ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

সম্প্রতি দুই এমপির আচরণ অগণতান্ত্রিক নিন্দনীয়

ডেস্ক খবর ১২ মে ২০২৬ ০৪:১৩ পি.এম

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, বাংলাদেশ এডিটর ফোরাম, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ এবং বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুর উদ্দিন আহমেদ অপু এবং কুমিল্লা ৯ নাঙ্গলকোটের  সংসদ সদস্য মোবাশ্বের আলম ভুঁইয়ার সাম্প্রতিক আচরণে সাংবাদিক সমাজ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

কুমিল্লার এমপি মোবাশ্বের আলম ভুঁইয়া প্রকাশ্যে সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করে চাকুরীচ্যুতির হুমকি দেন এবং তার কথামত চলতে হবে বলে নইলে সাংবাদিকতা করতে পারবেনা। এমপির এমন বক্তব্যে গত দুই দিন ধরে দেশব্যাপী ব্যাপক সমালোচিত হচ্ছে। অন্যদিকে শরীয়তপুরের এমপি মিয়ানুর উদ্দিন অপু তিনি গতকাল সোমবার প্রকাশ্যে এক সভায় সাংবাদিকদের লক্ষ্য করে টিস্যু বক্স নিক্ষেপ করেছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

গণমাধ্যম ও সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যদের দায়িত্বশীল আচরণ করা উচিত। তারা আইন প্রণেতা, গণমানুষের নেতা। এম পি দের এই বক্তব্য সারাদেশের সাংবাদিক ও রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। একে অগণতান্ত্রিক ও গণমাধ্যমের প্রতি অসম্মানজনক আচরণ নেক্কার জনক।