রাজাপুর উপজেলা প্রতিনিধি : ০৩ নভেম্বার ২০২৬ ০৫:১৫ পি.এম
দীর্ঘ ১৩ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কঠোর পরিশ্রম করে তিল তিল করে গড়ে তোলা কষ্টার্জিত অর্থ, সম্পত্তি আত্মসাৎ এবং স্ত্রী কর্তৃক পরকীয়া ও হয়রানির শিকার হয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এক প্রবাসী। সম্প্রতি রাজাপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাজাপুরের আদাখোলা গ্রামের হাফেজ মাসুম বিল্লাহর ছেলে ও দুবাই প্রবাসী হাফেজ মোস্তফা কান্নাজড়িত কণ্ঠে এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রবাসী হাফেজ মোস্তফা জানান, তিনি ১৩ বছর ধরে দুবাইয়ে থেকে যে অর্থ উপার্জন করেছেন, তার প্রায় ৫১ লাখ টাকা রাজাপুর রূপালী ব্যাংকে থাকা তার নিজ হিসাব নম্বরে (১৪১৯৭) স্ত্রী জোলেখার কাছে বিভিন্ন সময়ে পাঠিয়েছিলেন। কিন্তু বর্তমানে তার স্ত্রী সেই অর্থ আত্মসাৎ করেছেন এবং পরকীয়া সম্পর্কে জড়িয়ে তাকে না জানিয়ে অন্যত্র বিয়ে করেছেন বলে তিনি অভিযোগ করেন।
প্রবাসী মোস্তফা জানান, স্থানীয় মো. সাইফুলের সাথে তার স্ত্রী জোলেখার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের সদস্যদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তিনি দুবাই থেকে দেশে এসে স্ত্রীকে ওই যুবকের সাথে যোগাযোগ রাখতে নিষেধ করেন এবং পবিত্র কোরআন ছুঁয়ে শপথ করান। এরপর তিনি পুনরায় দুবাই চলে গেলে তার বড় ছেলে মাইনুল ইসলামের মাধ্যমে জানতে পারেন যে, তার স্ত্রী তাকে তালাক দিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে ওই সাইফুলের সাথে চলে গেছেন। পরবর্তীতে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে মোহরানার টাকা দাবি করা হচ্ছে এবং তার প্রায় ১৩ শতক জমি জবরদখল করে রাখা হয়েছে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, প্রবাসীর জমির পাশে বসবাসকারী মহারাজ মিয়া তার কাছে ১২ লাখ টাকায় জমি কেনার চুক্তি করেন। চুক্তি অনুযায়ী রেজিস্ট্রি সম্পন্ন হওয়ার পর ১০ লাখ টাকা দেওয়ার কথা থাকলেও মহারাজ মিয়া প্রবাসীর স্ত্রীর সাথে যোগাযোগ করে ১০-১২ জন লোক নিয়ে এসে প্রবাসীর ওপর হামলা ও মারধর করেন। এ সময় তার কাছ থেকে ১০ লাখ টাকা জোরপূর্বক নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
নিজের জীবনের নিরাপত্তা এবং কষ্টের অর্জন ফিরে পেতে সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মানবাধিকার সংস্থা ও বিচার বিভাগের কাছে ৬ দফা দাবি জানিয়েছেন ভুক্তভোগী প্রবাসী হাফেজ মোস্তফা। তার দাবিগুলোর মধ্যে রয়েছে প্রবাসে অর্জিত ও দেশে পাঠানো প্রায় ৫১ লাখ টাকার বিষয়ে নিরপেক্ষ তদন্ত করা। ব্যাংক হিসাব ও অর্থ লেনদেনের বিষয়টি যাচাই করা। জমি ও বাড়ির মালিকানা এবং দলিলসংক্রান্ত বিষয়গুলোর তদন্ত করে আইনি অধিকার নিশ্চিত করা। হামলা ও মারধরের ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া। তার বিরুদ্ধে করা মামলা ও মোহরানা সংক্রান্ত বিষয়গুলোর আইনানুগ নিস্পত্তি করা। প্রবাসী ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে তিনি তার এই অসহায় অবস্থা থেকে মুক্তি ও ন্যায়বিচার পেতে দেশবাসী এবং প্রশাসনের জোরালো হস্তক্ষেপ কামনা করেছেন।
লালমনিরহাটে আলাস্কা মডেল স্কুলে পবিত্র কুরআন সবক প্রদান শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ
ইশরাকের অভিযানের পর বদলে যাচ্ছে গেন্ডারিয়ার ঘুণ্টিঘর, তৈরি হচ্ছে ২৬ ফুট সড়ক
দুবাই প্রবাসীর কষ্টার্জিত ৫১ লাখ টাকা আত্মসাৎ ও স্ত্রীর পরকিয়া নিয়ে প্রবাসীর সংবাদ সম্মেলন
৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
লাকসামে এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ: ৮৬২ পরীক্ষার্থী উত্তীর্ণ
নানা আয়োজনে জয়পুরহাটে যুব দিবস পালিত হয়েছে
যুবশক্তিকে কাজে লাগাতে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে: ত্রাণমন্ত্রী
বিশ্বসুন্দরীর মঞ্চ থেকে সুপারস্টার, ৫৩ বছরে পা রাখলেন ঐশ্বরিয়া
লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম: ১ কোটি টাকার ভবনের ঘোষণা
লালমনিরহাটে এইচএসসি পরীক্ষায় ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি
সাংবাদিক মহিন উদ্দিন রিপনের ওপর হামলা ,অপহরণের প্রতিবাদে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির মানববন্ধন
এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ, শতভাগ ফেল ১৯ প্রতিষ্ঠানে
ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
ফরিদপুরে খামারিদের মাঝে বকনা বাছুর বিতরণ: চরাঞ্চলের অর্থনীতি শক্তিশালী করার প্রতিশ্রুতি চৌধুরী নায়াব ইউসুফের
জয়পুরহাটে ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী বিতরণ
মহাখালীর ইউআরপি ভবনটিতে রাজউকের কোন সাইনবোর্ড না থাকায় বিপাকে সেবা প্রত্যাশীগণ
জয়পুরহাটে মার্কিন কূটনীতিকের সাথে বিএনপি ও জামায়াত নেতাদের সাথে পৃথক মতবিনিময়
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু
লালমনিরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী সহ-সভাপতি হাসনাত রানা
মমেক হাসপাতালের অনিয়ম অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ
জুলাই যোদ্ধা তানভিরুলের নিভৃত গ্রামে ইউএনও: শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা
জয়পুরহাটে দিলীপ কুমার মাঝি হত্যা মামলায় ২৩ বছর পর একজনের যাবজ্জীবন কারাদণ্ড
লালমনিরহাটে বাঘের আক্রমণে আহত ৩, ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিজিবি
জয়পুরহাটে বিভিন্ন পূজা মন্ডপে এসআরবির টহল জোরদার
লালমনিরহাটে একই আঙিনায় মসজিদ-মন্দির সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত
জয়পুরহাটে শারদীয় দুর্গোৎসব ঘিরে বিজিবির কড়া নিরাপত্তা: মণ্ডপ পরিদর্শনে ২০ বিজিবি অধিনায়ক
দুলাভাইয়ের সাথে দেখা করে বাড়ি ফিরা হলোনা বিকাশের
মেয়াদের পরও দেদারছে চলছে বালু লুট: নেপথ্যে কর্মকর্তা-ইজারাদার সিন্ডিকেট
জয়পুরহাট প্রেসক্লাবে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ