দিনাজপুর প্রতিনিধি ৩১ জানু ২০২৬ ০২:৩৩ পি.এম
দেশের উত্তরাঞ্চলের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করতে দিনাজপুরে শুরু হয়েছে তৃণমূল জিমন্যাস্টিকস প্রশিক্ষণ ক্যাম্প ২০২৬। বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের (বিজিএফ) ব্যবস্থাপনায় জেলা জিমনেশিয়ামে আয়োজিত এই ক্যাম্পটি ঘিরে খুদে খেলোয়াড় ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। গত মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আসাদুজ্জামান।
তৃণমূল পর্যায় থেকে দক্ষ জিমন্যাস্ট তুলে আনার লক্ষ্যে আয়োজিত এই নিবিড় প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নিচ্ছে মোট ৭০ জন খুদে জিমন্যাস্ট। এর মধ্যে ৫০ জন বালক এবং ২০ জন বালিকা। আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ২১ দিন চলবে এই প্রশিক্ষণ। ঢাকা থেকে আগত জাতীয় পর্যায়ের অভিজ্ঞ কোচ মোঃ আব্দুল্লাহ আল মাসুম প্রশিক্ষণার্থীদের নিয়মিত দিকনির্দেশনা দিচ্ছেন। তাকে সহযোগিতা করছেন স্থানীয় কোচ মোঃ আসাদুজ্জামান লিমন, মোঃ নজরুল ইসলাম, মোঃ আসলাম হোসেন এবং মহিলা কোচ আজমেরী সুলতানা।
এবারের ক্যাম্পের অন্যতম বিশেষত্ব হলো কোচদের ব্যতিক্রমী উদ্যোগ। প্রশিক্ষণ কেবল মাঠের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি আয়োজকরা। কোচরা ব্যক্তিগতভাবে শিশুদের বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সাথে মতবিনিময় করেছেন। জিমন্যাস্টিকসের গুরুত্ব তুলে ধরে শিশুদের খেলাধুলামুখী করতে অভিভাবকদের উদ্বুদ্ধ করার ফলে এবার অংশগ্রহণকারীর সংখ্যা ও আগ্রহ দুই-ই বেড়েছে।
ক্যাম্পে অংশগ্রহণকারীদের প্রতিদিন সকাল ও বিকেলে দুই বেলা কঠোর অনুশীলনের মধ্য দিয়ে যেতে হচ্ছে। বিশেষ করে শারীরিক সক্ষমতা বৃদ্ধি, শরীরের ভারসাম্য ও নমনীয়তা নিশ্চিতকরণ, কৌশলগত দক্ষতা ও আধুনিক জিমন্যাস্টিকসের প্রাথমিক পাঠ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, তৃণমূল ভিত্তিক এ ধরনের কার্যক্রম নিয়মিত চালু থাকলে দিনাজপুর থেকেই বেরিয়ে আসবে আগামীর জাতীয় দলের কাণ্ডারিরা। উপস্থিত ক্রীড়া সংগঠকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, সঠিক পরিচর্যা পেলে আমাদের এই ছোট ছোট ছেলে-মেয়েরাই একদিন আন্তর্জাতিক অঙ্গনে দেশের লাল-সবুজ পতাকা উড়াবে এবং অলিম্পিক গেমসের মতো বড় আসরে পদক জয় করে আনবে।
বর্তমানে দিনাজপুর জিমনেশিয়ামে খুদে জিমন্যাস্টদের পদচারণায় এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
ঢাবি গাউসিয়া কমিটির উদ্যোগে পবিত্র শবে বরাতে হালুয়া-রুটি বিতরণ সম্পন্ন
ময়মনসিংহে জামায়াত আমীরের জনসভা আজ
চিরিরবন্দরে বীমা কর্মীকে গণধর্ষনের ঘটনায় মামলা, আটক ১
পে-স্কেলের বৈষম্য দূরীকরণের দাবিতে পাংশায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি
দিনাজপুরের বোচাগঞ্জে ১৩ জুয়াড়ি আটক, ভ্রাম্যমাণ আদালতে জেল
দিনাজপুরে র্যাবের অভিযানে অবৈধ ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার
কমলগঞ্জে গিয়াস হত্যা মামলার আসামীরা জামিনে বের হয়েই ভূমি জবরদখলের চেষ্টা
ঝালকাঠির চামটা বি কে মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ
দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ - আবুল ফজল মো. সানাউল্লাহ
ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী লড়াইয়ে যখন ঘরের মানুষ প্রার্থীর পাশে
জাতীয়তাবাদী সাংবাদকি ফোরামরে ২০৫ সদস্যবশিষ্টি র্কাযনর্বিাহী কমটিি গঠন
দিনাজপুরে অলিম্পিক জয়ের স্বপ্নে বিভোর ৭০ খুদে অ্যাথলেট
প্রতারণা মামলায় যুবলীগ নেতা ইমরানের ১৮ মাসের জেল
কাপ্তাই বিএসপিআইয়ে দাবী আদায়ে পরীক্ষা বর্জন ও বিক্ষোভ অনু্ষ্টিত
বোচাগঞ্জে দুই কন্যা সন্তানসহ কোটি টাকার সম্পদের জরুরি ফাইল উদ্ধারে মজিদ খাঁনের সাংবাদিক সম্মেলন
চেক ডিজ-অনার মামলায় প্রধান শিক্ষক অজিত চন্দ্র রায় গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া তথ্য প্রতিরোধে গণমাধ্যম কর্মীদের প্রশিক্ষণ
ময়নাতদন্ত শেষে জামায়াত নেতার মরদেহ নিয়ে শেরপুরের পথে স্বজনরা
নবম পে-স্কেলের দাবিতে ঝালকাঠিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
লাকসামে বিএনপি প্রার্থীর প্রচারণায় মাইকিং করতে গিয়ে কর্মীর মৃত্যু
পিরোজপুরে বিচার বিভাগীয় কর্মচারীদের বিক্ষোভ: পে-স্কেল বাস্তবায়নে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ দাবি
বোচাগঞ্জে সিনিয়র সাংবাদিক প্রাণনাশের হুমকিতে আতঙ্ক, পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
৫ বছরের শিশু রাইয়ানকে অপহরণের পর হত্যা: পিরোজপুরে ঘাতক চাচাতো ভাইসহ গ্রেফতার ৪
অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ওয়াগ্গা ৪১ বিজিবি ও কাপ্তাই সেনা জোনের যৌথ সমন্বয় সভা
কাপ্তাই বিএসপিআইতে তৃতীয়বারের মতো বর্ণাঢ্য আয়োজনে সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে বিআরজেএ’র শোক সভা
‘বেশ্যাখানা’ বলা জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি জাতীয় শিক্ষাধারার
বোচাগঞ্জ থানায় সিনিয়র সাংবাদিক কে অপমানের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
রাজউকের জোন -৪এর পরিচালক সালেহ আহমেদ জাকারিয়া'র সেবার মান উচ্চ বৃত্তে
বোচাগঞ্জে স্ত্রী ও সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ করায় পুলিশের সামনে স্বামী কে হুমকির