সিলেট প্রতিনিধি ০৪ মার্চ ২০২৬ ০৬:০০ পি.এম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি সিলেট সিটি কর্পোরেশনের জনবান্ধব সব প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত অনুমোদনের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৩ মার্চ মঙ্গলবার সকালে সিলেট নগর ভবনে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আশ্বাস মূলক এ ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, আমার মানুষের সুবিধার বিষয়টি অধিক গুরুত্ব দিচ্ছি। তাই প্রকল্প অবশ্যই জনবান্ধব হতে হবে। নাগরিকদের কাজে লাগে এরকম প্রকল্প অগ্রাধিকার দিয়ে আমরা যত দ্রুত সম্ভব অনুমোদন করব।
মীর শাহে আলম ছড়া, খাল খনন করে দুই পাড়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ, সিলেট সিটি কর্পোরেশনের অধীনে সিটি ওয়াসা স্থাপন সহ বিভিন্ন প্রকল্প প্রণয়নের পরামর্শ দেন। সড়ক সংস্কার কাজে পরিবেশবান্ধব পদ্ধতি প্রয়োগেরও নির্দেশ দেন তিনি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের রাজনৈতিক সচিব এর দায়িত্ব পালন করায় আগে থেকেই প্রতিমন্ত্রীর পরিচিত হওয়ায় তিনি উদাহরণ দিয়ে বলেন, আব্দুল কাইয়ুম চৌধুরীর যেমন বর্ণাঢ্য রাজনৈতিক জীবন , তেমনি রয়েছে রাষ্ট্রীয় কাজের বর্ণাঢ্য অভিজ্ঞতা তিনি সিলেটের উন্নয়নের রূপকার, সাবেক অর্থ ও পরিকল্পনা এম. সাইফুর রহমানর সঙ্গেও কাজ করেছেন। তাঁর নেতৃত্বে সিলেট হবে একটি আধুনিক নগরী। সিলেটের নাগরিকরা পাবেন সর্বোচ্চ সেবা।
তবপ সরকারের ওপর নির্ভরতা কমিয়ে সিটি কর্পোরেশন কে নিজস্ব আয় বাড়ানোর ওপরও গুরুত্ব আরোপ করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সভাপতির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, মানুষ বুক ভরা আশা নিয়ে আমাদেরকে ভূমিধস বিজয় উপহার দিয়েছে। তাদের প্রত্যাশা ধারণ করেই আমাদেরকে পথ চলতে হবে।
সিলেটকে বাংলাদেশের নাম্বার ওয়ান দৃষ্টিনন্দন আধুনিক নগর হিসেবে গড়তে সবার সহযোগিতা প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে স্থানীয় প্রতিমন্ত্রী সিলেটে এসে আমাদেরকে উৎসাহিত করেছেন। আমাদের দুজন মন্ত্রীও আছেন। আশা করি আমরা সবার সহযেগিতায় একটি সুন্দর নগর গড়তে পারব।
সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার সিটি কর্পোরেশনের চলমান বিভিন্ন প্রকল্প ও বাস্তবায়নাধীন প্রকল্প সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।
মতবিনিময় সভায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, ইউরোপে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সমন্বয়ক কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের নাসের আহমেদ, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, সচিব বিশ্বজিত দেব, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এনামুল হক সহ সিটি কর্পোরেশনের বিভাগীয় ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।
এরপর তিনি হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন। পরে মীর শাহে আলম রিকাবীবাজারে এম. সাইফুর রহমান অডিটোরিয়াম, ধোপাদিঘিরপাড় ওয়াকওয়ে এবং জেল কলোনি পরিদর্শন করে
আমার মানুষের সুবিধার বিষয় গুরুত্ব দিচ্ছি, তাই প্রকল্প হতে হবে জনবান্ধব - প্রতিমন্ত্রী মীর শাহে আলম
'যারা জনগণের ভোগান্তির কারণ হবেন, তাদের ছাড় দেওয়া হবে না' - রাজউকের মতবিনিময় সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
বাংলাদেশ আজ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ
'দুর্নীতিবাজদের মন্ত্রণালয়ে আশ্রয় হবে না' - গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
এ বছর সাংবাদিকতায় একুশে পদক পেয়েছেন এই বিদগ্ধ সাংবাদিক - শফিক রেহমান
অমর একুশে বইমেলা ২০২৬ এর উদ্বোধন করেছেন - প্রধানমন্ত্রী
‘একুশ আমাদের অবিনাশী চেতনা, - প্রধানমন্ত্রী
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মবার্ষিকী আগামীকাল
আজ ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’
সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্বভার গ্রহণ
লালমনিরহাট বিমানবন্দর, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকার কাজ শুরু করবে : মন্ত্রী আসাদুল হাবিব দুলু
সিলেটে প্রবাসী ও দেশীয় বিনিয়োগকারীদের জন্য বিশেষ নীতি-সহায়তা খুব শীঘ্রই দৃশ্যমান হবে - বাণিজ্যমন্ত্রী
নিম্নআয়ের মানুষের জন্য সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য সরবরাহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে-সুলতান সালাউদ্দিন টুকু
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
নবীনগরে ফসলি জমির টপ সয়েল কাটার দায়ে একজনক আটক
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন কেপিএম স্কুলের কৃতী শিক্ষার্থী ডা. জাহেদ উর রহমান
প্রধানমন্ত্রী ও নবগঠিত মন্ত্রিসভাকে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির অভিনন্দন
সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে -মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গণমাধ্যমকে শক্তিশালী করতে স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন তথ্যমন্ত্রী
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর মতবিনিময়"
বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধানমন্ত্রীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন পথ চলা শুরু করেন মন্ত্রিসভার সদস্যরা
নতুন মন্ত্রিপরিষদে জায়গা পাননি বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন
নির্বাচনে কোন অবৈধ হাতিয়ার ব্যবহার হয়নি- স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামীকাল নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
দৌলতদিয়া পদ্মায় এক লক্ষ মিটার কারেন্ট জাল সহ আটক ১
লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনে বিএনপির জয়
দিনাজপুরে সংসদীয় আসনগুলোতে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের বিজয়
দিনাজপুরে সংসদীয় আসনগুলোতে বিএনপি প্রার্থীদের বিজয়
বোচাগঞ্জ উপজেলায় ৪২ কেন্দ্রের ফলাফলে ধানের শীষের বড় ব্যবধান