মো. মনিরুজ্জামান,ময়মনসিংহ প্রতিনিধি ১৪ মার্চ ২০২৬ ০৮:৪৫ পি.এম
ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ এলাকায় পশু খাদ্য ও ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘নোভাস এগ্রোটেক লিমিটেড’ এ অভিযান চালিয়েছে র্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। উৎপাদন ও বিপণনে নানা অনিয়ম পাওয়ায় প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করেছে।
আজ শনিবার (১৪ মার্চ) বিকেল পৌনে ৫টায় র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন তালতলা, শম্ভুগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-১৪ (ময়মনসিংহ) এর আভিযানিক দল এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয় যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানকালে নোভাস এগ্রোটেক লিমিটেডের কারখানায় পশু খাদ্য ও ঔষধ উৎপাদন এবং এর বিপণন ব্যবস্থায় বিভিন্ন ধরনের অনিয়ম পরিলক্ষিত হয়।
এ অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ এবং ৪৫ ধারা মোতাবেক নোভাস এগ্রোটেক লিমিটেডকে এক লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
র্যাব-১৪ এর পক্ষ থেকে আরও জানানো হয়, প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ভেজাল খাদ্য নিয়ন্ত্রণ এবং অসাধু ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে র্যাব সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। বিশেষ করে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ক্রেতাদের জন্য সহনীয় পর্যায়ে রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে র্যাব-১৪ ময়মনসিংহ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
জনসাধারণের কল্যাণের স্বার্থে এবং ভেজাল প্রতিরোধে র্যাবের এ ধরনের জনবান্ধব অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
বোচাগঞ্জে ব্যাংকের চেক দিয়ে ৪ লাখ ৫০ হাজার টাকা ধার নিয়ে টালবাহানা, থানায় অভিযোগ
নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বিএসইউএস
ময়মনসিংহে র্যাব ও ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
ময়মনসিংহে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
লালমনিরহাট সদর হাসপাতালের অব্যবস্থাপনা, দেখে ৬ ঘণ্টার আল্টিমেটাম- ত্রাণ মন্ত্রীর
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
শ্রদ্ধায় ও ভালোবাসায় পল্লীকবি জসীমউদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা' র উদ্যোগে জমজমাট ইফতার মাহফিল অনুষ্ঠিত
ময়মনসিংহে এনসিপির বিভাগীয় ইফতার: রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
ময়মনসিংহে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
মশা মারতে কামান নিয়ে মাঠে এমপি ওয়াহাব আকন্দ
প্রধানমন্ত্রীর সফর ঘিরে দিনাজপুরে প্রস্তুতি সভা ও পরিদর্শন
বোচাগঞ্জে চাঞ্চল্যকর গোপন তথ্য ফাঁস, বহুল আলোচিত আশা আক্তার ও তার পরিবারের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের
সেতাবগঞ্জে ধার নেওয়া টাকা ফেরতের আল্টিমেটাম, ১ তারিখের মধ্যে পরিশোধ না করলে আইনি ব্যবস্থা
খানসামায় সড়ক দুর্ঘটনায় বড় ভাই নিহত, ছোট ভাই আহত
সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ
টেকনো মেগা ঈদ ফেস্ট-এ ঈদ আনন্দ হবে দ্বিগুণ ক্যামন ও পোভা সিরিজ কিনলেই দেশজুড়ে নিশ্চিত ঈদ উপহার
সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ
এলজিইডির প্রকল্প: কুড়িগ্রামে সড়ক বাতি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
ঈদের পোশাকের দামে দম আসে যায়,নেই তদারকি
ঘোড়াঘাটে নকল সরিষা সোয়াবিন তেল ও ভেজাল সেমাই আটক
বোচাগঞ্জ থানা অভিযান পরিচালনা করে কোটি টাকার সম্পদের ৩টি ফাইলের মধ্যে ২টি উদ্ধার, দুই পক্ষের প্রাপ্তি স্বীকার
১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
কেক কেটে ও ইফতার আয়োজনের মধ্য দিয়ে তেঁতুলিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রবীণ সাংবাদিকের কাছে ৫ লক্ষ ৫০ হাজার টাকা চাঁদা দাবি, মোবাইলে হত্যার হুমকি—পরিবারসহ আতঙ্কে
বগুড়ায় পল্লী বিদ্যুৎ ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
সকল ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টার আগমীকাল থেকে বন্ধ : শিক্ষা মন্ত্রণালয়
তীব্র যানজটে নাকাল ময়মনসিংহ নগর বিশ্বসেরা ধীরগতির শহরে জনজীবন অতিষ্ঠ
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা যৌতুক মামলায় কারাগারে
ঢাকা বোট ক্লাবে রুবেল আজিজের উদ্যোগে জমকালো ‘সেহরি নাইট ২০২৬’ অনুষ্ঠিত