নিজস্ব প্রতিবেদক ১৯ এপ্রিল ২০২৫ ০৫:৪৪ পি.এম
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, যেকোনো নির্বাচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে। একটি হচ্ছে খুনিদের বিচার, এ দৃশ্যমান হতে হবে; আর একটি হচ্ছে দেশের সংস্কার - এই দুটি ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না।
আজ (১৯ এপ্রিল,শনিবার) সকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে ডাঃ শফিকুর রহমান বলেন, আমরা সুষ্ঠ নির্বাচন চাই, কালো টাকা ও পেশীশক্তির প্রভাব যুক্ত নির্বাচন আমরা দেখতে চাই না। সেজন্য অবশ্যই নির্বাচনের সমতল মাঠ তৈরি করতে হবে। ভারতের সাথে সম্প্রীতি, শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে প্রতিবেশি হিসাবে বসবাসের দাবী জানিয়ে জামায়াতের আমীর বলেন,
আমরা ভালো থাকলে তারাও ভালো থাকবে। আমাদের ভালো কেড়ে নিলে ভারতকে চিন্তা করতে হবে তারা ভালো থাকবে কিনা।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান আরও বলেন, ফ্যাসিবাদের পতন হলেও এখনও কিছু কু-রাজনীতক চাঁদাবাজি-দখলবাজি করছে। জামায়াত ক্ষমতায় গেলে নারীদের সম্মান, নিরাপত্তা ও কাজের ব্যবস্থা করবে বলেও তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ লালমনিরহাটের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীকে ক্ষমতায় আনার আহ্বান জানান।
জেলা জামায়াতে ইসলামির আমীর অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন ও অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। এছাড়া দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এদিকে জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসবের আমেজ। কালেক্টরেট মাঠ ছাড়াও শহরের অপর একটি মাঠে মহিলাদের জন্য বড় পর্দার ব্যবস্থা করা হয়।
শরিয়াভিত্তিক ইসলামী রাষ্ট্র গঠনে হাতপাখায় ভোট চাইলেন পীর সাহেব চরমোনাই
লাকসামে বৃহত্তর সুন্নি জোটের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা শাসক নয় সেবক হতে চাই
বোচাগঞ্জের হাটরামপুরে জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট জুলিফকার হোসেনের পথসভা ও গণসংযোগ
শুধু ৭১এর চেতনার কথা বলে নয়, ন্যায়ও ইনসাফের রাষ্ট্র পরিচালনা করতে হবে-- অধ্যাপক মামুন
রাষ্ট্রীয় ক্ষমতা প্রতিষ্ঠা করে দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কাজে লাগাতে চাই : মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম
লালমনিরহাটে ভোটারদের উদ্বুদ্ধ করতে ইমাম সম্মেলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশপ্রেমিক ও জ্ঞানী প্রার্থীদেরনির্বাচিত করার আহ্বান - ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ শামীম কামাল
বোচাগঞ্জে ড. জীবন চৌধুরীর গণসংযোগ, উন্নয়নের আশ্বাস
বোচাগঞ্জে পিনাক চৌধুরীর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ
লালমনিরহাটের হাতীবান্ধায় নির্বাচনী প্রচার-প্রচারনাকে কেন্দ্র করে বিএনপি--জামায়াত সংঘর্ষ
ক্ষমতায় গেলে জনবান্ধব দেশ গড়ে তুলবো: ডা. শফিকুর রহমান
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে কবীর আহমেদ ভূঁইয়ার ব্যাপক গণসংযোগ
কুমিল্লা-৯ আসন জামায়াতের প্রার্থী ডঃ সরওয়ার ছিদ্দীকির সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
৭১ এর স্বাধীনতা ২৪ এ রক্ষা হয়েছে- তারেক রহমান
স্বাধীনতার ৫৫ বছরেও দেশে একটিও পরিকল্পিত শহর নেই: গোলটেবিল বৈঠকে বিআইপি
কর্মসংস্থানের মাধ্যমে কুমিল্লা কে এগিয়ে নিতে চাই-- কাজী দ্বীন মোহাম্মাদ
গণযোগাযোগ ও কুমিল্লা উন্নয়নে পর্যটন শিল্প বিকাশে মত প্রকাশ- কাজী দ্বীন মোহাম্মদ
গণযোগাযোগ ও কুমিল্লা উন্নয়নে পর্যটন শিল্প বিকাশে মত প্রকাশ- কাজী দ্বীন মোহাম্মদ
ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম ডিবির হাতে আটক
লালমনিরহাট-৩ আসনের ধানের শীষের প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
মনোনয়নবঞ্চিতদের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সন্মেলন আলতাফ চৌধুরীর পক্ষে
কুড়িগ্রাম এবি পার্টিতে বিভিন্ন দলের নেতাকর্মী সহ তিন শতাধিক ব্যাক্তির যোগদান
গোবিন্দগঞ্জ আসনের সম্ভাব্য প্রার্থী সাবেক এমপি শামীম কায়ছার লিংকনের মতবিনিময়
ময়মনসিংহে ২ আসন স্থগিত রেখে ৯টিতে বিএনপির প্রার্থী ঘোষণা
ভোটে কোটি টাকা খরচকারীদের চক্র ভাঙ্গতে হবে -ঝালকাঠিতে ব্যারিস্টার ফুয়াদ
পিরোজপুরে বিএনপির আলোচনা সভা ও সদস্য ফরম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
৫ দফা দাবিতে পিরোজপুর জেলা জামায়াতের স্মারক লিপি প্রদান
জার্মান রাষ্ট্রদূতের সাথে এনসিপি’র সৌজন্য সাক্ষাৎ
কেন্দ্র দখল, সন্ত্রাস ও দুর্নীতি বন্ধে পিআর পদ্ধতির নির্বাচন জরুরি — কাজী দ্বীন মোহাম্মদ