ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

মমেক হাসপাতালে কেউ পদদলিত হয়ে মারা যায়নি : বিভাগীয় কমিশনার

মো: মনিরুজ্জামান ,ময়মনসিংহ প্রতিনিধি ১৫ সেপ্টেম্বার ২০২৬ ০৭:২৩ পি.এম

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় কেউ পদদলিত হয়ে মারা যায়নি। তবে ২ জনের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস.এম হুমায়ুন কবীর। 
 
সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টায় হাসপাতালে প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বিভাগীয় ও জেলা প্রশাসনের বৈঠক শেষে সাংবাদিকদের নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
 
এ সময় তিনি আরও বলেন, হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনা সত্য নয়। ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে মৃত্যুর যে তালিকা আছে, এর মধ‍্যে একজন বতর্মানে জীবিত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর বাকি ৪ জনের মধ‍্যে ২ জনের স্বাভাবিক মৃত্যু হয়েছে। এবিষয়ে সংশ্লিষ্ট পরিবার থেকে আমাদেরকে নিশ্চিত করেছে যে, তাদের স্বাভাবিক মৃত্যুর হওয়ার পরে হাসপাতালে আসছে এবং যথারীতি কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করছে। 
বাকি দুইজনের যে তথ্য রয়েছে, সেটা এখনো অস্পষ্ট। কারণ ডাক্তাররা আমাদেরকে বলতে পারে নাই যে, কী কারণে তারা মারা গেছে। তবে খবরে যেটা আসছে পদদলিত হয়ে ৬ জন মারা গেছে, এটি অসত্য একটি খবর। 
 
এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, যারা মারা গেছে তাদের ঠিকানায় খোঁজ নেন, দেখেন তাদের শরীরে আঘাতের কোন চিন্হ আছে কী-না ? 
 
মূলত হাসপাতালে পদদলিত হওয়ার কোন ঘটনা ঘটেনি জানিয়ে বিভাগীয় কমিশনার আরও বলেন, এখানে (হাসপাতালে) পদদলিত হওয়ার কোন ঘটনা ঘটে নাই। তবে অগ্নিকাণ্ডের সময় হুড়াহুড়ি করে নামতে গিয়ে কিছু মানুষ আহতের ঘটনা আছে। এতে কারো হালকা পাতলা হাত-পা কেটে যেতে পারে বা মাথায় ব্যাথা পেতে পারে। কিন্তু পদদলিত হয়ে মারা যাওয়ার কোন কারণ নাই। 
 
তবে, যে ৫ জন মারা গেছে বলে বলা হচ্ছে, তাদের মৃত্যুর কারণ ডাক্তাররা তাদের রিপোর্টে ভালো বলতে পারবে। তবে আমারা ফায়ার সার্ভিস, কর্তব্যরত ডাক্তার, স্টাফ সবার সঙ্গে কথা বলেছি।  
সকল তথ্য যাচাই বাছাই করেছি। তাদের রেজিস্টার যাচাই বাছাই করেছি। এতে পদদলিত হয়ে মৃত্যুর কোন প্রমাণ পাওয়া যায় নাই। তবে এ ঘটনার তদন্তে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানানো হবে।
 
বিভাগীয় কমিশনার বলেন, ঘটনার তদন্ত করে যদি দেখা যায় যে, এই ঘটনায় কোন অনিয়ম বা কারো দায় রয়েছে, তাহলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 
 
ব্রিফিংয়ে ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য ও হাসপাতালের ব‍্যবস্থাপনা কমিটির সহসভাপতি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ডিআইজি জাহিদুল হাসান, সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, জেলা প্রশাসক মো: সাইফুর রহমান, এসপি কামরুল হাসান এবং হাসপাতালের উপ পরিচালক ডা: জাকিউল ইসলামসহ অন‍্যান‍্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
এদিকে হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় মো: রমজান আলী এবং কুলছুমা বেগম নামের ২ জন স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছেন সহকারি পরিচালক মো: মাঈন উদ্দিন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পূর্ণ ঠিকানা জানা যায়নি। 
 
উল্লেখ্য, সোমবার সন্ধ‍্যা পৌণে ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের লিফট থেকে আগুনের ঘটনা ঘটে। এতে অল্প সময়ের মধ‍্যেই আগুন ছড়িয়ে পড়ে হাসপাতালে বিভিন্ন তলার কিছু অংশে। তবে ফায়ার সার্ভিসের টানা এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 
 
এরপরই আগুনের সময় হুড়াহুড়ি করে নামনে গিয়ে পদদলিত হয়ে পর্যায়ক্রমে ৬ জন মারা যাওয়ার খবর রটনা হয়ে বিষয়টি নিয়ে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়। 
 
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার জানান, হাসপাতালের দুর্ঘটনা কবলিত লিফটটি দীর্ঘদিন ধরে নষ্ট, ময়লা ও আবর্জনায় ভরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ময়মনসিংহ সদরের ৩টি ইউনিট ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিটসহ ৪টি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 
 
হাসপাতালের আনসার ও পুলিশ সদস্যরা জানায়, সিগারেটের আগুন বা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। হাসপাতালে দ্বিতীয় তলার নষ্ট লিফট থেকে আগুনের লেলিহান শিখা অল্প সময়েল ৮ তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে।এ সময় আগুন লাগার খবরে ৮ তলা এই নতুন ভবনে থাকা রোগি, স্বজন, চিকিৎসক, নার্সসহ হাসপাতালে কর্মরতরা হুড়োহুড়ি করে রাস্তায় নামে আসে। এতে হাসপাতাল চত্ত্বরে শতশত উৎসুক জনতার ভীড় জমে উঠে। 
 

আরও খবর

news image

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

news image

মমেক হাসপাতালে কেউ পদদলিত হয়ে মারা যায়নি : বিভাগীয় কমিশনার

news image

ফরিদপুরে সওজের জমি ও হাসপাতাল এলাকার দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

news image

ফরিদপুরের সালথায় গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার পাশে উপজেলা প্রশাসন, ঘর-দোকান নির্মাণের উদ্বোধন

news image

লাকসামে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন অ্যাডভোকেট বদিউল আলম সুজনের

news image

ঝুঁকিপূর্ণ মল্লিকবাড়ি-পাঁচগাও সড়কে বাঁধলো স্বস্তি

news image

জয়পুরহাটে সরকারি গাছ কাটার অভিযোগে তিনজনের কারাদণ্ড

news image

জাতভেদে ছড়া ১৫০ থেকে ৫০০ টাকা, সরবরাহ বাড়লেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ার আক্ষেপ

news image

জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন: সভাপতি হেলাল, সম্পাদক শিপলু বিজয়ী

news image

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় আসামি কামাল প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওসি সিদ্ধিরগঞ্জকে এসপির নির্দেশ

news image

লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

news image

ফরিদপুরে নব নিযুক্ত সিভিল সার্জনকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে কার্যালয় অবরোধ

news image

ফরিদপুরে তিন যুগের পুরোনো সেতু এখন মরণফাঁদ, ঝুঁকিতে হাজারো মানুষ

news image

ফরিদপুরে মন্দিরের জমি দখলের অভিযোগ সেবায়েতের ছেলেদের বিরুদ্ধে: উদ্ধার ও স্থায়ী বরাদ্দের দাবিতে মানববন্ধন

news image

ফরিদপুরের মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

news image

জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব

news image

জয়পুরহাটে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ৩ মাস ব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

news image

জয়পুরহাটে আখক্ষেত থেকে নিখোঁজ ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার, মোটরসাইকেল ছিনতাইয়ের ধারণা

news image

জয়পুরহাটে প্রেমিকার বাড়িতে বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অবস্থান

news image

জয়পুরহাটে মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

news image

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পুড়িয়ে হত্যা

news image

সাংবাদিকতার আড়ালে মাদক কারবারের অভিযোগ, বাড়িতে যৌথ অভিযান

news image

মহাখালীতে পুরনো ভবনে আগুন

news image

আসন্ন ইউপি নির্বাচনে কেন্দুয়ার চিরাং ইউনিয়নে চেয়ারম্যান পদে নতুন মুখ সাইফুল ইসলাম খান শান্তি

news image

গৌরিপুরের হিন্দু বাড়িতে মরা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ, সামাজিক মাধ্যমে তোলপাড়

news image

জয়পুরহাটে অভিযানে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে

news image

সকল প্ল্যান পাশ করবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ : চেয়ারম্যান

news image

পারষ্পরিক সম্পর্ক উন্নয়নে মানব কল্যাণ পরিষদের আনন্দ ভ্রমন অনুষ্ঠিত

news image

বিবাদি আসামীরা পরিকল্পিতভাবে গুড়া মরিচ চোখে ছিটিয়ে বাদিকে অতর্কিতভাবে হামলা করে

news image

লালমনিরহাটে সমিতির অনিয়মের বিরুদ্ধে নিউজ করায়, ২ সাংবাদিকের বিরুদ্ধে মামলা