নিজস্ব প্রতিবেদক ০৯ মার্চ ২০২৫ ০৩:৩১ পি.এম
কুমিল্লা ৯ মার্চ ২০২৫: এক প্রবাসীর কাছ থেকে ভূয়া র্যাব পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে দুই চাঁদাবাজকে আটক করেছে পুলিশ। প্রবাসী ফারুক তার অসুস্থ ছেলের চিকিৎসার জন্য দেশে ফিরে হাসপাতালে ভর্তি করানোর পরপরই একদল প্রতারক তাকে ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করে।
প্রবাসীর পরিবারের বিপদের সুযোগ নেয় প্রতারক চক্র ফারুকের ছেলে আরাফাত হোসেন (১০) কুমিল্লার কাশিনগর বাজারস্থ একটি মাদ্রাসার হেফজ বিভাগে পড়ে। গত ৫ মার্চ দুর্ঘটনাবশত গরম ডাল শরীরে পড়ে গিয়ে গুরুতর দগ্ধ হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। খবর পেয়ে ফারুক ৬ মার্চ সকালে কাতার থেকে দেশে ফিরে ছেলেকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা পিপলস্ হসপিটালে স্থানান্তর করেন।
ঠিক এ সময় এক অজ্ঞাত ব্যক্তি ফারুকের স্ত্রীকে ফোন করে জানায় যে, তার ছেলের এক সহপাঠীর অভিভাবক হিসেবে সে দেখতে আসতে চায়। সরল বিশ্বাসে তার স্ত্রী হাসপাতালের ঠিকানা দিলে ওই ব্যক্তি সেদিন রাতেই হাসপাতালে এসে দেখা করে চলে যায়। পরদিন রাত ৯টার দিকে এক ব্যক্তি দরজায় নক করলে ফারুক দরজা খুলতেই সে দ্রুত চলে যায়। এর কিছুক্ষণ পর, রাত ১১টার দিকে ৪ জন ব্যক্তি এসে নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে দরজা খুলতে বলে।
দরজা খোলার সঙ্গে সঙ্গে প্রতারক চক্র ফারুককে জোরপূর্বক পাশের রুমে নিয়ে গিয়ে একটি রিভলভার তার কোমরে ঠেকিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। বাধ্য হয়ে তিনি তখনই ২০ হাজার টাকা দেন এবং পরে আরও ৫০ হাজার টাকা শাশুড়ির কাছ থেকে সংগ্রহ করে প্রতারকদের হাতে তুলে দেন। এরপর প্রতারক চক্র জানায়, তাকে হত্যার জন্য তার চাচাতো ভাই আমান উল্লাহ এবং স্বপন মজুমদার তাদের কন্ট্রাক্ট দিয়েছে। পরদিন অবশিষ্ট টাকা দিতে হবে বলেও হুমকি দেয় তারা।
এ ঘটনায় আতঙ্কিত ফারুক পরিবারসহ হাসপাতাল ছেড়ে নিজ বাড়িতে চলে যান। এরপর তিনি কুমিল্লার এক আইনজীবীর মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। হাসপাতাল কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রতারকদের চিহ্নিত করে। ৮ মার্চ বিকালে হাসপাতালের সামনে থেকে অভিযুক্ত মোঃ রুবেল ওরফে সৈয়দ রুবেল আহাম্মদ এবং মোঃ নীরব আহাম্মদ ওরফে দাগী রুবেলকে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির টহল দল ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের হেফাজতে নেয়।
এই ঘটনায় ভুক্তভোগী পরিবার দ্রুত বিচারের দাবি জানিয়েছে। কুমিল্লা সদর দক্ষিণ থানা ইনচার্জ মুঠোফোনে জনকন্ঠ প্রতিনিধিকে জানান তদন্ত সাপেক্ষে প্রয়োজনিয় ব্যাবস্থা নেয়া হবেএবং
আরও জানিয়েছে, প্রতারক চক্রের অন্য সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। তারা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করারও পরামর্শ দিয়েছে।
প্রবাসীদের টার্গেট করে চাঁদাবাজি নতুন কোনো ঘটনা নয়, তবে প্রশাসনের কঠোর নজরদারি এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এই ধরনের প্রতারণার বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
শ্বেতপত্রের ভিত্তিতেই দুর্নীতির বিরুদ্ধে সরকারের পদক্ষেপ: তারেক রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নতুন দায়িত্বে খলিলুর রহমান
গঙ্গা-তিস্তাসহ অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টন চান রাষ্ট্রপতি
সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
সাসাকাওয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্যাপন
গুম-খুন ও জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের ৭৪ জনকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
রাজনৈতিক মতাদর্শ নয়, যোগ্যতার ভিত্তিতে বাহিনীতে পদোন্নতি: প্রধানমন্ত্রী
শপথের পর প্রথমবার বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী
অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণের সুযোগ আর থাকবে না: গণপূর্তমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম নির্বাচিত রাষ্ট্রপতি কে প্রধান মন্ত্রীর লালগোলাপের শুভেচ্ছা জানান
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা
স্বাধীন বাংলাদেশে গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে: তথ্যমন্ত্রী
কর্মসংস্থান ও প্রযুক্তি উন্নয়নে ভিসার সহযোগিতা চান প্রধানমন্ত্রী
ভবন-ইমারতের নকশা অনুমোদন করবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি করপোরেশনকে সহযোগিতার নির্দেশ
রিয়াদে কারখানায় আগুন: ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
অর্থনীতি ও ধর্মীয় সম্প্রীতি নিয়ে গৌরনদীতে তথ্যমন্ত্রী- মার্কিন রাষ্ট্রদূত
সমতার ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী
‘পেছনে তাকানোর সুযোগ নেই, এখন কাজ করার ও দেশ গড়ার সময়’: প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা: অধ্যাপক ইউনূস
জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া: তথ্যমন্ত্রী
জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের কল্যাণে সবকিছু উজাড় করে দেওয়া হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
আইনের যথাযথ প্রক্রিয়ায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
বাকৃবিতে নানা কর্মসূচিতে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত
জুলাই শহীদদের নামে রাস্তা ও প্রতিষ্ঠানের নামকরণ হবে : তথ্য প্রতিমন্ত্রী
গণহত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ইশরাক
ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা
ভূমিকম্প প্রস্তুতি জোরদারে প্রধানমন্ত্রীর বৈঠক, গঠন হবে বিশেষ সেল ও ১ লাখ স্বেচ্ছাসেবক বাহিনী
চলমান প্রকল্প সময়মতো শেষ করে সর্বোচ্চ উপযোগিতা নিশ্চিতের নির্দেশ তথ্যমন্ত্রীর