ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

খানসামায় সড়ক দুর্ঘটনায় বড় ভাই নিহত, ছোট ভাই আহত

খাঁন মোঃ আব্দুল মজিদ খান, দিনাজপুর জেলা প্রতিনিধি ১২ মার্চ ২০২৬ ০২:৩৯ পি.এম

দিনাজপুরের খানসামা উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন আমিনুল ইসলাম হৃদয় (২৪)। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছোট ভাই জনি ইসলাম (২০)। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।বুধবার (১১ মার্চ) দুপুরে খানসামা–দারোয়ানী আঞ্চলিক মহাসড়কের ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দিনাজপুর তায়কোয়ানডো মার্শাল আর্ট একাডেমীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দিনাজপুর তায়কোয়ানডো মার্শাল আর্ট একাডেমীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিহত আমিনুল ইসলাম উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের সুবর্ণখুলি গ্রামের পাটোয়ারীপাড়া এলাকার রফিকুল ইসলাম ওরফে বাচ্চা বাউয়ের বড় ছেলে। আহত জনি ইসলাম তার ছোট ভাই। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুই ভাই মোটরসাইকেলে করে খানসামা থেকে বাড়ি ফিরছিলেন। পথে আবুল খায়ের গ্রুপ-এর মার্কস মিল্ক পাউডার বহনকারী একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুজনই সড়কে ছিটকে পড়েন। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত দুই ভাইকে উদ্ধার করেন। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর একটি গাড়িতে করে তাদের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে আমিনুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই নিভে যায় তার তরুণ প্রাণ। অন্যদিকে গুরুতর আহত জনি বর্তমানে চিকিৎসাধীন। এ বিষয়ে খানসামা থানার ওসি আব্দুল বাসেত সরকার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। হঠাৎ এই দুর্ঘটনায় একটি পরিবারের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। এক ভাইয়ের অকাল প্রয়াণ, আরেক ভাই চিকিৎসাধীন-সব মিলিয়ে শোকে স্তব্ধ স্বজনেরা। এলাকাবাসী নিহত আমিনুলের রুহের মাগফিরাত এবং আহত জনির দ্রুত সুস্থতা কামনা করছেন।

আরও খবর

news image

ফরিদপুরে তিন যুগের পুরোনো সেতু এখন মরণফাঁদ, ঝুঁকিতে হাজারো মানুষ

news image

ফরিদপুরে মন্দিরের জমি দখলের অভিযোগ সেবায়েতের ছেলেদের বিরুদ্ধে: উদ্ধার ও স্থায়ী বরাদ্দের দাবিতে মানববন্ধন

news image

ফরিদপুরের মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

news image

জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব

news image

জয়পুরহাটে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ৩ মাস ব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

news image

জয়পুরহাটে আখক্ষেত থেকে নিখোঁজ ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার, মোটরসাইকেল ছিনতাইয়ের ধারণা

news image

জয়পুরহাটে প্রেমিকার বাড়িতে বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অবস্থান

news image

জয়পুরহাটে মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

news image

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পুড়িয়ে হত্যা

news image

সাংবাদিকতার আড়ালে মাদক কারবারের অভিযোগ, বাড়িতে যৌথ অভিযান

news image

মহাখালীতে পুরনো ভবনে আগুন

news image

আসন্ন ইউপি নির্বাচনে কেন্দুয়ার চিরাং ইউনিয়নে চেয়ারম্যান পদে নতুন মুখ সাইফুল ইসলাম খান শান্তি

news image

গৌরিপুরের হিন্দু বাড়িতে মরা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ, সামাজিক মাধ্যমে তোলপাড়

news image

জয়পুরহাটে অভিযানে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে

news image

সকল প্ল্যান পাশ করবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ : চেয়ারম্যান

news image

পারষ্পরিক সম্পর্ক উন্নয়নে মানব কল্যাণ পরিষদের আনন্দ ভ্রমন অনুষ্ঠিত

news image

বিবাদি আসামীরা পরিকল্পিতভাবে গুড়া মরিচ চোখে ছিটিয়ে বাদিকে অতর্কিতভাবে হামলা করে

news image

লালমনিরহাটে সমিতির অনিয়মের বিরুদ্ধে নিউজ করায়, ২ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

news image

পাটগ্রামে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে বিএনপির ৪ নেতাসহ আটক ৬

news image

‎কেন্দুয়ারয় কায়সার খানকে মিথ্যা অভিযোগে মামলায় ফাঁসানোর প্রতিবাদে বঙ্গবাজারে জনসভা

news image

জয়পুরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

news image

অবহেলায় নষ্ট হচ্ছে পাঁচ জেলার গুরুত্বপূর্ণ ভূমি দলিল, ফরিদপুর রেকর্ড রুমে বেহাল দশা

news image

ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা

news image

১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

news image

লালমনিরহাটে শিশু ধর্ষণের দায়ে এক জনের যাবজ্জীবন কারাদণ্ড

news image

জয়পুরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বোনকে হত্যার অভিযোগ ভাইদের বিরুদ্ধে

news image

ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন

news image

ফরিদপুরের বোয়ালমারী"খানাখন্দে বেহাল সাতৈর-ডোবরা সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

news image

ঝালকাঠিতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে জন্মাষ্টমী উদযাপন

news image

লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ,পরে প্রত্যাহার