ডেস্ক খবর ১২ মার্চ ২০২৬ ০৩:৩০ পি.এম
মালদ্বীপের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা ‘মালদিভিয়ান’ আজ থেকে পুনরায় ঢাকা-মালে-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চলাচল শুরু করেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঐতিহ্যবাহী ‘ওয়াটার ক্যানন স্যালুটের’ মাধ্যমে ফ্লাইটটিকে স্বাগত জানানো হয়। আসন্ন ঈদুল ফিতরের আগে এই দুই দক্ষিণ এশীয় দেশের মধ্যে সরাসরি আকাশপথের যোগাযোগ পুনরায় স্থাপিত হলো।
আজ ভোর ৫টা ২০ মিনিটে এয়ারবাস এ-৩২০ মডেলের উদ্বোধনী ফ্লাইটটি পূর্ণ যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর সকাল ৬টা ২০ মিনিটে বিমানটি পুনরায় মালে’র উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।
বিমানবন্দরে নামার পর যাত্রীদের অভ্যর্থনা জানান মালদিভিয়ান এয়ারলাইন্সের স্থানীয় জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) গ্যালাক্সি এভিয়েশন সার্ভিসের কর্মকর্তারা। প্রাথমিকভাবে এয়ারলাইন্সটি প্রতি সপ্তাহে রোববার ও বৃহস্পতিবার এই রুটে দুটি ফ্লাইট পরিচালনা করবে। ঢাকা-মালে-ঢাকা রুটে আসা-যাওয়ার সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৯৯ মার্কিন ডলার (প্রায় ৪৭ হাজার ৮৮০ টাকা)।
এই ফ্লাইটে যাত্রীরা ৩০ কেজি পর্যন্ত মালপত্র (ব্যাগেজ) বহনের সুবিধা এবং বিমানে বিনামূল্যে খাবার পাবেন। মালদিভিয়ানের অফিশিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং কল সেন্টারের (১৬৭১) মাধ্যমে টিকিট সংগ্রহ করা যাবে।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি মালদিভিয়ানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ইয়াসির এবং গ্যালাক্সি বাংলাদেশ গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ ইউসুফ ওয়ালিদের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়।
ফ্লাইট উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত শিউনিন রশিদ, মালদিভিয়ান এয়ারলাইন্সের গ্রাউন্ড অপারেশনস ডিরেক্টর আহমেদ ইব্রাহিম এবং জেনারেল ম্যানেজার (ইন্টারন্যাশনাল কমার্শিয়াল) মোহাম্মদ সাফাহ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত শিউনিন রশিদ বলেন, এই আকাশপথ পুনরায় সচল হওয়ায় বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং জনগণের মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় হবে। রমজান ও ঈদুল ফিতরের ভ্রমণের মৌসুমে ফ্লাইটটি চালু হওয়ায় দেশে ফেরা প্রবাসী বাংলাদেশি এবং মালদ্বীপের যাত্রীদের জন্য যাতায়াত আরও সহজ হবে।
বর্তমানে মালদিভিয়ান এয়ারলাইন্সের বহরে একটি এয়ারবাস এ-৩৩০ ওয়াইড-বডি, এয়ারবাস এ-৩২০, এটিআর, ড্যাশ-৮ টার্বোপ্রপ এবং টুইন ওটারসহ মোট ২৬টি বিমান রয়েছে। এই বিমানগুলো দিয়ে সংস্থাটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে আসছে।
পুনরায় ঢাকা-মালে-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চলাচল শুরু
ব্যক্তি বা দলের স্বার্থ নয়, জনগণের স্বার্থই সবচেয়ে বড়—এটাই বিএনপির রাজনীতি
নতুন সংসদের উচিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিচার নিশ্চিত করা
শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার
"গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সাথে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ"
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ সংঘাতের কারণে ৩৯টি ফ্লাইট বাতিল করা হয়
নতুন বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বিপিসির বিশেষভাবে অনুরোধ
প্রাণবন্ত সংসদ গড়ে তুলতে চান বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি
জাতীয় সংসদ সচিবালয়ের পশ্চিম ব্লকে দলীয় এমপিদের সঙ্গে এ বৈঠক করেন-তারেক রহমান
এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ খতিয়ে দেখা প্রয়োজন?
আজ ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান
লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ড. খলিলুর রহমানের যোগদান
‘প্রকাশ্যে ব্যবহার নিষেধ’ শব্দটি অন্তর্ভুক্ত করার জন্য তিনি জাতীয় সংসদে প্রস্তাব উত্থাপন করবেন - তথ্য ও সম্প্রচার মন্ত্রী
পুলিশের আইজিপির মো. আলী হোসেন ফকিরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ
লাকসামে আন্তর্জাতিক নারী দিবস পালিত: আলোচনা সভা, মানববন্ধন ও র্যালি
‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উদযাপন এবং ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে-রাষ্ট্রপতি
কিশোরগঞ্জে দুর্বৃত্তের হামলায় আহত সাংবাদিকদের খোঁজ নিয়েছেন তথ্যমন্ত্রী
তিন শব্দের চমকপ্রদ লাইনে দেশ গঠনে তাঁর প্রতিদিনের সংগ্রাম - আতিকুর রহমান রুমন
অদম্য নারী' সম্মাননায় ভূষিত মানসকন্যা বেগম খালেদা জিয়া
এটা তো বলার অপেক্ষা রাখে না যুক্তরাষ্ট্র বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী রাষ্ট্র- আবদুল মঈন খান
আগামী ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে - তথ্যমন্ত্রী
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন - তারেক রহমান
আমার মানুষের সুবিধার বিষয় গুরুত্ব দিচ্ছি, তাই প্রকল্প হতে হবে জনবান্ধব - প্রতিমন্ত্রী মীর শাহে আলম
'যারা জনগণের ভোগান্তির কারণ হবেন, তাদের ছাড় দেওয়া হবে না' - রাজউকের মতবিনিময় সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
বাংলাদেশ আজ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ
'দুর্নীতিবাজদের মন্ত্রণালয়ে আশ্রয় হবে না' - গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
এ বছর সাংবাদিকতায় একুশে পদক পেয়েছেন এই বিদগ্ধ সাংবাদিক - শফিক রেহমান
অমর একুশে বইমেলা ২০২৬ এর উদ্বোধন করেছেন - প্রধানমন্ত্রী
‘একুশ আমাদের অবিনাশী চেতনা, - প্রধানমন্ত্রী
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মবার্ষিকী আগামীকাল