ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

এক মাস পর বড়পুকুরিয়ার তৃতীয় ইউনিট চালু

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি ২৫ জুন ২০২৬ ০৪:৩৩ পি.এম

এক মাস পর বড়পুকুরিয়ার তৃতীয় ইউনিট চালু এক মাস বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি চালু করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) রাত ৯টা ৩২ মিনিটে চালু হওয়া এ ইউনিট থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

 
বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বলেন, ‘এতে করে উত্তরের জেলা গুলোতে লোডশেডিং কমে যাবে।’ তিনি আরও বলেন, ‘একই সঙ্গে ১২৫ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিটটিও চালু রয়েছে, যেখান থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এতে করে কয়লাভিত্তিক এই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছে।’
 
জানা যায়, ২০২৫ সালের অক্টোবর মাসের শেষ সপ্তাহে যান্ত্রিক ত্রুটির কারণে ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিটটি বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন বন্ধ থাকার পর ৪ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার, যা দেশি মুদ্রায় প্রায় ৫১ কোটি ৫৬ লাখ টাকা খরচ করে গত ২০ মে বিকালে ইউনিটটি পুনরায় চালু করা হয়। কিন্তু উৎপাদন শুরুর মাত্র পাঁচ দিনের মাথায় ইউনিটটির দুটি যন্ত্রাংশ বিকল হয়ে যায়। এতে ২৫ মে উৎপাদন ফের বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। দীর্ঘ এক মাস সংস্কার কাজ শেষে মঙ্গলবার রাতে ইউনিটটি আবারও চালু করা হয়।
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, এই তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতার দ্বিতীয় ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে। সেটাও সংস্কার করে চালুর জন্য কাজ চলমান রয়েছে। ২০০৬ সালে বড়পুকুরিয়া খনির কয়লার ওপর নির্ভর করে ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের যাত্রা শুরু হয়। শুরুতে ১২৫ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নিয়ে উৎপাদন শুরু হলেও ২০১৭ সালে আরও একটি ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিট যুক্ত হয়। এতে কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াটে উন্নীত হয়। তবে নানা জটিলতায় কেন্দ্রটি কখনোই একসঙ্গে তিনটি ইউনিট চালু করে ক্ষমতার সর্বোচ্চ উৎপাদন করতে পারেনি।

আরও খবর

news image

ফের চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা: ২৮ জুন থেকে আবেদন শুরু

news image

করতোয়ায় গোসলে নেমে একই পরিবারের তিন নারীর মৃত্যু

news image

ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন জমজমাট: আওয়ামী লীগ প্রার্থীর বিনা ভোটে জয়, ক্ষুব্ধ বিএনপি ভোটাররা ঝুঁকছেন জামায়াতে!

news image

লালমনিরহাটে এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় অটোচালক নিহত

news image

ময়মনসিংহে গার্মেন্টসকর্মীর মৃতদেহ উদ্ধার

news image

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে ওয়ারেন্টভুক্ত চার আসামি আটক

news image

ছিনতাই, মাদক ও জুয়ার বিরুদ্ধে দিনাজপুর জেলা পুলিশের চিরুনি অভিযান জোরদার

news image

এক মাস পর বড়পুকুরিয়ার তৃতীয় ইউনিট চালু

news image

ওয়ারেন্টের তালিকাভুক্ত আশা আক্তার সহ ৭ জন আসামি পুলিশের ধরাছোঁয়ার বাইরে, অবিলম্বে গ্রেফতারের জোরালো দাবি পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি

news image

ভারতের পক্ষ থেকে দেওয়া ব্যাখ্যাকে ‘সন্তোষজনক নয়’ বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

news image

দিনাজপুর-আমবাড়ী মহাসড়কে মোটরসাইকেল চুরির চেষ্টা, দুই যুবক আটক

news image

আওয়ামীলীগ ঠেকাতে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

news image

ইউএনওর বিরুদ্ধে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

news image

শিষ্টাচারবর্হিভূত রাজনীতির বিরুদ্ধে রাজপথে সক্রিয় থাকবে যুবদল : সাঈদ ইকবাল  

news image

সেতাবগঞ্জে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিবাদকারীদের বিরুদ্ধে পাল্টা মামলার অভিযোগে ক্ষোভ

news image

বোচাগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

news image

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: অপতৎপরতা রুখতে ফরিদপুরে নিচ্ছিদ্র নিরাপত্তা

news image

বোচাগঞ্জ আমলি আদালতে দেলোয়ার হোসেন সহ ৭ জনকে আসামি করে মামলা দায়ের

news image

দিনাজপুরে আন্তঃজেলা চোরচক্রের সদস্য গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার

news image

জলাবদ্ধতা নিরসনে বৃষ্টিতে ভিজে ড্রেন পরিষ্কার করছেন মুন্না

news image

ফরিদপুরের মধুখালীতে ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট

news image

ফরিদপুরে ডিবি হেফাজতে মৃত্যুবরণকারী প্রান্তের জানাজা সম্পন্ন

news image

ফরিদপুরে সওজের ৬ কোটি টাকার জমি উদ্ধার: অবৈধ মার্কেট উচ্ছেদ

news image

লালমনিরহাটের স্টেশন এলাকায় ছাতা মার্কার প্রার্থীর নির্বাচনী গণসংযোগ

news image

৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন

news image

ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ

news image

শারীরিক যন্ত্রণায় অতিষ্ঠ কৃষকের আত্মহত্যা

news image

বীরগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক আরোহী নিহত

news image

হালুয়াঘাট স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারক গ্রুপের একতরফা নির্বাচন স্থগিতের দাবি

news image

ময়মনসিংহে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে প্রাণ গেল দুই শ্রমিকের