নাজিম বকাউল, ফরিদপুর ১১ জুলাই ২০২৬ ০৮:১২ পি.এম
ফরিদপুরের ভাঙা এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশের ফুটপাত ও সার্ভিস লেন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফুটপাতজুড়ে ময়লার স্তূপ ও ঝোপঝাড় জন্মানোয় সাধারণ মানুষ বাধ্য হয়ে মূল মহাসড়ক দিয়ে চলাচল করছেন। এতে একদিকে যেমন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, অন্যদিকে পচা ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন পথচারীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এক্সপ্রেসওয়ে চালু হওয়ার পর থেকে ভাঙার মালি গ্রামসহ আশপাশের প্রায় ১০ কিলোমিটার এলাকায় ফুটপাত পরিষ্কার বা রক্ষণাবেক্ষণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফুটপাতের ওপর দীর্ঘদিনের জমে থাকা ময়লা ও বড় বড় ঘাস-লতাপাতায় পথ চেনার উপায় নেই। ফলে জীবনের ঝুঁকি নিয়ে দ্রুতগতির যানবাহনের পাশ দিয়েই হাঁটতে হচ্ছে সাধারণ মানুষকে।
মালি গ্রামের ভ্যানচালক মনি বলেন, ‘রাস্তা হওয়ার পর থেকে এই পাশের রাস্তা কেউ কোনো দিন পরিষ্কার করেনি। ঝোপঝাড়ে ভরে গেছে, হাঁটার জায়গা নেই। তাই আমরা মূল রাস্তার ওপর দিয়ে যেতে বাধ্য হই। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটে।’ অটোরিকশাচালক কামাল জানান, ফুটপাত পরিষ্কার থাকলে তারা নিরাপদে গাড়ি চালাতে পারতেন, এখন সবসময় দুর্ঘটনার আতঙ্কে থাকতে হয়।
এলাকাবাসীর অভিযোগ, এই মহাসড়ক থেকে প্রতিদিন বিপুল পরিমাণ টোল আদায় করা হলেও জননিরাপত্তার বিষয়টি উপেক্ষিত। মালি গ্রাম এলাকায় ফুটপাতের বেহাল দশা সবচেয়ে বেশি।
এ বিষয়ে ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিন্টু দেব বলেন, ‘এই এক্সপ্রেসওয়েটি দেখাশোনার দায়িত্ব মুন্সিগঞ্জ সড়ক বিভাগের। এটি আমাদের ফরিদপুর সওজ-এর আওতাধীন নয়।’ তবে পথচারীদের দুর্ভোগ কমাতে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে বলে তিনি জানান।
ফরিদপুরের ভাঙায় এক্সপ্রেসওয়ের ফুটপাত যেন ময়লার ভাগাড়
চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড
স্কুলছাত্রকে জেলে পাঠানোর অভিযোগ: এলাকায় ক্ষোভ
পদোন্নতি পাওয়া ১০ ডিসি
আহলে বাইতের রাসুল (সাঃ) স্মরণে ২য় শোহদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত
পিরোজপুরে কুমিরমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন এসএমসি কমিটি গঠন: সভাপতি শাহিন ফকির
মাঠে বাবার সামনেই বজ্রপাতে প্রাণ গেল ছেলের
ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে
চিরিরবন্দরে ৪ মাদকসেবীকে কারাদণ্ড ও জরিমানা
বাংলাদেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
ফরিদপুরে হামলা ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
অপহরণ ও চাঁদাবাজি: যুবশক্তি নেতাসহ ৫ জন কারাগারে
দেশী জাতের গবাদিপশু উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে– মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সমুদ্রে ট্রলারডুবি: ক্ষতিগ্রস্ত জেলে পরিবারের পাশে গলাচিপা উপজেলা প্রশাসন
বাকৃবিতে নতুন ‘বি.এসসি. ভেট. সায়েন্স এন্ড এ. এইচ.’ ডিগ্রির প্রথম ওরিয়েন্টেশন সম্পন্ন
ফরিদপুরের মধুখালীতে দুই মণ পচা মাংস জব্দ: মাংস ব্যবসায়ীর জরিমানা
ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু
দিনাজপুরে কোটি টাকার দুষ্প্রাপ্য প্রত্নবস্তু উদ্ধার
বাকৃবিতে কৃষি অনুষদের ওরিয়েন্টেশন ও ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠান সম্পন্ন
'অহন সবজি ঠিকমত বাজারে নিবার পামু' রাস্তা উদ্বোধনে কৃষকদের মুখে হাসি
মাকে ধর্ষণের অভিযোগে হত্যায় সহোদর ৪ ভাই গ্রেপ্তার
রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
লালমনিরহাটে ত্রাণমন্ত্রীর মাদকবিরোধী অভিযান, একদিনে আটক ১৫
লেককে দূষণমুক্ত করার সার্বিক কার্যক্রম নিয়ে এ সভার আয়োজন
দিনাজপুরে লিগ্যাল এইডে ৭ জনের বিরুদ্ধে মামলা: হাজির না হলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি
বিএনপি কর্মী সোহেলের ৫ মাসের সন্তানকে কোলে নিয়ে বিচারের আশ্বাস এমপি ওয়াহাব আকন্দের
ময়মনসিংহ নগরীতে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা
বিস্ফোরক সংকটে দেড় মাস ধরে বন্ধ মধ্যপাড়া খনির পাথর উত্তোলন
ফরিদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, মমিনের হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা
চকবাজারে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত পিস্তল উদ্ধার র্যাব - ১০