বিশেষ প্রতিনিধি ২৮ জুন ২০২৬ ০৪:২৭ পি.এম
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষা বোর্ডগুলোকে শুধু পরীক্ষা গ্রহণ করলেই চলবে না, বরং শিক্ষার মানোন্নয়নে বোর্ডগুলোকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
আজ সিলেটে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষ্যে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি বোর্ডের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, শিক্ষা বোর্ডের কাজ শিক্ষার মানোন্নয়ন করা। তাই, গতানুগতিকতার বাইরে এসে বোর্ডগুলোকে শিক্ষার মানোন্নয়নে কাজ করতে হবে।
এসময় তিনি বলেন, পরীক্ষা ও শিক্ষা ব্যবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে বিভ্রান্তি ছড়ালে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। পরীক্ষায় নকল বা প্রশ্ন ফাঁস না হওয়া সত্ত্বেও কেউ যদি সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেন, তবে অবশ্যই পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি বলেন, এসকল অনিয়ম মোকাবিলায় পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ সংশোধন করা হয়েছে। আজ জাতীয় সংসদে এটি বিল আকারে উত্থাপন করা হবে। নকল প্রতিরোধ আইনটি নতুনভাবে সংস্কার ও যুগোপযোগী করার উদ্দেশ্যে উত্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী এসময় উল্লেখ করেন, যেকোনো ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ 'বডি-ওর্ন ক্যামেরা' ব্যবহার করবে।
শিক্ষকদের মানোন্নয়ন বিষয়ে মন্ত্রী বলেন, যদি শিক্ষকরা দক্ষ ও সক্ষম না হন, তাহলে ভালো শিক্ষার্থীও হবে না। এজন্য শিক্ষকদের আরো দক্ষ করে গড়ে তোলার জন্য যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এজন্য বাজেটেও পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে।
সভায় সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট শিক্ষা বোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ আহমেদ সিদ্দিকীসহ স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও কেন্দ্র প্রধানগণ আরও উপস্থিত ছিলেন ।
গাজীপুরে কেজি স্কুল এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও বল বিতরণ
দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু
বাকৃবিতে ২৭তম ভাইস-চ্যান্সেলরের যোগদান
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে রাষ্ট্রপতি সার্বিক উন্নতি কামনা করে
শিক্ষার্থী মোরসালিনকে পাঠ্যপুস্তক দিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক
কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর কৃষি শিক্ষা ও গবেষণার উন্নয়নে এডিবির ১৮০ মিলিয়ন ডলারের প্রকল্প
১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী
কুড়িগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের A+ সংবর্ধনা
জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট
রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ
এসএসসি ও সমমানে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন
লাকসামে এসএসসির ফলাফলে উজ্জ্বল নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা উচ্চ বিদ্যালয়
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে শতভাগ পাস ১০, ফেল ৪ প্রতিষ্ঠান
এসএসসির ফলাফলে ময়মনসিংহ বোর্ডে এগিয়ে মেয়েরা
বাকৃবিতে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও কলেজ আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বের জন্য সম্মাননা-২০২৬ প্রদান
শিশু ও কিশোরদের নিরাপদ ডিজিটাল আচরণ, তথ্য যাচাই এবং অনলাইন নৈতিকতা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া জরুরি - ববি হাজ্জাজ
শিক্ষার মানোন্নয়নে বোর্ডগুলোকে গতানুগতিকতার বাইরে এসে কার্যকর ভূমিকা রাখতে হবে: শিক্ষা মন্ত্রী
ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
কালিহাতীতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাংলা অভিধান বিতরণ
গলাচিপায় শিশু শিক্ষার্থী জামিলার স্বপ্ন দেশসেরা হওয়া, প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বরিশাল বিভাগে সেরা
বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ময়মনসিংহে বায়তুল কুরআন মাদ্রাসায় কুরবানির তাৎপর্য আলোচনা ও পুরস্কার বিতরণ
হাবিপ্রবিতে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৩১ শিক্ষার্থীকে বহিষ্কার
প্রাথমিক শিক্ষা: প্রাসঙ্গিক ভাবনা
জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই: প্রতিমন্ত্রী ইশরাক
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু
২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে নতুন কারিকুলাম- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সদর মেট্রো থানা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত