণগত মান ও প্রযুক্তিগত দিক বুঝিয়ে দিচ্ছেন।

মেলা পরিদর্শনকালে হোসাইন মটরস-এর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) জনাব মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, “আলহামদুলিল্লাহ, প্রথম দিন হিসেবে আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। আগামীকাল এবং পরশু ছুটির দিনে দর্শনার্থীদের সমাগম আরও বাড়বে বলে আমাদের প্রত্যাশা। অনেক গ্রাহকই অরিজিনাল জাপানিজ পণ্য কোথায় পাওয়া যায় তা নিয়ে দ্বিধায় থাকেন। আমরা মূলত বাংলাদেশের বাজারে জাপানিজ প্রিমিয়াম ব্র্যান্ডগুলোর অথরাইজড ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছি। আমাদের লক্ষ্য হলো এন্ড-ইউজার বা সাধারণ গ্রাহকদের কাছে শতভাগ অথেন্টিক পণ্য পৌঁছে দেওয়া এবং তাদের সঠিক ফিডব্যাক নিশ্চিত করা।”

স্টলের বিশেষ আকর্ষণ সম্পর্কে প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার (জিএম) বাবু ঋষিকেশ ঘোষ বলেন, “প্রতি বছরের মতো এবারও আমরা গ্রাহকদের জন্য নতুন কিছু পণ্য নিয়ে এসেছি। আমাদের নিজস্ব ব্র্যান্ড ‘সাকু’ (Saku)-এর পাশাপাশি বাজারে জনপ্রিয় সাকুরা হর্ন, সালু লুব্রিক্যান্ট এবং টয়োটা লুব্রিক্যান্টসহ প্যাসনের গ্যাসকেট মেকার ও বিভিন্ন স্পেয়ার পার্টস প্রদর্শন করছি। বাংলাদেশে পিএইচপি, এসএলএম, টিকে গ্রুপ এবং র‍্যাংগস-এর মতো বড় বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোর সাথে আমাদের ব্যবসায়িক সুসম্পর্ক রয়েছে। মূলত যাদেরই গাড়ি আছে, তাদের সাথে আমাদের একটি পারিবারিক বা আত্মীয়তার সম্পর্ক বিদ্যমান। আমরা সবসময় গ্রাহকদের সর্বোত্তম সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
মেলা চলাকালীন দর্শনার্থীরা সরাসরি স্টল ভিজিট করে পণ্য সম্পর্কে জানতে পারছেন। মেলার পরেও গ্রাহকরা ঢাকার নিউ ইস্কাটন (জনকণ্ঠ ভবনের বিপরীতে) ও বাংলাবাজার শাখা এবং চট্টগ্রামের শেখ মুজিব রোডে অবস্থিত প্রধান কার্যালয়ে যোগাযোগ করতে পারবেন। 
উল্লেখ্য, এই আন্তর্জাতিক প্রদর্শনী আগামী ২৬ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

টেকনোর ঈদ-উল-আযহা ক্যাম্পেইন ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সহ আকর্ষণীয় মেগা উপহার

news image

বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

news image

কোহিনূর কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ লিমিটেড এর ইপিএস হয়েছে ১২ টাকা ২৮ পয়সা

news image

কমিউনিটি ব্যাংকের আয়োজনে পিডিবিএল-এর ৬৩তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত

news image

ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ: অমল পোদ্দার

news image

রাজধানীতে চারদিনব্যাপী আন্তর্জাতিক ‘বিটিকেজি এক্সপো ২০২৬’ শুরু

news image

রূপালী ব্যাংকে মাসে ৫ হাজার করে ১০ বছর জমালে মিলবে ১০ লাখ টাকা

news image

যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্য অংশীদার - বাণিজ্যমন্ত্রী

news image

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের বিশাল চমক: একযোগে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন

news image

দিনাজপুরে সপ্তাহের ব্যবধানে কমলো পেঁয়াজের দাম

news image

আইসিসিবি-তে শুরু হলো ১৯তম ঢাকা অটো সিরিজ: দর্শকদের আকর্ষণের কেন্দ্রে হোসাইন মটরস

news image

আইসিসিবি-তে শুরু হলো ১৯তম ঢাকা অটো সিরিজ: দর্শকদের আকর্ষণের কেন্দ্রে হোসাইন মটরস

news image

আইসিসিবি-তে শুরু হলো ১৯তম ঢাকা অটো সিরিজ: দর্শকদের আকর্ষণের কেন্দ্রে হোসাইন মটরস

news image

রিহ্যাব এর নতুন প্রেসিডেন্ট ড. মোঃ আলী আফজাল ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক

news image

লালমনিরহাট বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রফতানি বন্ধ

news image

বাংলাদেশ সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করছে - বাণিজ্যমন্ত্রী

news image

অত্যন্ত নগণ্য হারে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে - অর্থমন্ত্রী

news image

এফবিসিসিআই বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সহায়ক শক্তি হিসেবে কাজ করে - বাণিজ্যমন্ত্রী

news image

জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

news image

৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’: উৎসবের কেনাকাটা এখন অনলাইনে

news image

এই পহেলা বৈশাখে প্রথম ফোন ব্র্যান্ড হিসেবে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো

news image

অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ন্যাশনাল রিপোর্ট প্রকাশ

news image

দারাজ ৪.৪ সামার সেল: সিজনের সেরা ডিল নিয়ে আসছে দারুণ সব অফার

news image

বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ

news image

১০দিন বন্ধ শেষে ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

news image

ন্যাশনাল ব্যাংকসহ চার ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

news image

বাংলাদেশ চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BCCCI) আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত

news image

বাংলাদেশে এলো টেকনোর নতুন চমক: ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ ২ ফাইভ-জি

news image

বিজিএমইএ’র ২০২৬ সংবর্ধনায় বিএনপি মনোনীত সংসদ সদস্য মোঃ আবুল কালাম

news image

শিল্পবান্ধব নীতি প্রণয়নে জনপ্রতিনিধিদের অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান বিজিএমইএ-র প্রথম সহ-সভাপতি সেলিম রহমানের