নাজিম বকাউল , ফরিদপুর ২৭ জুন ২০২৬ ০৭:৩২ পি.এম
ফরিদপুর কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ২৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮৮০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. রানা গাজী (৩২)। সে সাতক্ষীরা জেলার দেবহাটা থানার সখিপুর এলাকার রহিম গাজীর ছেলে।
শনিবার দুপুরে র্যাব জানায়, শুক্রবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প)-এর একটি আভিযানিক দল কোতয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় সাতক্ষীরা-ঢাকা মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার তল্লাশি করে বিপুল পরিমাণ এই স্কাফ সিরাপ উদ্ধার করা হয় এবং রানা গাজীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ উপায়ে স্কাফ সিরাপসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। রানা গাজী সাতক্ষীরা জেলার দেবহাটা থানার অপর একটি মামলার এজাহারভুক্ত আসামি।
র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু এবং সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদক, অস্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে র্যাবের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বীরগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় শিক্ষার্থীদের সাইকেল র্যালি
ময়মনসিংহ শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর এনামুল, মাউশি’র পরিচালক হলেন আছাদুজ্জামান
ফরিদপুরে ২৬ লাখ টাকার স্কাফ সিরাপ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, প্রাইভেটকার জব্দ
জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়ন করে : ড. জিয়াউদ্দিন হায়দার
দিনাজপুরে কোতয়ালী থানা, চিরিরবন্দর থানা ও সদর কোর্ট পরিদর্শনে রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম
হিলিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের জোরালো অভিযান: গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার, আটক ৪
ফের চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা: ২৮ জুন থেকে আবেদন শুরু
করতোয়ায় গোসলে নেমে একই পরিবারের তিন নারীর মৃত্যু
ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন জমজমাট: আওয়ামী লীগ প্রার্থীর বিনা ভোটে জয়, ক্ষুব্ধ বিএনপি ভোটাররা ঝুঁকছেন জামায়াতে!
লালমনিরহাটে এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় অটোচালক নিহত
ময়মনসিংহে গার্মেন্টসকর্মীর মৃতদেহ উদ্ধার
ময়মনসিংহে র্যাবের অভিযানে ওয়ারেন্টভুক্ত চার আসামি আটক
ছিনতাই, মাদক ও জুয়ার বিরুদ্ধে দিনাজপুর জেলা পুলিশের চিরুনি অভিযান জোরদার
এক মাস পর বড়পুকুরিয়ার তৃতীয় ইউনিট চালু
ওয়ারেন্টের তালিকাভুক্ত আশা আক্তার সহ ৭ জন আসামি পুলিশের ধরাছোঁয়ার বাইরে, অবিলম্বে গ্রেফতারের জোরালো দাবি পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি
ভারতের পক্ষ থেকে দেওয়া ব্যাখ্যাকে ‘সন্তোষজনক নয়’ বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়
দিনাজপুর-আমবাড়ী মহাসড়কে মোটরসাইকেল চুরির চেষ্টা, দুই যুবক আটক
আওয়ামীলীগ ঠেকাতে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ
ইউএনওর বিরুদ্ধে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন
শিষ্টাচারবর্হিভূত রাজনীতির বিরুদ্ধে রাজপথে সক্রিয় থাকবে যুবদল : সাঈদ ইকবাল
সেতাবগঞ্জে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিবাদকারীদের বিরুদ্ধে পাল্টা মামলার অভিযোগে ক্ষোভ
বোচাগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: অপতৎপরতা রুখতে ফরিদপুরে নিচ্ছিদ্র নিরাপত্তা
বোচাগঞ্জ আমলি আদালতে দেলোয়ার হোসেন সহ ৭ জনকে আসামি করে মামলা দায়ের
দিনাজপুরে আন্তঃজেলা চোরচক্রের সদস্য গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার
জলাবদ্ধতা নিরসনে বৃষ্টিতে ভিজে ড্রেন পরিষ্কার করছেন মুন্না
ফরিদপুরের মধুখালীতে ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট
ফরিদপুরে ডিবি হেফাজতে মৃত্যুবরণকারী প্রান্তের জানাজা সম্পন্ন