ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

পিরোজপুরে বিচার বিভাগীয় কর্মচারীদের বিক্ষোভ: পে-স্কেল বাস্তবায়নে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ দাবি

পিরোজপুর প্রতিনিধি ২৯ জানু ২০২৬ ০৩:১৮ পি.এম

জাতীয় পে-কমিশনের রিপোর্ট দ্রুত বাস্তবায়ন ও গেজেট প্রকাশের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিচার বিভাগের সর্বস্তরের কর্মচারীরা। বৃহস্পতিবার(২৯ জানুয়ারি) পিরোজপুর জেলা বিচার বিভাগের ব্যানারে আদালত চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কর্মচারীরা অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কর্তৃক গঠিত জাতীয় পে-কমিশনের রিপোর্ট ইতিমধ্যে উপদেষ্টা পরিষদে জমা দেওয়া হলেও তা বাস্তবায়নে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বিশেষ করে প্রজ্ঞাপন জারিতে বিলম্বের কারণে সাধারণ কর্মচারীদের মধ্যে তীব্র হতাশা তৈরি হয়েছে।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচার বিভাগীয় কর্মচারী কল্যাণ সমিতির উপদেষ্টা ও পিরোজপুর জেলা সরকারি চাকরিজীবী কল্যাণ পরিষদের সভাপতি জনাব মোঃ শামসুদ্দোহা। তিনি তার বক্তব্যে বলেন, "দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ কর্মচারীরা যখন দিশেহারা, তখন পে-কমিশনের রিপোর্ট জমা হওয়া সত্ত্বেও গেজেট প্রকাশ না হওয়া অত্যন্ত দুঃখজনক।"

সমাবেশে পিরোজপুর জেলা বিচার বিভাগীয় কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি জনাব মোঃ অহিদুল ইসলাম বলেন, "জ্বালানি উপদেষ্টা সম্প্রতি পে-স্কেল নিয়ে যে নেতিবাচক মতামত প্রদান করেছেন, তা সারা দেশের সরকারি চাকরিজীবীদের হৃদয়ে আঘাত করেছে। তাঁর এমন বক্তব্যে মাঠ পর্যায়ে অস্থিরতা ও উত্তেজনা বিরাজ করছে। আমরা চাই প্রধান উপদেষ্টা মহোদয় এই বিষয়ে সানুগ্রহ হস্তক্ষেপ করবেন।"

বক্তারা আরও উল্লেখ করেন যে, বর্তমান বাজার পরিস্থিতিতে কর্মচারীদের মানবেতর জীবনযাপন থেকে রক্ষা করতে একটি আধুনিক ও সময়োপযোগী জাতীয় পে-স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি। তারা অবিলম্বে এই বিষয়ে প্রজ্ঞাপন জারির জন্য সরকারের কাছে জোর দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে সমাবেশে হুঁশিয়ারি দেওয়া হয়।

বিক্ষোভ মিছিলে বিচার বিভাগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মচারী অংশ নেন। মিছিলটি আদালত চত্বর প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

আরও খবর

news image

ফরিদপুরের ভাঙায় এক্সপ্রেসওয়ের ফুটপাত যেন ময়লার ভাগাড়

news image

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড

news image

স্কুলছাত্রকে জেলে পাঠানোর অভিযোগ: এলাকায় ক্ষোভ

news image

পদোন্নতি পাওয়া ১০ ডিসি

news image

আহলে বাইতের রাসুল (সাঃ) স্মরণে ২য় শোহদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত

news image

পিরোজপুরে কুমিরমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন এসএমসি কমিটি গঠন: সভাপতি শাহিন ফকির

news image

মাঠে বাবার সামনেই বজ্রপাতে প্রাণ গেল ছেলের

news image

ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে

news image

চিরিরবন্দরে ৪ মাদকসেবীকে কারাদণ্ড ও জরিমানা

news image

বাংলাদেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

news image

ফরিদপুরে হামলা ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

news image

অপহরণ ও চাঁদাবাজি: যুবশক্তি নেতাসহ ৫ জন কারাগারে

news image

দেশী জাতের গবাদিপশু উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে– মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

news image

সমুদ্রে ট্রলারডুবি: ক্ষতিগ্রস্ত জেলে পরিবারের পাশে গলাচিপা উপজেলা প্রশাসন

news image

বাকৃবিতে নতুন ‘বি.এসসি. ভেট. সায়েন্স এন্ড এ. এইচ.’ ডিগ্রির প্রথম ওরিয়েন্টেশন সম্পন্ন

news image

ফরিদপুরের মধুখালীতে দুই মণ পচা মাংস জব্দ: মাংস ব্যবসায়ীর জরিমানা

news image

ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

news image

দিনাজপুরে কোটি টাকার দুষ্প্রাপ্য প্রত্নবস্তু উদ্ধার

news image

বাকৃবিতে কৃষি অনুষদের ওরিয়েন্টেশন ও ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠান সম্পন্ন

news image

'অহন সবজি ঠিকমত বাজারে নিবার পামু' রাস্তা উদ্বোধনে কৃষকদের মুখে হাসি

news image

মাকে ধর্ষণের অভিযোগে হত্যায় সহোদর ৪ ভাই গ্রেপ্তার

news image

রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

news image

লালমনিরহাটে ত্রাণমন্ত্রীর মাদকবিরোধী অভিযান, একদিনে আটক ১৫

news image

লেককে দূষণমুক্ত করার সার্বিক কার্যক্রম নিয়ে এ সভার আয়োজন

news image

দিনাজপুরে লিগ্যাল এইডে ৭ জনের বিরুদ্ধে মামলা: হাজির না হলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

news image

বিএনপি কর্মী সোহেলের ৫ মাসের সন্তানকে কোলে নিয়ে বিচারের আশ্বাস এমপি ওয়াহাব আকন্দের

news image

ময়মনসিংহ নগরীতে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা

news image

বিস্ফোরক সংকটে দেড় মাস ধরে বন্ধ মধ্যপাড়া খনির পাথর উত্তোলন

news image

ফরিদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, মমিনের হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা

news image

চকবাজারে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত পিস্তল উদ্ধার র‍্যাব - ১০