ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

লালমনিরহাটে নয় বছর পর এসিডদগ্ধে গৃহবধূর মৃত্যু! আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন

এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি ১৬ সেপ্টেম্বার ২০২৬ ০৬:১৫ পি.এম

গোপনাঙ্গে এসিডদগ্ধের শিকার গৃহবধূ আমেনা খাতুন (২৮) চিকিৎসাধীন অবস্থায় নয় বছর পর মারা গেছেন। গত ২১ আগস্ট' রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় বিচার চেয়ে পুনরায় থানায় লিখিত অভিযোগ দেয়ার পরেও প্রধান আসামী গ্রেফতার না হওয়ায় রাস্তায় নেমে এসেছেন স্বজন ও এলাকাবাসী।
 
বুধবার নিহত আমেনার পরিবার, এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠন আসামীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছেন। লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ে সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার শতাধিক নারী পুরুষ অংশ গ্রহন করেন।
 
মানববন্ধনে নিহত আমেনার মা জাহানারা বেগম, নানা লোকমান হাকিম, ভাই জাকির হোসেন, এলাকাবাসী মহুবার রহমান, আওয়াল ইমন, স্বপ্না রানী রায়, লালমনিরহাট পৌরসভার ১নং ওয়ার্ড মহিলাদলের সভাপতি স্বপ্না আক্তার, সাধারণ সম্পাদক নাসিমা ইয়াসমিন প্রমূখ বক্তব্য দেন।
 
বক্তারা বলেন, আমেনাকে দীর্ঘদিন ধরে নির্যাতন করা হয়েছে। শেষে গোপন অঙ্গে এসিড ঢেলে দেয়া হয়েছে। দীর্ঘ চিকিৎসার পরেও এসিড ঢেলে দেওয়া স্থানে ক্যান্সার হয়। দীর্ঘ নয় বছর পর গত ২১ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আমেনা বেগমের মৃত্যু হয়। এটা একটি অমানবিক কাজ। এটা একটি সভ্য সমাজ কখনো মেনে নিতে পারে না। তারা প্রধান আসামী আফজাল হোসেন আপনসহ অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতার ও  ফাঁসির দাবী জানান।
 
মানববন্ধনে নিহত আমেনার ভাই জাকির হোসেন বলেন, নয় বছর আগে তাঁর বোন আমেনা খাতুনের বিয়ে হয়েছিল আদিতমারী উপজেলার কমলাবাড়ী এলাকার আফজাল হোসেন আপনের সঙ্গে। বিয়ের পর যৌতুকের টাকা চাওয়াকে কেন্দ্র করে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। বোনকে করা হতো শারিরীক নির্যাতন । 
 
এমনকি যৌতুকের দাবি পূরণ না হওয়ায় ২০১৭ সালের ২ সেপ্টেম্বর রাত ১১টার দিকে শশুরবাড়ীতে আমেনার বসতঘরের শয়নকক্ষে তাঁর গোপনাঙ্গে এসিড ঢেলে দেয় স্বামী। এতে তিনি গুরুতর অসুস্থ হন। পরে তাঁকে বিভিন্ন সময়ে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় আদালতে মামলা হলেও দীর্ঘ নয় বছরেও বিচার কাজ শেষ হয়নি। তবে এ মামলার প্রধান আসামী আফজাল হোসেন আপনের  মা আছিয়া বেগমকে গ্রেফতার করলেও বর্তমানে তিনি জামিনে আছেন।
 
নিহত আমেনার ভাই জাকির আরো বলেন, গত ২১ আগস্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমার বোনের মৃত্যু হয়। আমি বোন হত্যার বিচার চাই।
মানববন্ধনে নিহত গৃহবধূর আমেনার মা জাহানারা বেগম বলেন, আমার মেয়েকে অনেক নির্যাতন করা হয়েছে। এসিড ঢেলে দেওয়ার কারনে গোপন অঙ্গে ঘা হয়েছিলো। দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পরেও মেয়ে আমেনার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গত ১২ আগস্ট তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমার মেয়ে মারা যায়। আমি মেয়ে হত্যার বিচার চাই।
 
এবিষয়ে, আদিতমারী থানার ওসি নাজমুল সাকিব সজিব জানান, হাসপাতালে ওই গৃহবধূ মৃত্যুর ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। মামলার প্রধান আসামী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে সব ধরনের চেষ্টা অব্যহত রয়েছে।

আরও খবর

news image

লালমনিরহাটে নয় বছর পর এসিডদগ্ধে গৃহবধূর মৃত্যু! আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন

news image

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

news image

মমেক হাসপাতালে কেউ পদদলিত হয়ে মারা যায়নি : বিভাগীয় কমিশনার

news image

ফরিদপুরে সওজের জমি ও হাসপাতাল এলাকার দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

news image

ফরিদপুরের সালথায় গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার পাশে উপজেলা প্রশাসন, ঘর-দোকান নির্মাণের উদ্বোধন

news image

লাকসামে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন অ্যাডভোকেট বদিউল আলম সুজনের

news image

ঝুঁকিপূর্ণ মল্লিকবাড়ি-পাঁচগাও সড়কে বাঁধলো স্বস্তি

news image

জয়পুরহাটে সরকারি গাছ কাটার অভিযোগে তিনজনের কারাদণ্ড

news image

জাতভেদে ছড়া ১৫০ থেকে ৫০০ টাকা, সরবরাহ বাড়লেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ার আক্ষেপ

news image

জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন: সভাপতি হেলাল, সম্পাদক শিপলু বিজয়ী

news image

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় আসামি কামাল প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওসি সিদ্ধিরগঞ্জকে এসপির নির্দেশ

news image

লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

news image

ফরিদপুরে নব নিযুক্ত সিভিল সার্জনকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে কার্যালয় অবরোধ

news image

ফরিদপুরে তিন যুগের পুরোনো সেতু এখন মরণফাঁদ, ঝুঁকিতে হাজারো মানুষ

news image

ফরিদপুরে মন্দিরের জমি দখলের অভিযোগ সেবায়েতের ছেলেদের বিরুদ্ধে: উদ্ধার ও স্থায়ী বরাদ্দের দাবিতে মানববন্ধন

news image

ফরিদপুরের মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

news image

জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব

news image

জয়পুরহাটে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ৩ মাস ব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

news image

জয়পুরহাটে আখক্ষেত থেকে নিখোঁজ ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার, মোটরসাইকেল ছিনতাইয়ের ধারণা

news image

জয়পুরহাটে প্রেমিকার বাড়িতে বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অবস্থান

news image

জয়পুরহাটে মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

news image

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পুড়িয়ে হত্যা

news image

সাংবাদিকতার আড়ালে মাদক কারবারের অভিযোগ, বাড়িতে যৌথ অভিযান

news image

মহাখালীতে পুরনো ভবনে আগুন

news image

আসন্ন ইউপি নির্বাচনে কেন্দুয়ার চিরাং ইউনিয়নে চেয়ারম্যান পদে নতুন মুখ সাইফুল ইসলাম খান শান্তি

news image

গৌরিপুরের হিন্দু বাড়িতে মরা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ, সামাজিক মাধ্যমে তোলপাড়

news image

জয়পুরহাটে অভিযানে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে

news image

সকল প্ল্যান পাশ করবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ : চেয়ারম্যান

news image

পারষ্পরিক সম্পর্ক উন্নয়নে মানব কল্যাণ পরিষদের আনন্দ ভ্রমন অনুষ্ঠিত

news image

বিবাদি আসামীরা পরিকল্পিতভাবে গুড়া মরিচ চোখে ছিটিয়ে বাদিকে অতর্কিতভাবে হামলা করে