পিরোজপুর প্রতিনিধি ১০ জুন ২০২৬ ০৭:৪১ পি.এম
পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা সড়কের দেবীপুর নামক স্থানে কাঁচামাল বোঝাই একটি ট্রাক নিয়ে বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে। এর ফলে পিরোজপুরের সঙ্গে মঠবাড়িয়া উপজেলা ও পার্শ্ববর্তী জেলা বরগুনার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বুধবার (১০ জুন) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় এই রুটে চলাচলকারী শত শত যানবাহন ও হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোররাতে তুষখালি মঠবাড়িয়া এলাকার ব্যবসায়ী জাকির হোসেনের একটি আলু বোঝাই ট্রাক অতিরিক্ত পণ্য নিয়ে দেবীপুর এলাকার ওই বেইলি ব্রিজের ওপর ওঠে। অতিরিক্ত ওজনের কারণে ব্রিজটি লোড নিতে না পেরে মাঝখান থেকে ভেঙে ট্রাকসহ খালে পড়ে যায়। ঘটনার পর থেকেই এই অঞ্চলের সব ধরনের যানচলাচল বন্ধ রয়েছে এবং ব্রিজের দুই পাড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
ব্রিজটি ভেঙে পড়ার পর থেকে পিরোজপুর, মঠবাড়িয়া ও বরগুনার মধ্যে সরাসরি যাতায়াতকারী দূরপাল্লার বাসসহ পণ্যবাহী শত শত ট্রাক ও অন্যান্য ছোট-বড় যানবাহন রাস্তার দুই পাশে আটকে আছে। সাধারণ মানুষকে পায়ে হেঁটে বা বিকল্প ঝুঁকিপূর্ণ উপায়ে পারাপারের চেষ্টা করতে দেখা গেছে।
এ বিষয়ে পিরোজপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল জানান, বেইলি ব্রিজটি ভেঙে পড়ার খবর পেয়ে তারা দ্রুত উদ্ধার প্রক্রিয়া শুরু করছেন। তিনি বলেন, "আমরা বিষয়টি ইতিমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। দ্রুত সময়ের মধ্যে খালে পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধার করে এবং বেইলি ব্রিজটি জরুরি ভিত্তিতে মেরামত করে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।" তবে ঠিক কখন নাগাদ যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি সচল হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কোনো সময় জানাতে পারেননি এই কর্মকর্তা।
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ জোনাব বাহিনীর তিন সদস্য আটক
ঠাকুরগাওয়ে মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ ৫ জন কারবারি গ্রেফতার
ঠাকুরগাওয়ে মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ ৫ জন কারবারি গ্রেফতার
এমপিওর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচীর ৪র্থ দিন বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় অভিমূখে পদযাত্রা
পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙে খালে আলুভর্তি ট্রাক, ৩ জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে ঝালকাঠি বড় বাজারে ব্যবসায়ীদের বিক্ষোভ
বহুরূপী আশা আক্তারসহ ৭ জনের বিরুদ্ধে নয়টি ওয়ারেন্ট জারি করেছেন সিনিয়র ম্যাজিস্ট্রেট দিনাজপুর আদালত প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আসামিরা
ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে মাংস খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৭
প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়ে ময়মনসিংহ যুবদলের আনন্দ মিছিল
ধারকৃত টাকা পরিশোধে চলতি মাসের ১০–১৫ তারিখের মধ্যে, বোচাগঞ্জ থানা ও বিএনপি নেতার মাধ্যমে আপস-মীমাংসার উদ্যোগ
বিরামপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারী-পুরুষসহ আটক, আদালতে জামিন আবেদন
লালমনিরহাটে ধরলা নদীতে গোসলে নেমে ২ ভাই নিখোঁজ
বহুল আলোচিত আশা আক্তারের বিরুদ্ধে তিনটি ওয়ারেন্ট ও একটি সমনজারি ছয় জনের বিরুদ্ধে পুলিশ তাদের খুঁজছে
রিক্সায় চড়ে ব্যতিক্রমী বিদায় নিলেন সমাজসেবা কর্মকর্তা
ফরিদপুরের মধুখালীতে র্যাবের অভিযান: ৬ মামলার আসামি সামাদ এবার ইয়াবাসহ গ্রেফতার
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন
লালমনিরহাটে রবিদাস সমিতির সভাপতির পদকে কেন্দ্র করে, ধনেশ্বর রবিদাসকে প্রাণ নাশের হুমকি
বোচাগঞ্জ থানা অধীনে আশা আক্তার সহ তার পরিবারের বিরুদ্ধে দিনাজপুর কোর্ট আদালতে একাধিক মামলা দায়ের এবং ওয়ারেন্ট ও সমন জারি
বিরামপুর সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা
ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিরুদ্ধে যুবলীগের বিক্ষোভ মিছিল
লালমনিরহাটে ৪ সীমান্ত দিয়ে বিএসএফের ‘পুশইনের’ চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ
লালমনিরহাটে নয়াদিগন্তের প্রতিনিধিকে হত্যার হুমকি, শ্রমিকলীগ নেতা নয়নের বিরুদ্ধে থানায় জিডি
ফরিদপুরের চরভদ্রাসনে জমি চাষ দিতে গিয়ে ট্রাক্টর উল্টে পদ্মা নদীতে ডুবে চালকের মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গায় কথিত মাদক সম্রাজ্ঞীর বাড়ি গুড়িয়ে দিল বিক্ষুব্ধ এলাকাবাসী
নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত
প্রকৃতি থেকে অনুপ্রাণিত, জলবায়ুর জন্য কাজের আহ্বান: সিসিএইচপি আয়োজনে কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত
বিশ্ব পরিবেশ দিবসে পিরোজপুরে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন
ডিমলায় বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত গৃহবধূ
ফের দৌলতদিয়ায় পদ্মায় যাত্রীবাহী বাস, রক্ষা পেলো ৩৭ যাত্রী
দিনাজপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন বোচাগঞ্জের ইউএনও মোঃ মারুফ হাসান