ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

নতুন করে ভাঙনের কবলে দৌলতদিয়া ফেরিঘাট 

 গোয়ালন্দ প্রতিনিধি ১৪ জুন ২০২৬ ০৪:৪৮ পি.এম

ঘাট বন্ধ থাকায় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ১ নম্বর ফেরিঘাট এলাকায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে। হঠাৎ করে গতকাল সেখানে তীব্র স্রোতের কারণে প্রায় ৫০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রবিবার (১৪ জুন) সরজমিনে দৌলতদিয়া ঘাট এলাকায় গিয়ে দেখা যায় ইতিমধ্যে উপরের বাড়িঘর গুলো সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় বাসিন্দা জামান সরদার বলেন গতবার এক রাতে ৩০ মিটার এলাকা নদীগর্ভে চলে যায়। সেসময় অনেকেই প্রয়োজনীয় মালামাল সরাতে পারে নাই। তাই আমরা প্রস্তুত থাকি যাতে দ্রুত সরানো যায়।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট থেকে ছোটভাকলা ইউনিয়নের অন্তার মোড় পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকায় ভাঙনের আশঙ্কা রয়েছে। এর মধ্যে অন্তত ৭০০ থেকে ৮০০ মিটার এলাকাজুড়ে ইতোমধ্যে ভাঙন শুরু হয়েছে। দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের বিভিন্ন অংশে ভাঙনের ঝুঁকি সবচেয়ে বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এর আগে গত ১ লা জুন দুপুরে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন স্পীড বোটযোগে গোয়ালন্দের ভাঙন কবলিত স্থানগুলো পরিদর্শন করেন।

ভাঙন পরিদর্শন শেষে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, দৌলতদিয়ার সবগুলো ফেরিঘাট, লঞ্চঘাট এবং দেবগ্রাম ইউনিয়নের ভাঙন কবলিত অন্যান্য এলাকা পরিদর্শন করে ঝুঁকির বিষয়টি দেখেছি।

একই সাথে ফেরিঘাট এলাকায় জরুরি ব্যবস্থা নিতে বিআইডব্লিউটিএ এবং অন্যান্য এলাকায় জরুরি কাজ শুরুর জন্য জেলা পানি উন্নয়ন বোর্ড কতৃপক্ষকে নির্দেশনা দিয়েছি।

পানি উন্নয়ন বোর্ডের বরাত দিয়ে জেলা প্রশাসক আরো বলেন, গোয়ালন্দে পদ্মা নদীর বিভিন্ন এলাকায় অন্তত ৭০০-৮০০ মিটার এলাকায় ভাঙনের দেখা দিয়েছে। ভাঙন প্রতিরোধে স্থানীয়ভাবে যতটুকু পারা যায় কাজ করা হবে। এছাড়া বিষয়টি আমরা ঊর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করবো।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পদ্মার পানি ও স্রোত আরও বৃদ্ধি পেলে ভাঙন ভয়াবহ রূপ নিতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় জেলা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে জিও ব্যাগ ফেলে জরুরি ভিত্তিতে প্রতিরক্ষা কাজ শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করা হবে।

স্থানীয়রা দ্রুত নদীর তীর সংরক্ষণে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছন।

এদিকে নদী ভাঙনের ফলে ঝুঁকিতে থাকা পরিবারগুলো চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে। তাদের দাবি, স্থায়ী বাঁধ নির্মাণ ও দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, নদী ভাঙনকবলিত এলাকা ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে পরিদর্শন করা হয়েছে। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পানি উন্নয়ন বোর্ড কাজ করবে। এছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও খবর

news image

কালিহাতীতে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ পুত্রবধূ গ্রেপ্তার, শ্বশুর পলাতক

news image

বিএনপির ঈদ পুনর্মিলনী থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনা: কৃষকদল নেতা নিহত, আহত ১

news image

সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি, আইনি লড়াইয়ের ঘোষণা শাজাহান মজুমদারের

news image

ফরিদপুরে আসন্ন ইউ পি নির্বাচনে চর অঞ্চলের জনগণ কি চায়

news image

পিরোজপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে জেলা পরিষদের ব্যাপক উদ্যোগ

news image

নতুন করে ভাঙনের কবলে দৌলতদিয়া ফেরিঘাট 

news image

সেতাবগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামিকে আশ্রয় দেওয়ার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

news image

সুবজায়নে নগরী গড়তে মসিক প্রশাসকের বৃক্ষরোপন কর্মসূচি  

news image

ফেন্সিডিল, ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক

news image

বোচাগঞ্জের ৩ নং মুর্শিদাহাট-জালগাঁওয়ে আশা আক্তার ও পরিবারের বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট জারি , গ্রেপ্তার নিয়ে প্রশ্ন

news image

পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য

news image

লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি  বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি

news image

ময়মনসিংহে আদালতের আদেশে জমি বুজিয়ে দেয় প্রশাসন  সাইনবোর্ড ও খুঁটি উপরে ফেললেন প্রতিপক্ষ  

news image

ফরিদপুরের ভাঙ্গায় এনসিপি নেতাকে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা

news image

আলফাডাঙ্গায় প্রান্তিক খামারীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করল ব্র্যাক মাইক্রোফাইন্যান্স 

news image

ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন

news image

দিনাজপুর শহরের ব্যস্ততম এলাকাগুলোতে অবৈধ মিনি বাজারের দৌরাত্ম্য, বাড়ছে জনদুর্ভোগ

news image

দিনাজপুরের বিরামপুরে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

news image

দেশের অর্থনীতির মূল তিন স্তম্ভের রূপকার শহীদ জিয়া: সমাজকল্যাণ মন্ত্রী 

news image

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ জোনাব বাহিনীর তিন সদস্য আটক

news image

ঠাকুরগাওয়ে  মাদকবিরোধী অভিযানে  ইয়াবা সহ ৫ জন কারবারি গ্রেফতার

news image

ঠাকুরগাওয়ে  মাদকবিরোধী অভিযানে  ইয়াবা সহ ৫ জন কারবারি গ্রেফতার

news image

এমপিওর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচীর ৪র্থ দিন বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় অভিমূখে পদযাত্রা

news image

পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙে খালে আলুভর্তি ট্রাক, ৩ জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

news image

ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে ঝালকাঠি বড় বাজারে ব্যবসায়ীদের বিক্ষোভ

news image

বহুরূপী আশা আক্তারসহ ৭ জনের বিরুদ্ধে নয়টি ওয়ারেন্ট জারি করেছেন সিনিয়র ম্যাজিস্ট্রেট দিনাজপুর আদালত প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আসামিরা

news image

ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে মাংস খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৭

news image

প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়ে ময়মনসিংহ যুবদলের আনন্দ মিছিল

news image

ধারকৃত টাকা পরিশোধে চলতি মাসের ১০–১৫ তারিখের মধ্যে, বোচাগঞ্জ থানা ও বিএনপি নেতার মাধ্যমে আপস-মীমাংসার উদ্যোগ

news image

বিরামপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারী-পুরুষসহ আটক, আদালতে জামিন আবেদন