খাঁন মোঃ আঃ মজিদ ১৯ ফেব্রু ২০২৬ ০৫:১১ পি.এম
২০২০ সালের এই দিনে তথাকথিত ‘বন্দুকযুদ্ধের’ নামে ক্রসফায়ারে হত্যা করা হয় দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, নির্বাচিত কমিশনার মোঃ আইয়ুব আলীকে। পাঁচ বছর পেরিয়ে গেলেও আজও এই হত্যাকাণ্ডের বিচার পায়নি তার পরিবার।
নিহত আইয়ুব আলী সেতাবগঞ্জ পৌর বিএনপির একজন পরিচিত মুখ ছিলেন। দলীয় রাজনীতির পাশাপাশি তিনি ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন। পরিবারের অভিযোগ, শুধুমাত্র বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।
পরিবারের সদস্যদের দাবি, ২০২০ সালের ১১ অথবা ১২ ফেব্রুয়ারি দিবাগত রাতে বোচাগঞ্জ থানার তৎকালীন ওসি আইয়ুব আলীর নির্দেশে এসআই সোহেল ও এসআই সুকুমার রায় আইয়ুব আলীকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যান। উল্লেখ্য, নিহত ব্যক্তির নাম এবং তৎকালীন থানার ওসির নাম—উভয়ই আইয়ুব আলী হওয়ায় বিষয়টি আরও বিভ্রান্তিকর ছিল। সরল বিশ্বাসে তিনি পুলিশের সঙ্গে থানায় যান। এরপর থেকেই তিনি নিখোঁজ হন।
পরিবারের অভিযোগ, থানা হেফাজতে নেওয়ার বিষয়টি প্রশাসন কখনোই স্বীকার করেনি। প্রায় সাত দিন পর, ১৮ ফেব্রুয়ারি গভীর রাতে তাকে ‘কুখ্যাত মাদক ব্যবসায়ী’ আখ্যা দিয়ে তথাকথিত বন্দুকযুদ্ধের নামে ক্রসফায়ারে হত্যা করা হয়।
নিহতের স্বজনরা জানান, মৃত্যুর পর পুলিশ জানাজা ঘোষণার জন্য মাইকিং করতেও বাধা দেয়। তবুও শত বাধা উপেক্ষা করে হাজার হাজার মানুষ আইয়ুব আলীর জানাজায় অংশ নেন, যা তার জনপ্রিয়তার প্রমাণ বহন করে।
পরিবার আরও অভিযোগ করে জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির বহু নেতাকর্মী বন্দুকযুদ্ধ কিংবা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে নিহত হলেও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর কথা বলা হলেও আইয়ুব আলীর পরিবারের খোঁজ কখনো নেওয়া হয়নি।
নিহতের ভাই বলেন, “আমাদের বিশ্বাস, বিএনপির বর্তমান চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান হয়তো এই হত্যাকাণ্ডের বিষয়টি জানেন না, অথবা দলের কোনো নেতা তাকে বিষয়টি অবগত করেননি।”
তিনি আরও জানান, নিহত আইয়ুব আলীর স্ত্রী দীর্ঘদিন ধরে বুকভরা আশা নিয়ে অপেক্ষা করেছেন—বিএনপি ক্ষমতায় এলে হয়তো স্বামী হত্যার বিচার পাবেন। চলতি বছরের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পর পরিবারটি নতুন করে আশার আলো দেখছে।
পরিবারের পক্ষ থেকে অবিলম্বে এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। সময়ের সীমাবদ্ধতার কারণে পুরো ঘটনা তুলে ধরা সম্ভব হয়নি বলেও তারা জানান।
মমেক হাসপাতালের অনিয়ম অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ
জুলাই যোদ্ধা তানভিরুলের নিভৃত গ্রামে ইউএনও: শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা
জয়পুরহাটে দিলীপ কুমার মাঝি হত্যা মামলায় ২৩ বছর পর একজনের যাবজ্জীবন কারাদণ্ড
লালমনিরহাটে বাঘের আক্রমণে আহত ৩, ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিজিবি
জয়পুরহাটে বিভিন্ন পূজা মন্ডপে এসআরবির টহল জোরদার
লালমনিরহাটে একই আঙিনায় মসজিদ-মন্দির সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত
জয়পুরহাটে শারদীয় দুর্গোৎসব ঘিরে বিজিবির কড়া নিরাপত্তা: মণ্ডপ পরিদর্শনে ২০ বিজিবি অধিনায়ক
দুলাভাইয়ের সাথে দেখা করে বাড়ি ফিরা হলোনা বিকাশের
মেয়াদের পরও দেদারছে চলছে বালু লুট: নেপথ্যে কর্মকর্তা-ইজারাদার সিন্ডিকেট
জয়পুরহাট প্রেসক্লাবে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ
ফরিদপুরের আলফাডাঙ্গায় ৩য় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা
মানব পাচার চক্রের দুই মূলহোতাসহ কেরানীগঞ্জে ৪৬৩ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে এসআরবি - ১০
ময়মনসিংহে শাপলা মহিলা সংস্থার সাংবাদিকদের সাথে সেমিনার
জয়পুরহাট কিডনি বিক্রি করেও ঘোচেনি অভাব, কালাইয়ে ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেপ্তার ছামছুল
লাকসামে সামাজিক সংগঠনগুলোর মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশুদের পরিবেশ দূষণের প্রভাব নিয়ে পলিসি ডায়ালগ
লালমনিরহাটের পাটগ্রামে প্র'কাশ্যে চলছে অ'বৈধ বো'মা মে'শিন দিয়ে বালু ও পাথর উত্তোলন
স্কলারশিপ নিয়ে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমালেন শেরপুরের আবু বকর সিদ্দিক
রাজউকের জোন ৪/২ অথরাইজড অফিসার হাসানুর রেজার দুর্নীতির মহাকাব্য
গাবতলীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে পৌর বিএনপির র্যালি ও মতবিনিময়
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ক্লিনিং ডে ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
লালমনিরহাটে নয় বছর পর এসিডদগ্ধে গৃহবধূর মৃত্যু! আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি
মমেক হাসপাতালে কেউ পদদলিত হয়ে মারা যায়নি : বিভাগীয় কমিশনার
ফরিদপুরে সওজের জমি ও হাসপাতাল এলাকার দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
ফরিদপুরের সালথায় গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার পাশে উপজেলা প্রশাসন, ঘর-দোকান নির্মাণের উদ্বোধন
লাকসামে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন অ্যাডভোকেট বদিউল আলম সুজনের
ঝুঁকিপূর্ণ মল্লিকবাড়ি-পাঁচগাও সড়কে বাঁধলো স্বস্তি
জয়পুরহাটে সরকারি গাছ কাটার অভিযোগে তিনজনের কারাদণ্ড
জাতভেদে ছড়া ১৫০ থেকে ৫০০ টাকা, সরবরাহ বাড়লেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ার আক্ষেপ