ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আইন

বোচাগঞ্জ ও ফরিদপুরে প্রবীণ সংবাদকর্মীর পরিবারকে ধ্বংসের চক্রান্ত ও অর্থ-স্বর্ণালংকার লুটের অভিযোগ: তদন্তের দাবী 

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি  ১১ জুলাই ২০২৬ ০৭:৫৬ পি.এম

দিনাজপুরের বোচাগঞ্জ থানাধীন সেতাবগঞ্জ পৌরসভার বাসস্ট্যান্ড ৬ নং ওয়ার্ডের (ঝাড়বাড়ী ধনতলা) স্থায়ী বাসিন্দা ও প্রবীণ সংবাদকর্মী আব্দুল মজিদ খান এবং তার পরিবারের বিরুদ্ধে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির যোগসাজশে গভীর ষড়যন্ত্র, ব্ল্যাক ম্যাজিক, অর্থ-স্বর্ণালংকার লুট এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানিয়েছেন।

প্রাপ্ত তথ্যানুযায়ী, গত ১০-০২-২৬ ইংরেজি তারিখে ৩০০ টাকার স্ট্যাম্পে ১০,০০০ টাকা গ্রহণ করার (যার নাম্বার ১৮১৫) পর গত তিন মাসে মাত্র ৬,৪০০ টাকা পরিশোধের বিষয়টি নিয়ে বোচাগঞ্জের কাজলের আতঙ্ক ও পাওনাদারের টাকা গ্রহণ নিয়ে জনগণের মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, সেতাবগঞ্জ পৌরসভার বাসস্ট্যান্ড ৬ নং ওয়ার্ডের বাসিন্দা বর্তমানে ডাক্তার ফরিদের বাড়ির ভাড়াটিয়া মোঃ কাজল ইসলাম (পিতা-মৃত আহাদ আলী) এবং তার বড় ভাই মোঃ জাহিনুর ইসলাম প্রবীণ সংবাদকর্মী আব্দুল মজিদ খানের শত্রুপক্ষের সাথে হাত মিলিয়েছিলেন। 

জানা গেছে, প্রবীণ সংবাদকর্মী ও তার পরিবারের ভালো খাওয়া-পড়া এবং সামাজিক মর্যাদা সহ্য করতে না পেরে ২০২০ সাল থেকে এই দুই ভাই তাদের পেছনে উঠেপড়ে লাগে। সংবাদকর্মী আব্দুল মজিদ খানের দুই স্ত্রী—মরহুমা রহিমা বেগম এবং ছোট স্ত্রী আশা আক্তার। অভিযোগ রয়েছে, কাজল ও জাহিনুর এই দুই নারীর ওপর কুনজর দেয়, যা মৃত্যুর আগে‌ বড় স্ত্রী নিজ মুখে আব্দুল মজিদ খানের নিকট স্বীকার করে গেছেন।

অভিযোগ আরও গভীর হয় যখন জানা যায়, কাজলের স্ত্রী শিরিন বেগম, মজিদ খানের ছোট স্ত্রী আশা আক্তারের বড় বোন রাশিদা আক্তার এবং তাদের মাতা লিপি আক্তার মিলে কথিত ব্ল্যাক ও কালো জাদুর মাধ্যমে সংবাদকর্মী আব্দুল মজিদ খানের পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। এই আতঙ্কে ও কোনো উপায় না পেয়ে প্রবীণ সংবাদকর্মী তার নিজের বাড়িটি মাত্র সাড়ে ১১ লক্ষ টাকায় ডাক্তার ফরিদের কাছে বিক্রি করে নিজের দাদা বাড়িতে চলে যেতে বাধ্য হন।

দাদা বাড়িতে দুই বছর বসবাসের পর, নানা বাড়ির ১৮০ শতাংশ জমি উদ্ধার করতে গিয়ে একটি বানোয়াট ও ভিত্তিহীন মামলার মুখোমুখি হতে হয় সংবাদকর্মীকে। বাদীনি আমিনা বেগম পিতা সেকেন্দার আলী মোল্লা অভিযুক্ত আসামিকে সরাসরি না চিনলেও, শুধুমাত্র জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নারী নির্যাতন মামলাটি দায়ের করেন। উল্লেখ্য, প্রবীণ সংবাদকর্মী আব্দুল মজিদ খানের আসল ঠিকানা ফরিদপুর জেলার সদরপুর থানার ৫ নং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চরচাঁদপুর ভাসানচর (২ নং মৌজা)। সেখানে তার গুষ্ঠি-খান্দানের কেউ না থাকলেও, ওই ফরিদপুরের শহরে চার রুম বিশিষ্ট নতুন বাড়ি নির্মাণ করে বসবাস কারাকালীন একযুগ (১২ বছর) পর, গত ১১-৪-২৩ তারিখে তিনি সাজাপ্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার হন।

ফরিদপুর কারাগারে ২ মাস থাকাকালীন, ৪-০৫-২৩ ইংরেজি তারিখ সকাল ১০:৩০ মিনিটে মজিদ খানের ছোট স্ত্রী আশা আক্তার নগদ ৪ লক্ষ ৭০ হাজার টাকা এবং সাড়ে ৬ ভরি স্বর্ণালংকার সহ সাড়ে ১০ ভরি রুপা অলঙ্কার জেল সুপারের নিকট জমা দিতে যান। তৎকালীন জেল সুপার এবং জেলার সাহেব জানান যে, নগদ টাকা রাখা গেলেও স্বর্ণালংকার রাখা যাবে না। এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন জামাদার গোবিন্দ, অফিস কারারক্ষী মিলন, কারারক্ষী মনিরুজ্জামান, কারারক্ষী শাহীনসহ অনেকে, যার প্রমাণ সিসিটিভি ক্যামেরায় সংরক্ষিত রয়েছে।

এর মাত্র এক সপ্তাহের ব্যবধানে ওই নগদ টাকা, স্বর্ণালংকার, মূল্যবান মালামাল ও জরুরি কাগজপত্র নিয়ে আশা আক্তার ঢাকার উদ্দেশ্যে তার বড় বোন রাশিদা আক্তার ও দুলাভাই দেলোয়ার হোসেনের কাছে চলে যান। পরবর্তীতে ১৫-০৬-২৩ তারিখে ফেসবুকে লাইভে এসে একটি নাটকীয় অভিনব কায়দায় চুরির ঘটনা সাজিয়ে মজিদ খানের দুই ছেলে (রুবেল খান ও সোহেল খান) এবং তাদের দুই স্ত্রী (ইভা বেগম ও লাবনী বেগম)-কে ফাঁসিয়ে দেওয়া হয়। অথচ ওই সময় বাড়িতে শুকুর আলী খান, রাসেল খান, ছোট ছেলে এলাহী খানসহ প্রতিবেশীরা উপস্থিত ছিলেন এবং তারা প্রকৃত সত্য জানতেন।

১১-০৬-২৩ তারিখে সংবাদকর্মী জামিনে মুক্তি পেলেও, ছোট স্ত্রী আশা আক্তার তার পিতা লাইসুর রহমান ও মাতা লিপি আক্তারের কুবুদ্ধিতে পুনরায় ষড়যন্ত্র করায় মজিদ খানকে আরও এক মাস কারাভোগ করতে হয়। অবশেষে ১১-০৭-২৩ তারিখ সকাল ১১:৩০ টায় ফরিদপুর জেলখানা থেকে মুক্তি পাওয়ার পর, সেই রাতেই আশা আক্তার ফোন করে মজিদ খানকে দিনাজপুর থেকে দুই কন্যা সন্তানসহ তাকে নিয়ে যেতে বলেন।

তাকে নিয়ে আসার পর, ১৫-০৭-২৩ তারিখ ভোরের দিকে ঘরের দরজার ছিটকানি আটকে তিনটি মোবাইল সেট এবং নগদ ৩১,৬০০ টাকা নিয়ে ফরিদপুর থেকে পালিয়ে বোচাগঞ্জ থানাধীন ১ নং ইউপি নাফানগর পুরাতন গুচ্ছগ্রামে চলে যান তার পিতামাতার কাছে আশা আক্তার উভয়ের স্থায়ী ঠিকানা জালগাও , ৩ নং মুর্শিদাহাট, সেতাবগঞ্জ পৌরসভা, বোচাগঞ্জ, দিনাজপুর । এরপর গত ১০-১২-২৩ তারিখে প্রবীণ সংবাদকর্মী আব্দুল মজিদ খানকে সেখানে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হয়। অভিযোগ রয়েছে, সেখানে যাওয়ার পর থেকেই তার ওপর মানসিক নির্যাতন, অপদস্ত এবং প্রাণনাশের চেষ্টা এবং রক্তাক্ত করা হয় সংবাদ কর্মী আব্দুল মজিদ খান কে।

ভুক্তভোগী প্রবীণ সংবাদকর্মী আব্দুল মজিদ খান জানান, তিনি জীবনে কখনো কারো বিরুদ্ধে বিনা কারণে বা বিনা দোষে মামলা-হামলা করেননি। তিনি এবং তার পরিবারসহ সেতাবগঞ্জ পৌরসভা ও বোচাগঞ্জ উপজেলার সর্বস্তরের এলাকাবাসী প্রশাসনের নিকট আকুল আবেদন জানিয়েছেন যেন—উক্ত বিষয়ে সরজমিনে গিয়ে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে একটি সঠিক ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হয়।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বোচাগঞ্জ ও ফরিদপুরে প্রবীণ সংবাদকর্মীর পরিবারকে ধ্বংসের চক্রান্ত ও অর্থ-স্বর্ণালংকার লুটের অভিযোগ: তদন্তের দাবী 

news image

ফরিদপুরের ভাঙ্গায় প্রতিপক্ষের গুলিতে সুমন হত্যা মামলার ৪ জন আসামি গ্রেফতার

news image

ময়মনসিংহে বোনের প্রেম মেনে না নিয়ে প্রেমিককে হত্যা,দুই ভাইয়ের মৃত্যুদন্ড,দুই জনের কারাদণ্ড

news image

অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স! দিনাজপুর জেলা জুড়ে পুলিশের বিশেষ ঝটিকা অভিযান ও চেকপোস্ট জোরদার

news image

বোচাগঞ্জ থানা অধীনে আশা আক্তার সহ তার পরিবারের বিরুদ্ধে দিনাজপুর কোর্ট আদালতে একাধিক মামলা দায়ের এবং ওয়ারেন্ট ও সমন জারি

news image

১০ ঘণ্টার মধ্যে লোমহর্ষক ক্লুলেস মঠবাড়িয়ার জোড়া খুনের রহস্য উন্মোচন!

news image

পিরোজপুরের মঠবাড়িয়ায় এেক সপ্তাহের ব্যবধানে জোড়া খুন,আতঙ্কে এলাকাবাসী

news image

বরুড়ায় আন্তজেলা ডাকাত দলের ৮ জনকে আটক করেছে থানা পুলিশ

news image

ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় মাদক মামলার এক হাজতির মৃত্যু

news image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা: স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

news image

কুখ্যাত আশা আক্তার দুই শিশু কন্যা ও জরুরী ফাইল আত্মসাৎ জিম্মি মামলা তুলে না নিলে প্রাণনাশের হুমকি

news image

বোচাগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেফতার লিপি আক্তার, সোহেল রানা গাংগুয়া ও রনি কেকড়া দিনাজপুর কেন্দ্রীয় কারাগারে কারা ভোগ করছে

news image

পার্বতীপুরে খাস জমি দখলের ভয়ংকর সিন্ডিকেট! আওয়ামী লীগ আমলের প্রভাব খাটিয়ে সরকারি সম্পত্তিতে বহুতল ভবন, অভিযোগ তুলতেই হত্যার হুমকি প্রশাসনের নীরবতায় ক্ষোভ-বিস্ফোরণ, প্রশ্নের মুখে ভূমি ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা বাহিনী

news image

ওয়ারেন্টভুক্ত ৯ আসামিকে গ্রেফতার

news image

লালমনিরহাটে স্বামীকে গলা কেটে হত্যার চেষ্টা, স্ত্রী আটক

news image

দিনাজপুর আমলি আদালতে ৩টি মামলা: ধার নেওয়া ৬ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ৮ জন আসামি

news image

ময়মনসিংহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

news image

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জাহাঙ্গীর কবির নানক ও শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের অব্যাহতির আবেদন খারিজ

news image

পুলিশ বাহিনীকে জনপ্রত্যাশা ও জনআকাঙ্ক্ষা অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ - স্বরাষ্ট্রমন্ত্রী

news image

‘পুলিশ সপ্তাহ-২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

news image

নেত্রকোনায় মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষন-অন্তঃস্বত্ত্বা: গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিল অভিযুক্ত শিক্ষক, র‍্যাবের অভিযানে ধরা

news image

‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

news image

কৃষক হত্যা মামলায় তিন জনের মৃত্যুদন্ড ও তিনজনের যাবজ্জীবন

news image

দিনাজপুর আদালতে বিচার বিভাগের ধীরগতি ও হয়রানির অভিযোগ, তদন্তের দাবি

news image

একাধিক মামলার ওয়ারেন্টের আসামি কে কোর্টে চালান ও সিনিয়র ম্যাজিস্ট্রেট জামিনে না মঞ্জুর

news image

একাধিক মামলার ওয়ারেন্টের আসামি কে কোর্টে চালান ও সিনিয়র ম্যাজিস্ট্রেট জামিনে না মঞ্জুর

news image

ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী নিরঙ্কুশ জয়

news image

বগুড়ায় ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

news image

দিনাজপুরের বোচাগঞ্জে চাঞ্চল্যকর অভিযোগ—স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে অপহরণ, প্রতারণা, ব্ল্যাকমেইল ও কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগ

news image

বীরগঞ্জে জমি দখলের চেষ্টায় হামলা, নারী-শিশুসহ আহত ৪