ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

৬ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা: নিন্দার ঝড়

নিজস্ব প্রতিবেদক ৩১ জুলাই ২০২৫ ০১:০৮ পি.এম

কুমিল্লার মুরাদনগর উপজেলায় পেশাগত দায়িত্ব পালনকালে ডেইলি প্রেজেন্ট টাইমসের স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান মুন্না সহ ৬ জন সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলা সদরের আল্লাহু চত্বর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এ সময় হামলাকারীরা সাংবাদিকদের ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও ৩টি ক্যামেরা ভাঙচুর করে। এ ঘটনায় আহত সাংবাদিকরা হলেন দেশ টিভির কুমিল্লা প্রতিনিধি সুমন কবির ভূইয়া,  দৈনিক খোলা কাগজের কুমিল্লা জেলা প্রতিনিধি শাহ ইমরান,  নিউজ টোয়েন্টি ফাইভের কুমিল্লা  প্রতিনিধি হাবিবুর রহমান মুন্না, স্টার নিউজের কুমিল্লা প্রতিনিধি আব্দুল্লাহ আল মারুফ, বার্তা ২৪ এর কুমিল্লা প্রতিনিধি মঈন নাসের খাঁন রাফি, এশিয়ান টিভির কুমিল্লা প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভ, এসএ টিভির ক্যামেরাম্যান মো. বাপ্পি। 

ঘটনার পর থেকেই সাংবাদিক মহলসহ সচেতন নাগরিক সমাজ তীব্র নিন্দা প্রকাশ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ছবি ও ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং তার বাবা প্রধান শিক্ষক বিল্লাল হোসেনের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে ছাত্র জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়। মিছিলটি উপজেলা সদরের আল্লাহু চত্বরে পৌঁছালে বিএনপি নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সমর্থকরা ইটপাটকেল নিক্ষেপ করে এবং সাংবাদিকদের উপর হামলা চালায়।

আহত সাংবাদিক শাহ ইমরান বলেন, "আমরা পেশাগত দায়িত্ব পালন করছিলাম, কিন্তু আমাদের টার্গেট করেই হামলা চালানো হয়েছে।"

হামলার শিকার সাংবাদিক হাবিবুর রহমান মুন্না জানান, "হামলার ছবি ও ভিডিও সংগ্রহ করছিলাম, এ কারণেই তারা আমাদের উপর চড়াও হয়। আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেব।"

মঈন নাসের খানঁ রাফি বলেন, "এই হামলা শুধুমাত্র ব্যক্তিগত নয়, এটি বাকস্বাধীনতা ও সত্যের ওপর আঘাত। সাংবাদিকতা কোনো অপরাধ নয়, এটি সাহসের প্রতীক।"

কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু বলেন, "সাংবাদিকরা কোনো পক্ষ নন। তাদের ওপর হামলা কাপুরুষতার পরিচয়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।"

কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক বলেন, "গণমাধ্যম কর্মীদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আইন-শৃঙ্খলা বাহিনী যেন দ্রুত ব্যবস্থা নেয়, এটাই আমাদের প্রত্যাশা।"

এ বিষয়ে মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, "সাংবাদিকদের উপর হামলায় কায়কোবাদ সমর্থকরা জড়িত নয়। যেই জড়িত থাকুক, আইনগত ব্যবস্থা নিতে আমাদের আপত্তি নেই।"

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, সাংবাদিকদের উপর হামলার বিষয়টি আমরা অবগত হয়েছি। হামলাকারীদের ছবি এবং ভিডিও আমাদের হাতে এসেছে। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

আরও খবর

news image

ফরিদপুরে তিন যুগের পুরোনো সেতু এখন মরণফাঁদ, ঝুঁকিতে হাজারো মানুষ

news image

ফরিদপুরে মন্দিরের জমি দখলের অভিযোগ সেবায়েতের ছেলেদের বিরুদ্ধে: উদ্ধার ও স্থায়ী বরাদ্দের দাবিতে মানববন্ধন

news image

ফরিদপুরের মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

news image

জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব

news image

জয়পুরহাটে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ৩ মাস ব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

news image

জয়পুরহাটে আখক্ষেত থেকে নিখোঁজ ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার, মোটরসাইকেল ছিনতাইয়ের ধারণা

news image

জয়পুরহাটে প্রেমিকার বাড়িতে বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অবস্থান

news image

জয়পুরহাটে মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

news image

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পুড়িয়ে হত্যা

news image

সাংবাদিকতার আড়ালে মাদক কারবারের অভিযোগ, বাড়িতে যৌথ অভিযান

news image

মহাখালীতে পুরনো ভবনে আগুন

news image

আসন্ন ইউপি নির্বাচনে কেন্দুয়ার চিরাং ইউনিয়নে চেয়ারম্যান পদে নতুন মুখ সাইফুল ইসলাম খান শান্তি

news image

গৌরিপুরের হিন্দু বাড়িতে মরা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ, সামাজিক মাধ্যমে তোলপাড়

news image

জয়পুরহাটে অভিযানে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে

news image

সকল প্ল্যান পাশ করবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ : চেয়ারম্যান

news image

পারষ্পরিক সম্পর্ক উন্নয়নে মানব কল্যাণ পরিষদের আনন্দ ভ্রমন অনুষ্ঠিত

news image

বিবাদি আসামীরা পরিকল্পিতভাবে গুড়া মরিচ চোখে ছিটিয়ে বাদিকে অতর্কিতভাবে হামলা করে

news image

লালমনিরহাটে সমিতির অনিয়মের বিরুদ্ধে নিউজ করায়, ২ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

news image

পাটগ্রামে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে বিএনপির ৪ নেতাসহ আটক ৬

news image

‎কেন্দুয়ারয় কায়সার খানকে মিথ্যা অভিযোগে মামলায় ফাঁসানোর প্রতিবাদে বঙ্গবাজারে জনসভা

news image

জয়পুরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

news image

অবহেলায় নষ্ট হচ্ছে পাঁচ জেলার গুরুত্বপূর্ণ ভূমি দলিল, ফরিদপুর রেকর্ড রুমে বেহাল দশা

news image

ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা

news image

১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

news image

লালমনিরহাটে শিশু ধর্ষণের দায়ে এক জনের যাবজ্জীবন কারাদণ্ড

news image

জয়পুরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বোনকে হত্যার অভিযোগ ভাইদের বিরুদ্ধে

news image

ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন

news image

ফরিদপুরের বোয়ালমারী"খানাখন্দে বেহাল সাতৈর-ডোবরা সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

news image

ঝালকাঠিতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে জন্মাষ্টমী উদযাপন

news image

লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ,পরে প্রত্যাহার