দিনাজপুর প্রতিনিধি ০৭ ফেব্রু ২০২৬ ০৪:৪১ পি.এম
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও খাদ্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন কারাবন্দি অবস্থায় মারা গেছেন।
দিনাজপুর জেলা কারা কর্তৃপক্ষ জানায়, আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে অসুস্থ অবস্থায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফজলুর রহমান জানান, সকাল সাড়ে নয়টার দিকে রমেশ চন্দ্র সেনকে জেলা কারাগার থেকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। এর আগেও একাধিকবার চিকিৎসার জন্য তাকে কারাগার থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও-১ আসন থেকে একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি খাদ্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।
২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তিনি গ্রেফতার হন। এরপর থেকে দীর্ঘদিন ধরে তিনি দিনাজপুর জেলা কারাগারে বন্দি ছিলেন।
লাকসামে নির্বাচনী সহিংসতা প্রতিরোধে পিএফজির ব্যতিক্রমী সাংস্কৃতিক প্রচারণা
কারাবন্দি অবস্থায় সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু
বিরামপুরে জঙ্গলে পড়ে থাকা মরদেহ উদ্ধার
বোচাগঞ্জে সচেতন নারী সমাজের ঝাড়ু মিছিল
ময়মনসিংহে ভুয়া ডিবি পুলিশ চক্রের ৫ সদস্য গ্রেফতার
আন্তর্জাতিক প্লাস্টিক ও প্যাকেজিং মেলায় ডাইনামিক পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অভাবনীয় সাফল্য
সংবাদ সম্মেলন শেষে স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবুর নির্বাচনী ইশতেহার ঘোষণা
বর্ণাঢ্য আয়োজনে দিনাজপুর মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের বরণ ও সনদ প্রদান
উন্নত সমৃদ্ধ পিরোজপুর-১ গড়তে অধ্যক্ষ আলমগীর হোসেনের বিকল্প নাই
আজ সুরঞ্জিত সেনগুপ্তের ৯ম প্রয়ান দিবস
দিনাজপুরে চীনা কোম্পানিতে শ্রমিকদের মাঝে গণআতঙ্ক: আহত অর্ধশত, হাসপাতালে ১২
ঢাবি গাউসিয়া কমিটির উদ্যোগে পবিত্র শবে বরাতে হালুয়া-রুটি বিতরণ সম্পন্ন
ময়মনসিংহে জামায়াত আমীরের জনসভা আজ
চিরিরবন্দরে বীমা কর্মীকে গণধর্ষনের ঘটনায় মামলা, আটক ১
পে-স্কেলের বৈষম্য দূরীকরণের দাবিতে পাংশায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি
দিনাজপুরের বোচাগঞ্জে ১৩ জুয়াড়ি আটক, ভ্রাম্যমাণ আদালতে জেল
দিনাজপুরে র্যাবের অভিযানে অবৈধ ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার
কমলগঞ্জে গিয়াস হত্যা মামলার আসামীরা জামিনে বের হয়েই ভূমি জবরদখলের চেষ্টা
ঝালকাঠির চামটা বি কে মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ
দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ - আবুল ফজল মো. সানাউল্লাহ
ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী লড়াইয়ে যখন ঘরের মানুষ প্রার্থীর পাশে
জাতীয়তাবাদী সাংবাদকি ফোরামরে ২০৫ সদস্যবশিষ্টি র্কাযনর্বিাহী কমটিি গঠন
দিনাজপুরে অলিম্পিক জয়ের স্বপ্নে বিভোর ৭০ খুদে অ্যাথলেট
প্রতারণা মামলায় যুবলীগ নেতা ইমরানের ১৮ মাসের জেল
কাপ্তাই বিএসপিআইয়ে দাবী আদায়ে পরীক্ষা বর্জন ও বিক্ষোভ অনু্ষ্টিত
বোচাগঞ্জে দুই কন্যা সন্তানসহ কোটি টাকার সম্পদের জরুরি ফাইল উদ্ধারে মজিদ খাঁনের সাংবাদিক সম্মেলন
চেক ডিজ-অনার মামলায় প্রধান শিক্ষক অজিত চন্দ্র রায় গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া তথ্য প্রতিরোধে গণমাধ্যম কর্মীদের প্রশিক্ষণ
ময়নাতদন্ত শেষে জামায়াত নেতার মরদেহ নিয়ে শেরপুরের পথে স্বজনরা
নবম পে-স্কেলের দাবিতে ঝালকাঠিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন