ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

মমেক হাসপাতালের অনিয়ম অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ

মো. মনিরুজ্জামান,ময়মনসিংহ : ২৭ অক্টোবার ২০২৬ ০৫:২৯ পি.এম

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সাধারণ মানুষের অন্যতম সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক)হাসপাতালের নানান অনিয়ম অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নাগরিক সংগঠন ময়মনসিংহ মঞ্চ। 
 
সোমবার (২৬ অক্টোবর ২০২৬) হাসপাতাল গেইটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী চলমান এই বিক্ষোভ সমাবেশে বক্তারা  দীর্ঘদিনের পুঞ্জিভূত নানান অনিয়ম অব্যবস্থাপনার চিত্র তোলে ধরেন।
 
বিক্ষোভেবক্তারা বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। এই অধিকার ভুলুণ্ঠিত মমেক হাসপাতালে। দীর্ঘ বৎসর যাবত অনিয়ম অব্যবস্থাপনা ময়মনসিংহের গণমানুষের ভরসাস্থল এই হাসপাতালটিকে গ্রাস করেছে। খেটে খাওয়া গণমানুষ যেন এখানে চিকিৎসা পায় তা নিশ্চিত করা একান্ত জরুরি।
 
বক্তারা বলেন, ভুক্তভোগী রোগীরা প্রয়োজনীয় ঔষধ হাসপাতাল থেকে পান না। প্রায় ঔষধই বাহির থেকে কিনে আনতে হয়। এমনকি একটি সাধারণ স্যালাইনও বাহির থেকে কিনে আনতে হয়। যার সাক্ষী স্বাস্থ্যমন্ত্রী নিজেই। গত ২৪ অক্টোবর ২০২৬  হাসপাতাল পরিদর্শনকালে তিনি একজন নারী রোগীকে এক হাজার টাকা দিয়েছেন স্যালাইন কিনে আনতে। এরচেয়ে অব্যবস্থাপনার লজ্জাজনক চিত্র আর কি হতে পারে বলে বক্তাগণ প্রশ্ন রাখেন। এর থেকে উত্তরন দরকার। চিকিৎসা নিতে আসা রোগীরা যেন ঔষধ পান তা নিশ্চিত করতে হবে। 
 
বক্তারা আরো বলেন, চিকিৎসার জন্য বিভিন্ন টেস্ট পরীক্ষা করাতে হয। মমেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদেরকে প্রায় সকল টেস্ট পরীক্ষা বেসরকারিভাবে করাতে হয়। সবই যদি বাহিরে করাতে হয় তাহলে সরাকারি মমেক হাসপাতাল কিসের জন্য সে প্রশ্নটি রাখেন বক্তাগণ। বৎসরের পর বৎসর নানান যন্ত্রপাতি বিকল হয়ে পড়ে রয়েছে। মেরামত বা নতুন করে ক্রয়ের কোন সন্তোষজনক উদ্যোগ হাসপাতাল কর্তৃপক্ষ নিয়েছে কি? কেন বছরের পর বছর যন্ত্রপাতি বিকল হয়ে পড়ে থাকবে?  দু'তিন দিন ঘুরেও একজন রোগী একটি এক্সরে করাতে পারেন না। এমন তো হওয়ার কথা নয় ময়মনসিংহ অঞ্চলের গণমানুষের ভরসাস্থল এই হাসপাতালটিতে। কিন্তু দূ:খজনক হলেও সত্যি, এমনই নেতিবাচক চিত্র দৃশ্যমান। যা কখনো কাম্য হতে পারে না। 
 
বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘবৎসরের পুঞ্জিভূত সমস্যায় জর্জরিত হাসপালটিতে পাচার চক্র সক্রিয় বলে গণমাধ্যমে সময়ে সময়ে সংবাদ প্রকাশিত হয়। যেখানে প্রয়োজনীয় ঔষধ ও চিকিৎসাসামগ্রী ভুক্তভোগী রোগীরা পান না সেখানে এমন সংবাদ ময়মনসিংহবাসীকে চরমভাবে মর্মাহত করে। কোন পাচার চক্র যাতে হাসপাতালটিতে সক্রিয় থাকতে না পারে সে ব্যাপারে দৃঢ় পদক্ষেপ নেয়ার জন্য কর্তৃপক্ষকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এবং এমন চক্র চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় আনতে হবে। 
 
বক্তারা বলেন, গত সেপ্টেম্বর মাসে হাসপাতালে সংঘটিত অগ্নিকান্ডের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিলেও কর্তৃপক্ষ তা প্রকাশে গড়িমসি করছে। এটা হাসপাতালের কোন একান্ত অভ্যন্তরীণ বিষয়ের তদন্ত নয় যে প্রকাশের কোন প্রয়োজন নেই। এই তদন্ত প্রতিবেদন জনসংশ্লিষ্ট বিষয়ের। চিকিৎসাধীন রোগীরা হতাহত হয়েছেন, আতঙ্গ সৃষ্টি হয়েছে, রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। তাই গড়িমসি না করে তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করতেই হবে। 
 
বক্তারা আরো বলেন, গণপূর্ত বিভাগ কর্তৃক পরিচালিত লিফট খাতটি দুর্নীতিতে ডুবে রয়েছে। সম্প্রতি দৈনিক সমকালে দুর্নীতির সার্বিক চিত্র প্রকাশিত হয়েছে। হাসপাতালে আগত রোগী ও স্বজনরা চরম ভোগান্তির সম্মূখীন। এই লিফট থেকেই  গত সেপ্টেম্বর মাসে অগ্নিকান্ড সংঘটিত হয়েছিল। লিফট ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফিরাতে কঠোর পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্রে কোন ছাড় দেয়া বা অবহেলার কোন অবকাশ নেই।
 
মমেক হাসপাতালকে জনবান্ধব হাসপাতালে উন্নিত করার জন্য সংশিষ্ট সকলকে উদাত্তা আহবান জানানো হয় বিক্ষোভ সমাবেশে। যাতে ময়মনসিংহের গণমানুষ তার মৌলিক অধিকার নিশ্চিতভাবে পায়। সংগঠনের মূখ্য সমন্বয়ক ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন সহ-মূখ্য সমন্বয়ক আবু বক্কর সিদ্দিক রুমেল, সংগঠক আব্দুল হান্নান আল আজাদ, শাহরিযার আহমেদ আশিক, সাদ্দাম হোসেন, তানজিল হোসেন মুণিম, সজীব আকন্দ, সুশান্ত শীল, মো: আসাদ প্রমূখ।

আরও খবর

news image

মমেক হাসপাতালের অনিয়ম অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ

news image

জুলাই যোদ্ধা তানভিরুলের নিভৃত গ্রামে ইউএনও: শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা

news image

জয়পুরহাটে দিলীপ কুমার মাঝি হত্যা মামলায় ২৩ বছর পর একজনের যাবজ্জীবন কারাদণ্ড

news image

লালমনিরহাটে বাঘের আক্রমণে আহত ৩, ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিজিবি

news image

জয়পুরহাটে বিভিন্ন পূজা মন্ডপে এসআরবির টহল জোরদার

news image

লালমনিরহাটে একই আঙিনায় মসজিদ-মন্দির সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত

news image

জয়পুরহাটে শারদীয় দুর্গোৎসব ঘিরে বিজিবির কড়া নিরাপত্তা: মণ্ডপ পরিদর্শনে ২০ বিজিবি অধিনায়ক

news image

দুলাভাইয়ের সাথে দেখা করে বাড়ি ফিরা হলোনা বিকাশের

news image

মেয়াদের পরও দেদারছে চলছে বালু লুট: নেপথ্যে কর্মকর্তা-ইজারাদার সিন্ডিকেট

news image

জয়পুরহাট প্রেসক্লাবে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

news image

ফরিদপুরের আলফাডাঙ্গায় ৩য় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা

news image

মানব পাচার চক্রের দুই মূলহোতাসহ কেরানীগঞ্জে ৪৬৩ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে এসআরবি - ১০

news image

ময়মনসিংহে শাপলা মহিলা সংস্থার সাংবাদিকদের সাথে সেমিনার

news image

জয়পুরহাট কিডনি বিক্রি করেও ঘোচেনি অভাব, কালাইয়ে ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেপ্তার ছামছুল

news image

লাকসামে সামাজিক সংগঠনগুলোর মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

news image

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশুদের পরিবেশ দূষণের প্রভাব নিয়ে পলিসি ডায়ালগ

news image

লালমনিরহাটের পাটগ্রামে প্র'কাশ্যে চলছে অ'বৈধ বো'মা মে'শিন দিয়ে বালু ও পাথর উত্তোলন

news image

স্কলারশিপ নিয়ে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমালেন শেরপুরের আবু বকর সিদ্দিক

news image

রাজউকের জোন ৪/২ অথরাইজড অফিসার হাসানুর রেজার দুর্নীতির মহাকাব্য

news image

গাবতলীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে পৌর বিএনপির র‍্যালি ও মতবিনিময়

news image

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ক্লিনিং ডে ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

news image

লালমনিরহাটে নয় বছর পর এসিডদগ্ধে গৃহবধূর মৃত্যু! আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন

news image

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

news image

মমেক হাসপাতালে কেউ পদদলিত হয়ে মারা যায়নি : বিভাগীয় কমিশনার

news image

ফরিদপুরে সওজের জমি ও হাসপাতাল এলাকার দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

news image

ফরিদপুরের সালথায় গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার পাশে উপজেলা প্রশাসন, ঘর-দোকান নির্মাণের উদ্বোধন

news image

লাকসামে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন অ্যাডভোকেট বদিউল আলম সুজনের

news image

ঝুঁকিপূর্ণ মল্লিকবাড়ি-পাঁচগাও সড়কে বাঁধলো স্বস্তি

news image

জয়পুরহাটে সরকারি গাছ কাটার অভিযোগে তিনজনের কারাদণ্ড

news image

জাতভেদে ছড়া ১৫০ থেকে ৫০০ টাকা, সরবরাহ বাড়লেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ার আক্ষেপ