ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

৭১ এর স্বাধীনতা ২৪ এ রক্ষা হয়েছে- তারেক রহমান

বিশেষ প্রতিনিধি ২৩ জানু ২০২৬ ১২:৪০ পি.এম

ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, '৭১ এর মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হয়েছিলো। আর ২৪ এ স্বাধীনতা রক্ষা হয়েছে।'
তিনি বলেন, 'মুক্তিযুদ্ধের সময় দলমত, ধর্ম নির্বিশেষে মানুষ অংশ নেয়। কোনো ভেদাভেদ ছিলো না। ২৪ এও সবাই মিলে নেমেছে। রিক্সা চালক, ভ্যান চালক থেকে শুরু করে শিশু-বৃদ্ধ সবাই আন্দোলন করেছে।'
তারেক রহমান আরো বলেন, 'বাংলাদেশ এমন একটি দেশ যেখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। অতীতে আমরা দেখি অন্য ধর্মের মানুষের উপর নির্যাতন চালানো হয়েছে। কিন্তু এর একটারও বিচার হয় নাই।'
বৃহস্পতিবার রাত ১০টার দিকে মঞ্চে উঠেন তারেক রহমান। সাথে সাথে নেমে মঞ্চের সামনে যারা ছিলেন তাদের সঙ্গে হাত মেলান।
তারেক রহমান ১০টা ৩৪ মিনিট থেকে তিনি বক্তব্য শুরু করে ১৯ মিনিট বক্তব্য রাখেন। সিলেট থেকে শুরু করে একাধিক জনসভায় যোগ দিয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় আসেন। ব্রাহ্মণবাড়িয়ায় ছিলো জনসভা চতুর্থ জনসভা।
সরাইল উপজেলার কুট্টাপাড়ার মিনি স্টেডিয়ামে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি'র সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।  সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মো. সিরাজুল ইসলাম। জনসভায় খালেদ মাহবুব ছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন আসনের বিএনপি ও জোট মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান, জুনায়েদ আব্দুর রহিম সাকী, জুনায়েদ আল হাবিব, আব্দুল মান্নান, এম এ হান্নান উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন। বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন। তারেক রহমান জনসভার প্রধান অতিথি ছিলেন।
সমাবেশ উপলক্ষে দুপুর থেকেই নেতাকর্মীরা জনসভার মাঠে উপস্থিত হতে থাকেন। জেলার নয় উপজেলা থেকেই নেতাকর্মীরা জনসভায় উপস্থিত হন। তারেক রহমানের বক্তব্য শোনার জন্য দীর্ঘ সময় পর্যন্ত তারা অপেক্ষা করেন।
তারেক রহমান তাঁর বক্তব্যে বলেন, 'নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। মিডিয়ায় খবর এসেছে কিভাবে বিদেশি ভাইদের ব্যালট পেপার একটি দল দখলে নিয়েছে। এমন ষড়যন্ত্র দেশেও হচ্ছে। আগে যে নিশিরাতের নির্বাচন হয়েছিল সেটা করার চেষ্টা করা হচ্ছে। তাই আপনাদেরকে তাহজ্জতের নামাজ আদায় করতে হবে। ফজরের সময় ভোটকেন্দ্রে চলে যেতে হবে।'
তিনি বলেন, 'আমরা কৃষি কার্ড করতে চাই। আমরা ফ্যামিলি কার্ড করতে চাই। ইমাম-মোয়াজ্জেনদের বেতন দিতে চাই। আমরাসহ জোটের যে প্রার্থী আছে তাদেরকে নির্বাচিত করতে হলে আপনাদেরকে ভোট দিতে হবে।'
তারেক রহমান বলেন, 'অতীতে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। কথা বলার অধিকার চিলো না। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ো আমরা এর জবাব দিতে চাই। এজন্য আপনাদেরকে এক্যবদ্ধ থাকতে হবে।'
বিএনপির মনোনীত জোট প্রার্থীদের নিয়ে তারেক রহমান বলেন, বিএনপি হিসেবে ধানের শীষের যত ভাইয়েরা আছে এই মানুষগুলো আন্দোলেনে ছিলো, দেশের গণতান্ত্রিক রাজপথে ছিলো। তাদের জিতিয়ে আনতে হবে।  তাহলে ব্রাহ্মণবাড়িয়ার রাস্তা ঠিক হবে, স্কুল মেরামত হবে। তাছাড়া তরুণ সমাজ যে বেকার রয়ে গেছে। ধানের শীষ সরকার গঠন করলে তাদের ট্রেনিং দেয়ার পরিকল্পনা রয়েছে।'

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

লালমনিরহাটে বিএনপির প্রতিবাদ সমাবেশ

news image

চারবার গুলিবিদ্ধ, তিনবার কারাবরণ—রাজপথের পরীক্ষায় গড়া বোরহান উদ্দিন ইশরাক কেন কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায়

news image

স্পেনের বার্সেলোনায় বিপুল উৎসাহ, উদ্দীপনা ও অনাড়ম্বর আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

news image

তফসিলের আগেই কেন্দুয়ার ১৮৫ পদে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ

news image

জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

news image

কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ অন্তরকে স্থায়ীভাবে বহিষ্কার

news image

জয়পুরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

news image

রাজাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

news image

নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

news image

নিষিদ্ধের দাবির বিরুদ্ধে হেযবুত তওহীদের প্রতিবাদ, নাগরিক অধিকার রক্ষার আহ্বান

news image

গণভোটকে অবৈধ ঘোষণা করা হলে সরকারের নিজস্ব বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে - মামুনুল হক

news image

জিয়া ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

news image

মশিয়ূর রহমান যাদু মিয়ার ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

news image

আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে ইন এইড টু সিভিল পাওয়ার অ্যাক্টের আওতায় ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন - স্বরাষ্ট্রমন্ত্রী

news image

বোচাগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার আলী আটক

news image

বহিস্কারাদেশ প্রত্যাহার চেয়ে ময়মনসিংহে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

news image

অপপ্রচারের বিরুদ্ধে মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সংবাদ সম্মেলন

news image

সম্প্রতি দুই এমপির আচরণ অগণতান্ত্রিক নিন্দনীয়

news image

মমেক ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের অন্তর্ভুক্তির ব্যখ্যা দিয়ে সংবাদ সম্মেলন

news image

আমরা দলগতভাবে নারীর ক্ষমতায়নে বিশ্বাস করি - গয়েশ্বর চন্দ্র রায়

news image

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন বাবুল

news image

জামায়াত-জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ, একজনের স্থগিত

news image

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

বিএনপি সংরক্ষিত নারী আসনের জন্য মনোনীত ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে

news image

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ডা. সানসিলা প্রিয়াঙ্কা

news image

নোয়াখালী থেকে কাউকে মন্ত্রী না করায় জেলা বিএনপির নেতা-কর্মীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা

news image

দুলু মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় নাটোরে হতাশা, ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া

news image

ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে প্রথম নির্বাচিত নারী এমপি রুমিন ফারহানা

news image

জামায়াত-এনসিপিচক্র দেশে আরেকটা ৫ আগস্ট চায় : নতুনধারা

news image

ভাঙাচোরা আওয়ামী লীগ কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ