মৌলভীবাজার প্রতিনিধি ৩১ জানু ২০২৬ ০৫:৪২ পি.এম
কমলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গিয়াস হত্যা মামলার প্রধান আসামী জামাল মিয়া (৩৫) ও বাদশা মিয়া(২৯)গংরা বিজ্ঞ আদালত থেকে জামিনে ছাড়া পেয়ে আবারো বেপরোয়া হয়ে উঠেছে। বিরোধপূর্ণ ভূমি জবরদখলের চেষ্টা ও মামলার বাদীকে হুমকি প্রদান করছেন। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী পরিবার কমলগঞ্জ থানায় গত ২৬ জানুয়ারী লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত ২৮ জানুয়ারী বিকালে কমলগঞ্জ পুলিশ ঘটনাস্থলে এসে অভিযোগকারীর অভিযোগের সত্যতা পেয়ে জামিন প্রাপ্ত হত্যা মামলার আসামীদের বিরোধপূর্ণ ভূমিতে ঘর নির্মাণ করতে নিষেধ করেছেন। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশংকায় রয়েছেন এলাকাবাসী। জানা গেছে- মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়ন এর বড়চেক গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বিগত ০৯/১২/১৮ইং ধারোলো অস্ত্রের আঘাতে খুন হন প্রতিবেশী গিয়াস মিয়া। এ ঘটনায় মৃত: গিয়াস মিয়ার স্ত্রী সালেহা বেগম কমলগঞ্জ থানায় বাদী হয়ে জামাল মিয়া (৩৫), বাদশা মিয়া (২৯), সুজন মিয়া (২০), সাজ্জাদুর রহমান (৫০), আনছারুন বেগম (৪২), সোহেল মিয়া (২৫), হাজেরা বেগম (২৫)সহ অজ্ঞাতনামা ৩/৪জন-কে আসামী করে মামলা (মামলা নং- ০৮, তারিখ : ১০/১২/১৮ইং) দায়ের করেন। ভুক্তভোগী প্রবাসী জসিম উদ্দিন ও তার পুত্র আব্দুল্লাহ ইমন সানি বলেন- জামাল মিয়া (৩৫) ও বাদশা মিয়া(২৯)গংরা বিজ্ঞ আদালত থেকে জামিনে ছাড়া পেয়েই অন্যায়-অত্যাচার, নির্যাতন, জুলুম ও জমি দখলে লিপ্ত। গত ১৭ জানুয়ারী সকাল অনুমান দশ ঘটিকায় বড়চেগ সাকিনস্থ মৌজা- বর্ষিজোড়া পাহাড়, জে এল নং-০১, খতিয়ান নং-১৫৯, দাগ নং-৫১৯, রকম-বিটা পরিমান ০৬ শতক ভূমি জোর পূর্বক দখল করে টিনসেট ঘর নির্মাণের চেষ্টা করে। বাধা নিষেধ প্রদান করিলে অশ্লিল ভাষায় গালিগালাজ করতঃ দা, লাঠি-সোটা নিয়া মারপিট করিতে উদ্যত হইলে তিনি প্রান বাচাঁতে ঘটনাস্থল ত্যাগ করেন। উক্ত ঘটনায় কমলগঞ্জ থানায় (নন এফআই আর নং-০৮/২০২৬ইং, তারিখ : ২৬/০১/২০২৬ইং, ও কমলগঞ্জ সাধারণ ডায়রি নং- ১০০৬, তারিখ : ২৬/০১/২০২৬ইং করা হয়েছে। এ বিষয়ে সরেজমিন গিয়ে জানতে জামাল মিয়া বলেন- আমার কাগজপত্র সব ঠিক আছে , তাই ঘর নির্মান করা হচ্ছে। এ ব্যপারে জানতে চাইলে কমলগঞ্জ থানার হামিদ জানান- একটি হত্যা মামলায় জামাল মিয়াগংরা কারাগারে ছিলেন। জামিনপ্রাপ্ত হওয়ার পর উনারা ঘর নির্মাণকাজ শুরু করেন। ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন। বিরোধপূর্ণ বিষয়টি নিস্পত্তি না হওয়া প্রতিপক্ষের জামাল মিয়াকে কাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে।
ঢাবি গাউসিয়া কমিটির উদ্যোগে পবিত্র শবে বরাতে হালুয়া-রুটি বিতরণ সম্পন্ন
ময়মনসিংহে জামায়াত আমীরের জনসভা আজ
চিরিরবন্দরে বীমা কর্মীকে গণধর্ষনের ঘটনায় মামলা, আটক ১
পে-স্কেলের বৈষম্য দূরীকরণের দাবিতে পাংশায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি
দিনাজপুরের বোচাগঞ্জে ১৩ জুয়াড়ি আটক, ভ্রাম্যমাণ আদালতে জেল
দিনাজপুরে র্যাবের অভিযানে অবৈধ ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার
কমলগঞ্জে গিয়াস হত্যা মামলার আসামীরা জামিনে বের হয়েই ভূমি জবরদখলের চেষ্টা
ঝালকাঠির চামটা বি কে মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ
দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ - আবুল ফজল মো. সানাউল্লাহ
ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী লড়াইয়ে যখন ঘরের মানুষ প্রার্থীর পাশে
জাতীয়তাবাদী সাংবাদকি ফোরামরে ২০৫ সদস্যবশিষ্টি র্কাযনর্বিাহী কমটিি গঠন
দিনাজপুরে অলিম্পিক জয়ের স্বপ্নে বিভোর ৭০ খুদে অ্যাথলেট
প্রতারণা মামলায় যুবলীগ নেতা ইমরানের ১৮ মাসের জেল
কাপ্তাই বিএসপিআইয়ে দাবী আদায়ে পরীক্ষা বর্জন ও বিক্ষোভ অনু্ষ্টিত
বোচাগঞ্জে দুই কন্যা সন্তানসহ কোটি টাকার সম্পদের জরুরি ফাইল উদ্ধারে মজিদ খাঁনের সাংবাদিক সম্মেলন
চেক ডিজ-অনার মামলায় প্রধান শিক্ষক অজিত চন্দ্র রায় গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া তথ্য প্রতিরোধে গণমাধ্যম কর্মীদের প্রশিক্ষণ
ময়নাতদন্ত শেষে জামায়াত নেতার মরদেহ নিয়ে শেরপুরের পথে স্বজনরা
নবম পে-স্কেলের দাবিতে ঝালকাঠিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
লাকসামে বিএনপি প্রার্থীর প্রচারণায় মাইকিং করতে গিয়ে কর্মীর মৃত্যু
পিরোজপুরে বিচার বিভাগীয় কর্মচারীদের বিক্ষোভ: পে-স্কেল বাস্তবায়নে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ দাবি
বোচাগঞ্জে সিনিয়র সাংবাদিক প্রাণনাশের হুমকিতে আতঙ্ক, পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
৫ বছরের শিশু রাইয়ানকে অপহরণের পর হত্যা: পিরোজপুরে ঘাতক চাচাতো ভাইসহ গ্রেফতার ৪
অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ওয়াগ্গা ৪১ বিজিবি ও কাপ্তাই সেনা জোনের যৌথ সমন্বয় সভা
কাপ্তাই বিএসপিআইতে তৃতীয়বারের মতো বর্ণাঢ্য আয়োজনে সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে বিআরজেএ’র শোক সভা
‘বেশ্যাখানা’ বলা জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি জাতীয় শিক্ষাধারার
বোচাগঞ্জ থানায় সিনিয়র সাংবাদিক কে অপমানের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
রাজউকের জোন -৪এর পরিচালক সালেহ আহমেদ জাকারিয়া'র সেবার মান উচ্চ বৃত্তে
বোচাগঞ্জে স্ত্রী ও সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ করায় পুলিশের সামনে স্বামী কে হুমকির