মো. মনিরুজ্জামান,ময়মনসিংহ প্রতিনিধি ০৮ মার্চ ২০২৬ ০৪:০৩ পি.এম
রাস্তায় বের হলেই অস্বস্তির শেষ নেই,যানজটের ভয়াবহতায় জনজীবন এখন পুরোপুরি অতিষ্ঠ। প্রখ্যাত বাউল শিল্পী শাহ আব্দুল করিমের জনপ্রিয় গানের কথা ‘গাড়ি চলে না, চলে না, চলে নারে’গানের সেই চরণের আক্ষরিক প্রতিফলন এখন বিভাগীয় নগরী ময়মনসিংহের প্রতিটি সড়কে। প্রাচীন জেলা, শিক্ষানগরী ও চিকিৎসার এই শহরটি এখন যেন যানজটের নগরীতে পরিণত হয়েছে। গত কয়েক মাস ধরে নগরের প্রায় সবগুলো প্রধান সড়কে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, যেখানে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছে ইজিবাইক, রিকশা ও জরুরি সেবার অ্যাম্বুলেন্স। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিকের গবেষণায় বিশ্বের ২০টি ধীরগতির শহরের তালিকায় ময়মনসিংহ নবম স্থান অর্জন করে বিশ্বজুড়ে নেতিবাচক স্বীকৃতি পেয়েছে। এরপর তিন বছর পেরিয়ে গেলেও পরিস্থিতির উন্নতি না হয়ে উল্টো যানজট আরও প্রকট হয়েছে।
রবিবার (৭ মার্চ) পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা করতে আসা মানুষের চাপে নগরজুড়ে ভয়াবহ যানজট দেখা দেয়। এদিন দিগারকান্দা বাইপাস থেকে চরপাড়া মোড় পর্যন্ত মোটরসাইকেলে পৌঁছাতে সময় লেগেছে ১ ঘণ্টা ২০ মিনিটের বেশি, যা স্বাভাবিক সময়ে মাত্র ৫ থেকে ১০ মিনিটের পথ।
যানজটে আটকে থাকা মোটরসাইকেল চালক আইনুল হক জানান, ছেলেকে নিয়ে কেনাকাটা করতে বের হয়ে রোজার মধ্যে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় বসে থাকা চরম অস্বস্তিকর। এদিকে দীর্ঘ সময় সাইরেন বাজিয়েও জটলা ভেদ করতে না পেরে অনেক মুমূর্ষু রোগীবাহী অ্যাম্বুলেন্সকে রাস্তায় স্থবির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। নগরীর গাঙ্গিনারপাড়, চরপাড়া, পাটগুদাম মোড়, নতুন বাজার, জিলা স্কুল মোড় ও কাঁচিঝুলি এলাকায় প্রতিদিনের এই ভোগান্তি এখন নিত্যসঙ্গী। স্থানীয়দের মতে, রাস্তার তুলনায় কয়েক গুণ বেশি ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা, ফুটপাত দখল, নগরের ভেতর দিয়ে যাওয়া রেললাইন এবং ট্রাফিক আইন না মানাই এই সমস্যার মূল কারণ। সিটি করপোরেশনের তথ্যমতে, অন্তত ১৫ হাজার নিবন্ধিত যান থাকলেও রাস্তায় চলছে তার চেয়ে কয়েক গুণ বেশি, যা নিয়ন্ত্রণে জোড়-বিজোড় পদ্ধতি চালু করেও সুফল মিলছে না।
ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) গোলাম মওলা তালুকদার জানান, ৫ হাজার গাড়ির ধারণক্ষমতার রাস্তায় ৫০ হাজারের বেশি যানবাহন চলাচল করছে, তদুপরি রেললাইনের কারণে দিনে প্রায় ৮ ঘণ্টা ১০টি রাস্তা বন্ধ থাকে।
যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের দাবি জানিয়ে ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, তিনি প্রশাসনকে অবৈধ যানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এবং লোকবল সংকট কাটাতে প্রয়োজনে নিজস্ব অর্থায়নে ভলান্টিয়ার দিয়ে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন, যাতে ঈদের আগে সাধারণ মানুষের ভোগান্তি লাঘব হয়।
ময়মনসিংহে ৫ কোটি টাকা ব্যায়ে ভবন পাচ্ছে ৩ শিক্ষাপ্রতিষ্ঠান
নিরাপত্তা বাহিনীর সদস্যরা গ্রিন জোনে অবস্থান করছেন
লালমনিরহাটের হাতীবান্ধায় চাচার হাতে ভাতিজার মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গায় ১০ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বীরগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় শিক্ষার্থীদের সাইকেল র্যালি
ময়মনসিংহ শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর এনামুল, মাউশি’র পরিচালক হলেন আছাদুজ্জামান
ফরিদপুরে ২৬ লাখ টাকার স্কাফ সিরাপ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, প্রাইভেটকার জব্দ
জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়ন করে : ড. জিয়াউদ্দিন হায়দার
দিনাজপুরে কোতয়ালী থানা, চিরিরবন্দর থানা ও সদর কোর্ট পরিদর্শনে রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম
হিলিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের জোরালো অভিযান: গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার, আটক ৪
ফের চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা: ২৮ জুন থেকে আবেদন শুরু
করতোয়ায় গোসলে নেমে একই পরিবারের তিন নারীর মৃত্যু
ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন জমজমাট: আওয়ামী লীগ প্রার্থীর বিনা ভোটে জয়, ক্ষুব্ধ বিএনপি ভোটাররা ঝুঁকছেন জামায়াতে!
লালমনিরহাটে এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় অটোচালক নিহত
ময়মনসিংহে গার্মেন্টসকর্মীর মৃতদেহ উদ্ধার
ময়মনসিংহে র্যাবের অভিযানে ওয়ারেন্টভুক্ত চার আসামি আটক
ছিনতাই, মাদক ও জুয়ার বিরুদ্ধে দিনাজপুর জেলা পুলিশের চিরুনি অভিযান জোরদার
এক মাস পর বড়পুকুরিয়ার তৃতীয় ইউনিট চালু
ওয়ারেন্টের তালিকাভুক্ত আশা আক্তার সহ ৭ জন আসামি পুলিশের ধরাছোঁয়ার বাইরে, অবিলম্বে গ্রেফতারের জোরালো দাবি পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি
ভারতের পক্ষ থেকে দেওয়া ব্যাখ্যাকে ‘সন্তোষজনক নয়’ বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়
দিনাজপুর-আমবাড়ী মহাসড়কে মোটরসাইকেল চুরির চেষ্টা, দুই যুবক আটক
আওয়ামীলীগ ঠেকাতে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ
ইউএনওর বিরুদ্ধে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন
শিষ্টাচারবর্হিভূত রাজনীতির বিরুদ্ধে রাজপথে সক্রিয় থাকবে যুবদল : সাঈদ ইকবাল
সেতাবগঞ্জে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিবাদকারীদের বিরুদ্ধে পাল্টা মামলার অভিযোগে ক্ষোভ
বোচাগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: অপতৎপরতা রুখতে ফরিদপুরে নিচ্ছিদ্র নিরাপত্তা
বোচাগঞ্জ আমলি আদালতে দেলোয়ার হোসেন সহ ৭ জনকে আসামি করে মামলা দায়ের