ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

নিষিদ্ধের দাবির বিরুদ্ধে হেযবুত তওহীদের প্রতিবাদ, নাগরিক অধিকার রক্ষার আহ্বান

​নিজস্ব প্রতিবেদক ১০ আগষ্ট ২০২৬ ০৬:৩৮ পি.এম

হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার দাবির তীব্র নিন্দা, প্রতিবাদ ও প্রত্যাখ্যান জানিয়েছেন হেযবুত তওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি এ দাবিকে অগণতান্ত্রিক, অনৈতিক, বেআইনি ও অমানবিক বলে অভিহিত করেছেন। একই সঙ্গে বিবিসিসহ বিভিন্ন গণমাধ্যমে হেযবুত তওহীদের বিরুদ্ধে ‘বিশৃঙ্খলা সৃষ্টিকারী’সহ বিভিন্ন আপত্তিকর শব্দ ব্যবহারেরও নিন্দা জানান তিনি।

৯ আগস্ট চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রীর সফরকালে হেফাজতে ইসলাম বাংলাদেশ ৯ দফা দাবি পেশ করে। ওই দাবিপত্রের ৬ নম্বর দফায় হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। হেযবুত তওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম এক বিবৃতিতে এ দাবিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন।

বিবৃতিতে তিনি বলেন, “প্রতিষ্ঠার শুরু থেকে আজ পর্যন্ত আমাদের এই আন্দোলন দেশের প্রচলিত কোনো আইন ভঙ্গ করেনি এবং কোনো অনৈতিক বা বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল না, এখনো নেই। পক্ষান্তরে, হেফাজতে ইসলামের বিভিন্ন অংশের বিরুদ্ধে অতীতে অরাজকতা, বিশৃঙ্খলা ও বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগ রয়েছে। অথচ হেযবুত তওহীদের মতো একটি শান্তিকামী ও নিয়মতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে কোনো বেআইনি কর্মকাণ্ডের প্রমাণ না থাকা সত্ত্বেও কেবল ধর্মীয় বিষয়ে মতপার্থক্যের কারণে তাদের নিষিদ্ধ করার দাবি সম্পূর্ণ অযৌক্তিক।”

তিনি বলেন, ইসলামের মধ্যে আকিদাগত, মাসআলাগত ও দৃষ্টিভঙ্গিগত মতপার্থক্য নতুন কোনো বিষয় নয়। মুসলিম বিশ্বে দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিষয়ে মতপার্থক্য বিদ্যমান। বিভিন্ন সময়ে একাধিক ধর্মীয় সংগঠন ও গোষ্ঠীর পক্ষ থেকে পরস্পরকে নিষিদ্ধ করার দাবিও উঠেছে।

ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম আরও বলেন, “কেবল দৃষ্টিভঙ্গিগত পার্থক্য কিংবা কোনো গোষ্ঠীর দাবির ভিত্তিতে যদি একটি বৈধ সংগঠনকে নিষিদ্ধ করার নজির তৈরি করা হয়, তাহলে ভবিষ্যতে কোনো দল বা সংগঠনের সাংবিধানিক ও ধর্মীয় স্বাধীনতা নিরাপদ থাকবে না। একইভাবে নাগরিকদের স্বাধীন মতপ্রকাশের অধিকারও প্রশ্নের মুখে পড়বে।”

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর চাপ বা উস্কানিতে বিভ্রান্ত না হয়ে বিষয়টি সম্পূর্ণ বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও আইনগত দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা উচিত।

বিবৃতিতে তিনি দাবি করেন, হেযবুত তওহীদ একটি আইনমান্যকারী আন্দোলন এবং এর সদস্যদের মানবাধিকার, নাগরিক অধিকার ও স্বাধীন মতপ্রকাশের অধিকার সংরক্ষণ করা সরকারের দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকার দেশের প্রচলিত আইন ও সংবিধানের আলোকে হেযবুত তওহীদের বিষয়ে নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে।

ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম আরও অভিযোগ করেন, “কওমি গোষ্ঠী ও হেফাজতের কতিপয় নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে হেযবুত তওহীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হ্যান্ডবিল, অপপ্রচার ও গুজব ছড়িয়ে সমাজে বিভ্রান্তি ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালিয়ে আসছে।”

তিনি বলেন, এ ধরনের প্রচেষ্টা শুধু হেযবুত তওহীদের জন্য নয়, দেশের সামগ্রিক শান্তি-শৃঙ্খলা ও সরকারের জন্যও উদ্বেগের কারণ হতে পারে।

বিবৃতির শেষাংশে ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে দেশের আইন মেনে শান্তিপূর্ণভাবে আদর্শিক কার্যক্রম পরিচালনার অধিকার প্রতিটি নাগরিক ও সংগঠনের রয়েছে। কোনো সংগঠনের সঙ্গে মতপার্থক্য থাকলে তা গণতান্ত্রিক ও আইনসম্মত উপায়ে মোকাবিলা করা উচিত, নিষিদ্ধ করার দাবির মাধ্যমে নয়।

আরও খবর

news image

লালমনিরহাটে বিএনপির প্রতিবাদ সমাবেশ

news image

চারবার গুলিবিদ্ধ, তিনবার কারাবরণ—রাজপথের পরীক্ষায় গড়া বোরহান উদ্দিন ইশরাক কেন কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায়

news image

স্পেনের বার্সেলোনায় বিপুল উৎসাহ, উদ্দীপনা ও অনাড়ম্বর আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

news image

তফসিলের আগেই কেন্দুয়ার ১৮৫ পদে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ

news image

জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

news image

কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ অন্তরকে স্থায়ীভাবে বহিষ্কার

news image

জয়পুরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

news image

রাজাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

news image

নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

news image

নিষিদ্ধের দাবির বিরুদ্ধে হেযবুত তওহীদের প্রতিবাদ, নাগরিক অধিকার রক্ষার আহ্বান

news image

গণভোটকে অবৈধ ঘোষণা করা হলে সরকারের নিজস্ব বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে - মামুনুল হক

news image

জিয়া ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

news image

মশিয়ূর রহমান যাদু মিয়ার ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

news image

আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে ইন এইড টু সিভিল পাওয়ার অ্যাক্টের আওতায় ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন - স্বরাষ্ট্রমন্ত্রী

news image

বোচাগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার আলী আটক

news image

বহিস্কারাদেশ প্রত্যাহার চেয়ে ময়মনসিংহে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

news image

অপপ্রচারের বিরুদ্ধে মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সংবাদ সম্মেলন

news image

সম্প্রতি দুই এমপির আচরণ অগণতান্ত্রিক নিন্দনীয়

news image

মমেক ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের অন্তর্ভুক্তির ব্যখ্যা দিয়ে সংবাদ সম্মেলন

news image

আমরা দলগতভাবে নারীর ক্ষমতায়নে বিশ্বাস করি - গয়েশ্বর চন্দ্র রায়

news image

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন বাবুল

news image

জামায়াত-জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ, একজনের স্থগিত

news image

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

বিএনপি সংরক্ষিত নারী আসনের জন্য মনোনীত ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে

news image

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ডা. সানসিলা প্রিয়াঙ্কা

news image

নোয়াখালী থেকে কাউকে মন্ত্রী না করায় জেলা বিএনপির নেতা-কর্মীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা

news image

দুলু মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় নাটোরে হতাশা, ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া

news image

ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে প্রথম নির্বাচিত নারী এমপি রুমিন ফারহানা

news image

জামায়াত-এনসিপিচক্র দেশে আরেকটা ৫ আগস্ট চায় : নতুনধারা

news image

ভাঙাচোরা আওয়ামী লীগ কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ