নিজস্ব প্রতিনিধি ০৪ নভেম্বার ২০২৫ ০৫:২৮ পি.এম
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে ২টি আসনের প্রার্থিতা স্থগিত রেখে বাকি ৯টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি।
এ ঘটনায় ২টি আসনের প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হলেও অন্য আসনগুলোতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও আতশবাজিতে উৎসবের খবর পাওয়া গেছে।
সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ময়মনসিংহের ৯টি আসনের দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্তরা হলেন- ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক ও শেরে বাংলা একেএম ফজলুল হকের নাতজামাই আখতারুল আলম ফারুক, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিবিসির সাবেক তথ্য ও প্রযুক্তি বিজ্ঞানী এবং উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী এবং ময়মনসিংহ-১১ (ভালুকা) দেশের শিল্পাঞ্চল হিসেবে খ্যাত এ আসনটিতে মনোনয়ন পেয়েছেন আলোচিত বিএনপি নেতা ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু।
তবে প্রার্থী ঘোষণায় স্থগিত রাখা আসনগুলো হলো- হেভিওয়েট সংসদীয় আসন ময়মনসিংহ-৪ (সদর) এবং রাজনীতির উত্তপ্ত জনপদ হিসাবে পরিচিত ময়মনসিংহ-৯ (গফরগাঁও)। এনিয়ে দলটির নেতাকর্মী, প্রার্থীদের সমর্থক-অনুসারিসহ সাধারণ মানুষের মাঝে তোলপাড় সৃষ্টি হয়েছে।
জানা যায়, ময়মনসিংহ-৪ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং বিগত ২০১৮ সালের সংসদ নির্বাচনে এ আসনে ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি ২০১৮ সালের সংসদ নির্বাচনে মাত্র কয়েক ঘণ্টার ভোটে প্রায় লক্ষাধিক ভোট পেয়ে রেকর্ড সৃষ্টি করেছিলেন সারাদেশে। এছাড়া আসনটিতে মনোনয়ন প্রত্যাশী হিসেবে দলীয় সাক্ষাৎকারে অংশ নেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা যুবদলের সাবেক সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম এ হান্নান খান। কিন্তু শোনা যাচ্ছে, ঘোষিত মনোনয়ন প্রাপ্তদের নামের তালিকায় এ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের নাম দলীয় প্যাডে লিখা থাকলেও চূড়ান্ত ঘোষণায় তা স্থগিত রাখা হয়।
অপরদিকে রাজনীতির উত্তপ্ত জনপদ হিসেবে পরিচিত ময়মনসিংহ-৯ (গফরগাঁও) আসনেও বিএনপি দলীয় প্রার্থীর নামও স্থগিত রাখা হয়েছে। তবে এ আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা, আক্তারুজ্জামান বাচ্চু, অ্যাডভোকেট ফাত্তাহ খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবি সিদ্দিকুর রহমান ও জেলা বিএনপি নেতা মুশফিকুর রহমান।এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ময়মনসিংহ-৯ (গফরগাঁও) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের কোনো বক্তব্য জানা যায়নি।
তবে ময়মনসিংহ-৪ (সদর) আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এক প্রতিক্রিয়ার বলেন, মনোনয়নপ্রাপ্তদের নামের তালিকায় ময়মনসিংহ-৪ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে আমার নাম (আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ) লিখা আছে। তবে দলীয় সিদ্ধান্তে পলিসিগত কারণে চূড়ান্ত ঘোষণা আপাতত স্থগিত রাখা হয়েছে, এটি দলের সিদ্ধান্ত। তবে আমি আশাবাদী, বিগত সময়ে আন্দোলন সংগ্রামে আমার ভূমিকা দল মূল্যায়ন করবে।
এদিকে মনোনয়ন ঘোষণার খবরে পবিত্র মক্কায় ওমরাহ করতে গিয়ে এক ভিডিও বার্তায় শুকরিয়া প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সাধারণ জনগন ও দলীয় নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে তিনি বলেন, দল আমাকে মনোনয়ন দেওয়ায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে এ আনন্দের খবরে কোনো ধরনের আনন্দ মিছিল করা যাবে না, বরং সবাইকে শান্ত থেকে দলীয় সিদ্ধান্তে সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
অপরদিকে মনোনয়ন ঘোষনার খবরে জেলার আটটি আসনে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেলেও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় বিক্ষোভকারীরা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহম্মেদ তায়েবুর রহমান হিরনের পক্ষে স্লোগান দেন এবং ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবি জানান।
বিক্ষোভ মিছিলের সত্যতা নিশ্চিত করে পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস বলেন, অবিলম্বে গৌরীপুর আসনের প্রার্থিতা বদল করতে হবে। অন্যথায় আগামীকাল থেকে লাগাতার আন্দোলনসহ অবরোধ কর্মসূচি পালন করা হবে।
তবে এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করেও উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহম্মেদ তায়েবুর রহমান হিরনের বক্তব্য জানা যায়নি।
আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে ইন এইড টু সিভিল পাওয়ার অ্যাক্টের আওতায় ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন - স্বরাষ্ট্রমন্ত্রী
বোচাগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার আলী আটক
বহিস্কারাদেশ প্রত্যাহার চেয়ে ময়মনসিংহে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
অপপ্রচারের বিরুদ্ধে মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সংবাদ সম্মেলন
সম্প্রতি দুই এমপির আচরণ অগণতান্ত্রিক নিন্দনীয়
মমেক ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের অন্তর্ভুক্তির ব্যখ্যা দিয়ে সংবাদ সম্মেলন
আমরা দলগতভাবে নারীর ক্ষমতায়নে বিশ্বাস করি - গয়েশ্বর চন্দ্র রায়
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন বাবুল
জামায়াত-জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ, একজনের স্থগিত
আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বিএনপি সংরক্ষিত নারী আসনের জন্য মনোনীত ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ডা. সানসিলা প্রিয়াঙ্কা
নোয়াখালী থেকে কাউকে মন্ত্রী না করায় জেলা বিএনপির নেতা-কর্মীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা
দুলু মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় নাটোরে হতাশা, ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া
ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে প্রথম নির্বাচিত নারী এমপি রুমিন ফারহানা
জামায়াত-এনসিপিচক্র দেশে আরেকটা ৫ আগস্ট চায় : নতুনধারা
ভাঙাচোরা আওয়ামী লীগ কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ
লালমনিরহাট-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
ঐকমত্যের সরকার গঠন হবে কি না, নির্ভর করবে ভবিষ্যৎ কর্মসূচির মিলের ওপর : আমীর খসরু
বাউফলে বিএনপি প্রার্থীর গাড়ী অবরুদ্ধ
বরুড়ায় পোলিং এজেন্টদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে বিএনপি'র নির্বাচনী জনসভা নতুন বাংলাদেশ গড়ে তুলবো- তারেক রহমান
৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে: মুফতী রেজাউল করীম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা
মানুষ তোমাদের অনেক দেখেছে এবার আমাদের সুযোগ দাও - ডা. শফিকুর রহমান
ভোটের মাঠে তিন প্রজন্ম
শরিয়াভিত্তিক ইসলামী রাষ্ট্র গঠনে হাতপাখায় ভোট চাইলেন পীর সাহেব চরমোনাই
লাকসামে বৃহত্তর সুন্নি জোটের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা শাসক নয় সেবক হতে চাই
বোচাগঞ্জের হাটরামপুরে জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট জুলিফকার হোসেনের পথসভা ও গণসংযোগ