বিশেষ প্রতিনিধি ২৫ জুন ২০২৬ ০৭:৪৯ পি.এম
বিশেষ বৈশ্বিক স্বাস্হ্য পুরস্কার গ্রহণ।বৈশ্বিক স্বাস্থ্য খাতের সবচেয়ে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন "গ্লোবাল হেলথ সামিট ২০২৬"-এর উচ্চপর্যায়ের মূল অধিবেশন অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার রাজধানী ঢাকার ওয়েস্টিন হোটেলে আয়োজিত এই বিশেষ অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বিশ্বজুড়ে ক্রমবর্ধমান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট নতুন নতুন রোগব্যাধি এবং ভবিষ্যৎ মহামারী মোকাবেলায় একটি সমন্বিত ও শক্তিশালী আন্তর্জাতিক ফ্রেমওয়ার্ক তৈরির লক্ষ্য নিয়ে এবারের সামিট অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ এই অধিবেশনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রতিনিধি, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, জনস্বাস্থ্য বিজ্ঞানী, গবেষক এবং নীতি-নির্ধারকরা অংশ নেন।
এবারের সামিটে আগামী দিনগুলোতে যেকোনো সম্ভাব্য বৈশ্বিক স্বাস্থ্য সংকট দ্রুত সনাক্ত করতে একটি সর্বাধুনিক 'আর্লি ওয়ার্নিং গ্লোবাল নেটওয়ার্ক' (Early Warning Global Network) স্থাপন, ভ্যাকসিন ও চিকিৎসা প্রযুক্তির সমতা, পরিবেশ-বান্ধব ও টেকসই স্বাস্থ্য অবকাঠামো (Green Health Infrastructure) গড়ে তুলতে বিশেষ ফান্ড গঠন এবং ডিজিটাল হেলথ ও এআই-এর ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ গৃহীত হয়। অধিবেশনের সমাপনী বক্তব্যে বিশ্ব নেতৃবৃন্দ এক যৌথ ঘোষণাপত্রে (Declaration of 2026) স্বাক্ষর করেন, যা আগামী এক দশকের বৈশ্বিক স্বাস্থ্য নীতির মূল ভিত্তি হিসেবে কাজ করবে।
অধিবেশনের একটি অন্যতম আকর্ষণীয় পর্বে, ক্যান্সার চিকিৎসায় আধুনিকায়ন, অনকোলজি বায়োটেক এবং প্যালিয়েটিভ কেয়ারের (উপশমকারী চিকিৎসা) প্রসারে অনন্য ভূমিকা রাখার জন্য দেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান বিকন (Beacon)-কে বিশেষ বৈশ্বিক স্বাস্থ্য পুরস্কারে ভূষিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর হাত থেকে এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড গ্রহণ করেন বীকন-এর ডিরেক্টর সেলস অ্যান্ড মার্কেটিং (অনকোলজি বায়োটেক ও প্যালিয়েটিভ কেয়ার) মাহমুদুল হক পল্লব (Mahamudul Haque Pallab)।
পুরস্কার গ্রহণ পরবর্তী বক্তব্যে মাহমুদুল হক পল্লব বাংলাদেশের ওষুধ শিল্পের অভূতপূর্ব উন্নয়ন এবং বিশ্বমঞ্চে এর অনকোলজি ও বায়োটেক পণ্যের সক্ষমতার কথা তুলে ধরেন। তিনি ভবিষ্যৎ মহামারী মোকাবেলায় এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সাশ্রয়ী মূল্যে ক্যান্সারের জীবনরক্ষাকারী ওষুধ পৌঁছে দিতে বিকন-এর অবিচল প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।
বক্তব্য প্রদানকালে বীকন-এর সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর মাহমুদুল হক পল্লব বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর প্রতিষ্ঠাতা, স্বত্বাধিকারী এবং সাবেক সংসদ সদস্য মরহুম মোহাম্মদ এবাদুল করিম বুলবুলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
তিনি আবেগঘন কণ্ঠে বলেন: "আজকে বীকন-এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ এবাদুল করিম বুলবুল বেঁচে থাকলে বীকন-এর এই অভাবনীয় সফলতা এবং এই আন্তর্জাতিক অ্যাওয়ার্ড গ্রহনের ক্ষণটি দেখে সবচেয়ে বেশি খুশি হতেন।"
উল্লেখ্য, বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে বিশ্বমানের অনকোলজি ও জীবনরক্ষাকারী ওষুধ উৎপাদন করে আসছে। এই আন্তর্জাতিক স্বীকৃতি প্রতিষ্ঠানটির বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় অবদান রাখার যাত্রাকে আরও বেগবান করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
গ্লোবাল হেলথ সামিট ২০২৬: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর হাত থেকে বিশেষ বৈশ্বিক স্বাস্থ্য পুরস্কার পেলেন অ্যারিস্টোফার্মার জেনারেল ম্যানেজার ড.আব্দুল হক
গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা
বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনাকে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি - প্রধানমন্ত্রী তারেক রহমান
ঠাকুরগাওয়ে নবসৃস্ট রুহিয়া উপজেলা গঠনে অস্থিতিশীল সৃষ্টির পাঁয়তারা চলছে - মির্জা ফখরুল
সাতক্ষীরাকে দুর্যোগপ্রবণ এলাকা ঘোষণার দাবিতে স্মারকলিপি পেশ
এবারের বাজেটের লক্ষ্য সব শ্রেণি-পেশার মানুষের কাছে সরাসরি সহায়তা এপৌঁছে দেওয়া - অর্থমন্ত্রী
সারাদেশে মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা : প্রধানমন্ত্রী
বাবার খনন করা খাল ৪৭ বছর পর পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘নগরবাসীর সেবা নিশ্চিত করতে রাজউকের কর্মকর্তাদের টিম হিসেবে কাজ করতে হবে - আহম্মদ সোহেল মনজুর
মিডিয়ার যৌথ উদ্যোগে ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
‘২০২৫-২৬ অর্থবছরে সমাপ্তির জন্য নির্ধারিত ৩টি প্রকল্প বিষয়ে জাতীয় সেমিনার অনুষ্ঠিত’
ঐতিহাসিক ফারাক্কা দিবস ও আমাদের পানির অধিকার নিশ্চিতের দাবিতে আলোচনা সভা
'সাধারণ মানুষের সেবায় কোনো ধরনের হয়রানি নয়: জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রতি নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর
বোচাগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে প্রায় ১ কোটি ৮৩ লাখ টাকার তিনটি রাস্তার নির্মাণকাজ উদ্বোধন
সরকারের নিজস্ব অর্থায়ন ৩৬ হাজার ৪৯১ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন প্রায় ২০৫ কোটি টাকা
উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে যেন সাধারণ মানুষ সরাসরি উপকৃত হয় - মির্জা ফখরুল ইসলাম আলমগীর
আমরা উত্তরাধিকার সূত্রে বিগত সরকারের লুটপাট করা ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা পেয়েছি - তথ্য ও সম্প্রচার মন্ত্রী
নিজেদের থাকতে বিদেশি সম্পদ আমদানি নয়: জ্বালানি মন্ত্রী
ময়মনসিংহে বিনার বিনাধান ২৫ কেটে মাঠ দিবস ও কৃষক কর্মশালা উদ্বোধন
বেকারত্ব দূরীকরণে চাকরি মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -- ত্রাণমন্ত্রী দুলু
তরুণদের মনোজগতে নৈতিকতার মজবুত ভিত্তি না থাকলে মেধা ও প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব নয় - তথ্যমন্ত্রী
মা' হলেন সন্তানের প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক এবং আজীবনের পথপ্রদর্শক-- সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন
পুলিশের কাজ 'দুষ্টের দমন আর শিষ্টের লালন - প্রধানমন্ত্রী
১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের ১৪ দফা দাবি
বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী
অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী
যেকোনো আন্তর্জাতিক চুক্তি দুই পক্ষের সমন্বয়ে গড়ে ওঠে - বাণিজ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর কাছে সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার ৩৮টি রিপোর্ট পেশ করা হয়েছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত তুরুস্কের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ