খাঁন মোঃ আঃ মজিদ ০৯ ফেব্রু ২০২৬ ১০:২৬ পি.এম
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় স্ত্রী ও তার সহযোগীদের বিরুদ্ধে দুই কন্যা সন্তান অপহরণ, নগদ অর্থ, স্বর্ণ-রূপাসহ কোটি টাকার সম্পদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকির গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আঃ মজিদ খাঁ (৬৪) বোচাগঞ্জ থানায় একাধিক সাধারণ ডায়েরি ও লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে জানা যায়, মোঃ আঃ মজিদ খাঁ (৬৪), পিতা মহির উদ্দীন খাঁ, মাতা ফুলজান বেওয়া, সাং মুর্শিদহাট মালিপাড়া, থানা বোচাগঞ্জ, জেলা দিনাজপুর। অভিযোগের বিবাদীরা হলেন— ১) মোছাঃ আশা আক্তার (২৬), পিতা মোঃ লাইচুর রহমান, ২) মোঃ লাইছুর রহমান, পিতা মৃত মফির উদ্দিন, ৩) মোঃ দেলোয়ার হোসেন, পিতা মৃত হামিদুল (মমিন), ৪) নয়ন মিয়া, পিতা লাইছুর রহমান, ৫) মোছাঃ রাশিদা আক্তার, স্বামী দেলোয়ার হোসেন, ৬) মোছাঃ লিপি আক্তার, স্বামী লাইছুর রহমান, ৭) মোঃ আশরাফুল, পিতা আব্দুস সামাদ, বর্তমান ঠিকানা পুরাতন গুচ্ছগ্রাম আবাসন, ১ ইউপি নাফানগর, বড় সুলতানপুর, বোচাগঞ্জ এবং স্থায়ী ঠিকানা জালগাও, ৩ নং মুর্শিদাহাট, বোচাগঞ্জ, ৮) মোঃ শাহ আলম, পিতা অজ্ঞাত, সাং উপজেলারোড, থানা মির্জাপুর, জেলা টাঙ্গাইল। অভিযোগে বলা হয়, ১নং বিবাদী মোছাঃ আশা আক্তার একজন একাধিক স্বামী পরিত্যক্তা ব্যক্তি। তিনি আবাসিক হোটেল, ছাত্রাবাস, ছাত্রনিবাস ও ভাড়া বাসায় অবস্থান করে অনৈতিক কার্যক্রম চালানোর পাশাপাশি শিশু পাচার ও মাদক বহনের সঙ্গেও সম্পৃক্ত বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া তার পরিবার—মাদক সেবনকারী পিতা লাইছুর রহমান ও মাতা লিপি আক্তার—এই কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। ভুক্তভোগী জানান, বিবাদীদের বিরুদ্ধে তিনি পূর্বেও একাধিক মামলা দায়ের করেছেন। এর মধ্যে ১) বোচাগঞ্জ থানার মামলা নং ৪/২৩ (দিনাজপুর আদালতের বিচারাধীন মামলা নং ১২৯/২৩), ২) দিনাজপুর কোর্ট সিআর মামলা নং ৯০১/২৪, ৩) সিআর মামলা নং ২৪৩/২৪, ৪) সিআর মামলা নং ২৫৪/২৪, ৫) বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল তদন্তাধীন সিআর মামলা নং ২৬৬/২৫ এবং দিনাজপুর নির্বাহী আদালতের মামলা নং পি২৪/২৬ উল্লেখযোগ্য। এছাড়া দিনাজপুর কোতোয়ালি থানায় জিডি নং ২১৯৫/২৪ (নিখোঁজ ডায়েরি) এবং বোচাগঞ্জ থানায় জিডি নং ৩৩৩/২৪ (নগদ টাকা ও অলংকার চুরি সংক্রান্ত) দায়ের রয়েছে। অভিযোগে আরও বলা হয়, গত ২৪ আগস্ট ২০২৫ তারিখে বোচাগঞ্জ থানার পুলিশ টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার হাঁটুভাঙ্গা এলাকা থেকে লাইছুর রহমান, লিপি আক্তার ও আশা আক্তারকে গ্রেফতার করে। পরদিন ২৫ আগস্ট ২০২৫ তারিখে তাদের দিনাজপুর আদালতে পাঠানো হলে পাঁচটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় মামলা নং ২৪৩/২৪ ও ২৫৪/২৪-এর অযোগ্য ধারায় আশা আক্তারকে জেল হাজতে পাঠানো হয়। তিনি প্রায় ২৪ দিন কারাভোগ করেন। পরবর্তীতে বাদী তার তিন কন্যা সন্তানের বিষয় বিবেচনায় অন্তর্বর্তীকালীন জামিনে আশা আক্তারকে মুক্ত করেন। জামিনে মুক্তির পর প্রায় সাড়ে তিন মাস সংসার চলাকালীন ধনতলা মাস্টারপাড়া রোড তিনমাথা মোড় এলাকায় মোঃ লিলুর ছোট ভাই ফাহিমের ভাড়াবাড়িতে বসবাস করছিলেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, মোছাঃ আশা আক্তার বাদীর স্ত্রী হওয়ায় তিনি তার সঙ্গে বসবাস করছিলেন। তবে অভিযোগ অনুযায়ী, আশা আক্তার ইতিপূর্বে ০৭ বার তাকে ছেড়ে পালিয়ে গেছেন এবং প্রতিবারই ০৩ টি কন্যা সন্তান রেখে চলে যান। বাদী জানান, তিনি সাড়ে তিন বছর একাই সন্তানদের লালন-পালন করেন এবং সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে বিবাদীর বারবার অন্যায় ক্ষমা করে দেন। কিন্তু গত ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে বাদী বাড়িতে না থাকার সুযোগে ১নং অভিযুক্ত আশা আক্তার অন্যান্য ২ থেকে ৮নং বিবাদীদের যোগসাজশে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ১৭/০১/২০১৬ ইং আনুমানিক সন্ধ্যা ৬:০০ ঘটিকার সময় মোঃ লিলু ও তার ছোট ভাই মোঃ নাঈম-এর ভাড়া বাড়ি থেকে গচ্ছিত ড্রয়ার ভেঙে নগদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা, ০২ (দুই)টি কন্যা সন্তান মোছাঃ জান্নাতি আক্তার (০৫) ও মোছাঃ মিম আক্তার (সাড়ে ৩ বছর), কোটি টাকার সম্পদ সংক্রান্ত জরুরি ফাইল, ২০ (বিশ) সেট ৬০ (ষাট) পাতা স্ট্যাম্প দলিল, ০৪ (চার)টি ব্যাংকের চেকের পাতা, ০২ (দুই)টি চেক বই, ০৭ (সাত)টি জন্ম নিবন্ধন সনদ, ০৪ (চার)টি নাগরিক সার্টিফিকেট, ০২ (দুই)টি ওয়ারিশন সার্টিফিকেট, ০৪ (চার)টি মৃত্যু সনদপত্র, ০৭ (সাত)টি দিনাজপুর আদালতে মামলার ফাইল, ০২ (দুই)টি জমির দলিল যার একটি ৯৬ শতক ও অপরটি ১৮০ শতক জমি, তিনটি বাড়ির তিনটি খারিজনামা, সেতাবগঞ্জ পৌরসভার প্রত্যয়পত্র, সাড়ে ০৬ (সাড়ে ছয়) ভরি স্বর্ণের রশিদ মেমো, সাড়ে ১৭ (সাড়ে সতেরো) ভরি রূপার মেমো, ঘরের মালামালের ১৩ (তেরো)টি রশিদ, ০৬ (ছয়)টি জাতীয় পরিচয়পত্র, বাদীর এস.এস.সি পাশের সার্টিফিকেটসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় বাদী দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানায় দুইটি সাধারণ ডায়েরি ও লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি বর্তমানে পুলিশের তদন্তাধীন রয়েছে। তদন্তের অংশ হিসেবে ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে ডিউটি অফিসার সাজুর মাধ্যমে ঘটনাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই শামীম আকতারকে। বোচাগঞ্জ থানায় নিখোঁজ সংক্রান্ত জিডি নং ৮১৭/২৬ এবং কোটি টাকার সম্পদ জরুরী ফাইল সংক্রান্ত ১০১৫/২৬ রুজু করা হয়েছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, ২৪/০১/২০২৬ ইংরেজি তারিখে রাত আনুমানিক ৯:০০ টার দিকে বোচাগঞ্জ থানার পুলিশের সামনে এএসআই শামীম ও কনস্টেবল মোসলেমের উপস্থিতিতে অভিযুক্ত আসামিরা বাদীকে সরাসরি হুমকি প্রদান করে। তারা বলেন, বাদী যদি তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো তুলে না নেন, তাহলে তার কোটি টাকার সম্পদ সংক্রান্ত জরুরি ফাইল ফেরত দেওয়া হবে না। বাদীর অভিযোগ, বিবাদীগণ বিভিন্ন মাধ্যমে তাকে নিয়মিত প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। তারা আরও হুমকি দিয়েছে যে, মামলা প্রত্যাহার না করলে তার দুই কন্যা সন্তানকে জিম্মি করে হত্যা করা হবে এবং সকল গুরুত্বপূর্ণ দলিলাদি ও মূল্যবান কাগজপত্র ধ্বংস করে ফেলা হবে। এমতাবস্থায় ভুক্তভোগী মোঃ আঃ মজিদ খাঁ সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট তার ০২ (দুই) টি কন্যা সন্তানসহ সকল মূল্যবান জরুরী কাগজপত্র ও অন্যান্য জিনিসপত্র দ্রুত উদ্ধারের জন্য যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
দিনাজপুর আদালতে দায়ের কৃত মামলার আসামি পলাতক
বীরগঞ্জে কিশোরী কন্যাকে নিয়মিত ধর্ষণ, বাবা গ্রেপ্তার
লালমনিরহাটে ভোটের মাঠ নিরাপদ রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া
জিআই তারের নেট তৈরি করে ঘুরে দাঁড়ালেন ভালুকার মামুন
ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন নিষিদ্ধকরণ সাংবাদিকতার উপর সরাসরি আক্রমণ - আইজেএফ
লাকসামে নির্বাচনী সহিংসতা প্রতিরোধে পিএফজির ব্যতিক্রমী সাংস্কৃতিক প্রচারণা
কারাবন্দি অবস্থায় সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু
বিরামপুরে জঙ্গলে পড়ে থাকা মরদেহ উদ্ধার
বোচাগঞ্জে সচেতন নারী সমাজের ঝাড়ু মিছিল
ময়মনসিংহে ভুয়া ডিবি পুলিশ চক্রের ৫ সদস্য গ্রেফতার
আন্তর্জাতিক প্লাস্টিক ও প্যাকেজিং মেলায় ডাইনামিক পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অভাবনীয় সাফল্য
সংবাদ সম্মেলন শেষে স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবুর নির্বাচনী ইশতেহার ঘোষণা
বর্ণাঢ্য আয়োজনে দিনাজপুর মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের বরণ ও সনদ প্রদান
উন্নত সমৃদ্ধ পিরোজপুর-১ গড়তে অধ্যক্ষ আলমগীর হোসেনের বিকল্প নাই
আজ সুরঞ্জিত সেনগুপ্তের ৯ম প্রয়ান দিবস
দিনাজপুরে চীনা কোম্পানিতে শ্রমিকদের মাঝে গণআতঙ্ক: আহত অর্ধশত, হাসপাতালে ১২
ঢাবি গাউসিয়া কমিটির উদ্যোগে পবিত্র শবে বরাতে হালুয়া-রুটি বিতরণ সম্পন্ন
ময়মনসিংহে জামায়াত আমীরের জনসভা আজ
চিরিরবন্দরে বীমা কর্মীকে গণধর্ষনের ঘটনায় মামলা, আটক ১
পে-স্কেলের বৈষম্য দূরীকরণের দাবিতে পাংশায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি
দিনাজপুরের বোচাগঞ্জে ১৩ জুয়াড়ি আটক, ভ্রাম্যমাণ আদালতে জেল
দিনাজপুরে র্যাবের অভিযানে অবৈধ ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার
কমলগঞ্জে গিয়াস হত্যা মামলার আসামীরা জামিনে বের হয়েই ভূমি জবরদখলের চেষ্টা
ঝালকাঠির চামটা বি কে মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ
দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ - আবুল ফজল মো. সানাউল্লাহ
ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী লড়াইয়ে যখন ঘরের মানুষ প্রার্থীর পাশে
জাতীয়তাবাদী সাংবাদকি ফোরামরে ২০৫ সদস্যবশিষ্টি র্কাযনর্বিাহী কমটিি গঠন
দিনাজপুরে অলিম্পিক জয়ের স্বপ্নে বিভোর ৭০ খুদে অ্যাথলেট
প্রতারণা মামলায় যুবলীগ নেতা ইমরানের ১৮ মাসের জেল
কাপ্তাই বিএসপিআইয়ে দাবী আদায়ে পরীক্ষা বর্জন ও বিক্ষোভ অনু্ষ্টিত