ডেস্ক খবর ০৫ মে ২০২৬ ০৫:৫১ পি.এম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আশাবাদ ব্যক্ত করে বলেছেন, সংরক্ষিত আসনের নারী এমপিরা শুধু নারীদের জন্য নয় বরং জনআকাঙ্ক্ষা পূরণে কাজ করবে।
তিনি আরো বলেন, শুধু নারীদের জন্য নয়, দেশের সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্রের উত্তরণ এবং ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে যে জনআকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, তা পূরণে তাদের অবদান থাকবে।
আজ রাজধানীর শেরেবাংলা নগরে দলীয় প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এসময় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ও সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা দলগতভাবে নারীর ক্ষমতায়নে বিশ্বাস করি এবং ভবিষ্যতে আরো বেশি নারী নেতৃত্ব তৈরি করব, যারা সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করবেন।
তিনি আরো বলেন, আজকের আগমনের একটি গুরুত্বপূর্ণ কারণ হলো, সম্প্রতি সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে আমাদের দলের প্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী দলের সিদ্ধান্ত অনুযায়ী শপথ গ্রহণ করেছেন। আমরা প্রত্যাশা করি নারীর মুক্তি ও অধিকার প্রতিষ্ঠায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তিনি বর্তমান জাতীয় পরিস্থিতি তুলে ধরে বলেন, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এই পরিস্থিতিতে আমাদের ৩১ দফা বাস্তবায়ন একটি বড় চ্যালেঞ্জ। তবে আমরা তা মোকাবিলায় প্রস্তুত।
নিপুণ রায় বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করছি, যেন তাদের আদর্শ ধারণ করে আমরা দেশপ্রেমের সঙ্গে আমাদের দায়িত্ব পালন করতে পারি।
তিনি আরো বলেন, আমি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে আমাদের ওপর আস্থা রেখেছেন। সেই আস্থার প্রতিদান দিতে পেরে আমি কৃতজ্ঞ। আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও গণমানুষের অধিকার রক্ষায় এবং জাতীয়তাবাদের সৈনিক হিসেবে সংগ্রাম চালিয়ে যাব।
নারী সংসদ সদস্যদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, আমরা শুধু সংরক্ষিত নারী সদস্য হিসেবে অলংকার হয়ে থাকতে চাই না। আমরা গণমানুষের পক্ষে বাস্তব সমস্যাগুলো সংসদে তুলে ধরব। শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন ও স্থানীয় সরকারসহ সব বিষয়ে আমরা কথা বলব এবং সিদ্ধান্ত গ্রহণের টেবিলে সক্রিয় ভূমিকা রাখব।
লালমনিরহাটে বিএনপির প্রতিবাদ সমাবেশ
চারবার গুলিবিদ্ধ, তিনবার কারাবরণ—রাজপথের পরীক্ষায় গড়া বোরহান উদ্দিন ইশরাক কেন কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায়
স্পেনের বার্সেলোনায় বিপুল উৎসাহ, উদ্দীপনা ও অনাড়ম্বর আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
তফসিলের আগেই কেন্দুয়ার ১৮৫ পদে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ
জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ অন্তরকে স্থায়ীভাবে বহিষ্কার
জয়পুরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
রাজাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নিষিদ্ধের দাবির বিরুদ্ধে হেযবুত তওহীদের প্রতিবাদ, নাগরিক অধিকার রক্ষার আহ্বান
গণভোটকে অবৈধ ঘোষণা করা হলে সরকারের নিজস্ব বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে - মামুনুল হক
জিয়া ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
মশিয়ূর রহমান যাদু মিয়ার ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে ইন এইড টু সিভিল পাওয়ার অ্যাক্টের আওতায় ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন - স্বরাষ্ট্রমন্ত্রী
বোচাগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার আলী আটক
বহিস্কারাদেশ প্রত্যাহার চেয়ে ময়মনসিংহে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
অপপ্রচারের বিরুদ্ধে মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সংবাদ সম্মেলন
সম্প্রতি দুই এমপির আচরণ অগণতান্ত্রিক নিন্দনীয়
মমেক ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের অন্তর্ভুক্তির ব্যখ্যা দিয়ে সংবাদ সম্মেলন
আমরা দলগতভাবে নারীর ক্ষমতায়নে বিশ্বাস করি - গয়েশ্বর চন্দ্র রায়
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন বাবুল
জামায়াত-জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ, একজনের স্থগিত
আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বিএনপি সংরক্ষিত নারী আসনের জন্য মনোনীত ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ডা. সানসিলা প্রিয়াঙ্কা
নোয়াখালী থেকে কাউকে মন্ত্রী না করায় জেলা বিএনপির নেতা-কর্মীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা
দুলু মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় নাটোরে হতাশা, ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া
ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে প্রথম নির্বাচিত নারী এমপি রুমিন ফারহানা
জামায়াত-এনসিপিচক্র দেশে আরেকটা ৫ আগস্ট চায় : নতুনধারা
ভাঙাচোরা আওয়ামী লীগ কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ